ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা জারি

২০২৬ জানুয়ারি ০৯ ১১:২৮:৪৮
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের সর্বোচ্চ ৩০০ টাকা ফি নেওয়ার অনুমোদন দিয়েছে। এনডোর্সমেন্টের পরিমাণ যতই হোক না কেন, নির্ধারিত এই ফি-এর বেশি নেওয়া যাবে না। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, জিএফইটি ২০১৮ অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ভ্রমণ ভাতার আওতায় বিদেশি নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক বিক্রি করতে পারবেন। এই সময় যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে সংশ্লিষ্ট কর্মকর্তার সিল ও স্বাক্ষর দিয়ে এনডোর্সমেন্ট করতে হবে।

মানি চেঞ্জারদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে সর্বোচ্চ ৩০০ টাকার এনডোর্সমেন্ট ফি স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। এছাড়া গ্রাহকের কাছ থেকে ফি নেওয়ার পর অবশ্যই রসিদ প্রদান করতে হবে এবং আদায়কৃত ফি সম্পর্কে সঠিক রেকর্ড সংরক্ষণ করতে হবে। আগে জারি করা অন্যান্য সার্কুলার ও নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জার এবং বিদেশি মুদ্রার অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে