বিশ্বে ইএসজি বাধ্যতামূলক, বাংলাদেশের শেয়ারবাজারে কেন এখন জরুরী
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন—এই তিন স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ইএসজি (ESG) রিপোর্টিং গত এক দশকে স্বেচ্ছামূলক চর্চা থেকে বাধ্যতামূলক আইনি কাঠামোতে রূপ নিয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ, ইউরোনেক্সট ও ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জের পাশাপাশি এশিয়ার সিঙ্গাপুর ও ভারতের শেয়ারবাজারেও ইএসজি রিপোর্টিং এখন বাধ্যতামূলক।
তবে বৈশ্বিক গুরুত্ব থাকা সত্ত্বেও বাংলাদেশের শেয়ারবাজারে ইএসজি রিপোর্টিং এখনো কার্যত অনুপস্থিত। কিছু বহুজাতিক ও মৌলভিত্তি শক্তিশালী কোম্পানি আংশিকভাবে ইএসজি চর্চা করলেও নিয়ন্ত্রক পর্যায়ে এখনো কার্যকর বা বাধ্যতামূলক কোনো উদ্যোগ নেই।
খাত সংশ্লিষ্টরা বলছেন, ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফেরেনি। একই সঙ্গে বিদেশি বিনিয়োগও কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি। নীতিমালার ঘনঘন পরিবর্তন, স্বচ্ছতার ঘাটতি এবং ইএসজি মানদণ্ডে পিছিয়ে থাকাকেই বিদেশি বিনিয়োগকারীদের অনাগ্রহের প্রধান কারণ হিসেবে দেখছেন তারা। এই বাস্তবতায় শেয়ারবাজারে আস্থা ফেরাতে এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে ইএসজি এখন সময়ের দাবি।
সম্প্রতি বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত মোট ১৬টি কোম্পানি ব্লুমবার্গ ইএসজি ইউনিভার্সে অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রামীণফোন, বিএটি বাংলাদেশ, মারিকো বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন হাইটেক, লাফার্জহোলসিম, এমজেএল বাংলাদেশ, বিএসআরএম, লিন্ডে বাংলাদেশ, রেকিট বেনকিজার বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ, রবি আজিয়াটা ও সিটি ব্যাংক।
এলডিসি উত্তরণ–পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দেশের ব্যবসায়িক সংগঠনগুলোও ইএসজি নিয়ে কাজ শুরু করেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ইতোমধ্যে ইএসজি উন্নয়নে কাজ করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
যদিও বাংলাদেশে এখনো ইএসজি রিপোর্টিং বাধ্যতামূলক নয়, তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই)-এর সঙ্গে কাজ করছে, যাতে তালিকাভুক্ত কোম্পানিগুলো টেকসইতা প্রতিবেদন তৈরি করতে পারে। তবে অতীতে দেখা গেছে, কিছু কোম্পানি আংশিকভাবে ইএসজি প্রতিবেদন তৈরি করলেও বাধ্যবাধকতা না থাকায় সেই চর্চা ধারাবাহিকভাবে বজায় রাখেনি।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ইএসজি রিপোর্টিংকে আইনি কাঠামোর আওতায় আনার জন্য কমিশন সক্রিয় উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বিদ্যমান করপোরেট গভর্ন্যান্স কোডে ইএসজি বিষয়গুলো আংশিকভাবে অন্তর্ভুক্ত থাকলেও তা যথেষ্ট নয়। এ কারণে কোড সংশোধনের কাজ চলছে, যেখানে ইএসজি রিপোর্টিংকে শক্ত ও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করা হবে।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের পরিবেশ ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা (ইএসআরএম) নির্দেশনা এবং ২০২০ সালের টেকসই অর্থায়ন নীতিমালার ফলে ব্যাংকগুলো পরিবেশ ও সামাজিক ঝুঁকি বিবেচনায় নিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা করছে। এর ফল হিসেবে সবুজ ও টেকসই অর্থায়নে দ্রুত প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে সবুজ অর্থায়ন দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার ৭৬৩ কোটি টাকা এবং টেকসই অর্থায়ন প্রায় ১ লাখ ৪৯ হাজার কোটি টাকা, যা যথাক্রমে ২১ শতাংশ ও ৬৯ শতাংশ প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।
মামুন/
পাঠকের মতামত:
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতায় প্রত্যাশা পূরণের বার্তা, বিনিয়োগকারীদের আস্থা বাড়লো
- বিনিয়োগকারীর সুরক্ষা ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধে বিএসইসির বিশেষ উদ্যোগ
- সিএসই প্রধান সূচকে বাদ ৭ ব্যাংক, অন্তর্ভুক্ত নতুন ৭ কোম্পানি
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাঙচুরের পর এবার ব্যাংক হিসাব তলব সালমান মুক্তাদিরের
- ঢাকা-বেইজিং জালে ঘেরা দিল্লি
- ওজু ছাড়া কুরআন ধরার সকল মাসআলা
- দেশেই নির্মিত হবে ভারতের ঐতিহাসিক 'বাবরি মসজিদ'
- নতুন নেতৃত্বে রূপায়ণ তাজ, শপথ নিল ২০২৬–২০২৮ কমিটি
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- সালমান মুক্তাদিরের মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া জবাব
- গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা
- ‘হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি’
- ডিএসইর সূচক বাড়াতে বড় ভূমিকা ৭ কোম্পানির
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার











