১৭ বছর পর দেশে ফিরে আবেগে ভাসলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার রাস্তাজুড়ে জনস্রোত, লাখো মানুষের ভালোবাসা ও দোয়ায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে তিনি নিজের জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশে ফেরার মুহূর্তের অনুভূতি তুলে ধরেন।
ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, দীর্ঘ প্রবাসজীবন শেষে মাতৃভূমির মাটিতে পা রাখার দিনটি তার হৃদয়ে চিরদিনের জন্য গেঁথে থাকবে। ঢাকার রাজপথজুড়ে মানুষের ঢল, উষ্ণ অভ্যর্থনা ও লাখো মানুষের দোয়া তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি লেখেন, তার ও তার পরিবারের প্রতি যে ভালোবাসা, সম্মান ও সহমর্মিতা দেখানো হয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই ভালোবাসা তাদের মানসিকভাবে আরও শক্তিশালী করেছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিকূল সময়েও যারা পাশে থেকেছেন এবং কখনো আশা হারাননি, তাদের সাহস ও দৃঢ়তাই তাকে এগিয়ে চলার অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, এই সমর্থন তাকে প্রতিনিয়ত নতুন শক্তি দেয়।
নাগরিক সমাজের প্রতিনিধি, তরুণ সমাজ, পেশাজীবী, কৃষক ও শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের ঐক্যই প্রমাণ করে বাংলাদেশ তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন দেশের মানুষ একসঙ্গে থাকে।
এই ঐতিহাসিক মুহূর্তটি দেশ ও বিশ্বের মানুষের সামনে দায়িত্বশীলভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। একই সঙ্গে দেশে ফেরার সময় নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিকভাবে দেশের শান্তি রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবদানের কথাও তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তার দেশে ফেরাকে স্বাগত জানানো অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলনের নেতৃবৃন্দের প্রতিও তিনি কৃতজ্ঞ। গণতন্ত্র, বহুদলীয় সহাবস্থান ও জনগণের ইচ্ছাশক্তির প্রতি সম্মান জানিয়ে দেওয়া বক্তব্যগুলোকে তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন বলেও জানান।
তারেক রহমান লেখেন, দেশে ফিরে তিনি শুধু স্বপ্নের কথা বলেননি, বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব পরিকল্পনার কথা তুলে ধরেছেন। যে বাংলাদেশে শান্তি ও মর্যাদা থাকবে, প্রতিটি মানুষ নিজেকে নিরাপদ ও সম্মানিত মনে করবে এবং প্রতিটি শিশু আশার আলো নিয়ে বেড়ে উঠবে—এমন বাংলাদেশের কথাই তিনি বলেছেন।
তিনি বলেন, এই পরিকল্পনা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং সব বাংলাদেশির জন্য। একটি ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
শেষে দেশে ফেরার সময় তাকে ভালোবাসা ও সম্মানের সঙ্গে বরণ করে নেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান সবার জন্য দোয়া কামনা করেন এবং আল্লাহর রহমত প্রত্যাশা করেন।
সিরাজ/
পাঠকের মতামত:
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক













