ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্র অচল, একদিনেই বাতিল ১৬০০ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হওয়া তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান চলাচল। প্রতিকূল আবহাওয়ার কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে, আর বহু ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যেতে পারেনি।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার একদিনেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে ১ হাজার ৬০০টি ফ্লাইট বাতিল করা হয়। একই দিনে দেরিতে ছাড়ে আরও প্রায় ৭ হাজার ৪০০টি ফ্লাইট।
তুষারঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিউইয়র্ক অঞ্চলের প্রধান বিমানবন্দরগুলোতে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্ক লিবার্টি ও লা গার্ডিয়ায় ফ্লাইট সূচিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ ছাড়া বোস্টন ও শিকাগো শহরের বিমানবন্দরেও পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ঝড়ের প্রভাব যুক্তরাষ্ট্রের সীমা ছাড়িয়ে কানাডার টরন্টোতেও অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) স্থানীয় সময় শুক্রবার বিকেল চারটা থেকে শনিবার দুপুর একটা পর্যন্ত তুষারঝড়ের সতর্কতা জারি করে। এ সময় নিউইয়র্ক ও দক্ষিণ কনেকটিকাটে সর্বোচ্চ ৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
ঝড়ের কারণে বিভিন্ন এয়ারলাইন্স বড় পরিসরে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়। জেটব্লু এয়ারওয়েজ বাতিল করে ২২৯টি ফ্লাইট। ডেলটা এয়ারলাইনসের বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়ায় ২৪১টিতে। রিপাবলিক এয়ারওয়েজ ১৮০টি এবং সাউথওয়েস্ট এয়ারলাইনস ১৫১টি ফ্লাইট বাতিল করেছে। পাশাপাশি আমেরিকান এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনসও প্রায় ১০০টি করে নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে।
এ অবস্থায় বিভিন্ন বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় যাত্রীদের ফ্লাইটে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে ভারী তুষারপাতের আশঙ্কা ছিল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে চালকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং জরুরি সরঞ্জামের কিট সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর কেথি হোচুল জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একান্ত প্রয়োজন হলে ভ্রমণের আগে যথাযথ পরিকল্পনা করা, ধীরে গাড়ি চালানো এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় হাতে রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে।
সিরাজ/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













