ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর করে কারাদণ্ড

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৩:০২:২৯
হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ দুইটি প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেছে। আদালতের রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দুই মামলায় মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক-কে ৪ বছরের সশ্রম কারাদণ্ড, এবং শেখ হাসিনার ভাগিনা রাদওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিক-কে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেখ হাসিনা: দুই মামলায় ৫ বছর করে মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা। অনাদায়ে ৬ মাস করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড হবে।

টিউলিপ সিদ্দিক (ব্রিটিশ এমপি): দুই মামলায় ২ বছর করে মোট ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা। অনাদায়ে ৬ মাস থেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড।

রাদওয়ান সিদ্দিক: ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

আজমিনা সিদ্দিক: ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

খুরশিদ আলম (সাবেক রাজউক কর্মকর্তা): মানবিক ও অসুস্থতা বিবেচনায় ১ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা।

দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ করেছে, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনার পরিবারের সদস্যরা ববির নামে পূর্বাচলে ২০ কাঠা জমি বরাদ্দের নির্দেশ দিয়েছেন। এছাড়া রাজধানীতে স্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় গোপন করার বিষয়টি তদন্তে উঠে আসে।

টিউলিপ সিদ্দিকেরও অভিযোগ উঠেছে, তিনি শেখ হাসিনাকে প্রভাবিত করে ভাই-বোনের নামে প্লট বরাদ্দ করাতে সাহায্য করেছেন।

দুদক পরে দুই মামলায় মোট ২২ জনকে অভিযুক্ত করেছে। এর আগে একই অভিযোগের চার মামলায় শেখ হাসিনা ও তার পরিবারকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে