এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, তাসনিম জারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। পরবর্তীতে তাসনিম জারা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার সিদ্ধান্তের কথা জানান।
মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া সেই পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, কোনো রাজনৈতিক দল বা জোটের প্রার্থী না হয়ে তিনি নির্বাচনে অংশ নেবেন। এতে করে এনসিপির হয়ে তার নির্বাচনী যাত্রার সম্ভাবনার অবসান ঘটে।
ফেসবুক পোস্টে তাসনিম জারা খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবার বাসিন্দাদের উদ্দেশে লেখেন, তিনি ওই এলাকারই মেয়ে এবং সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম ব্যবহার করে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও বর্তমান বাস্তবতায় তিনি দলীয় পরিচয়ের বাইরে থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার লড়াই চালিয়ে যাবেন তিনি। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, সেই অঙ্গীকার থেকে সরে আসবেন না। সে কারণেই আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি।
তাসনিম জারা আরও উল্লেখ করেন, কোনো দলের প্রার্থী হলে সংগঠিত কর্মীবাহিনী, দলীয় অফিস এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব সুযোগ তার থাকবে না। এই অবস্থায় তার একমাত্র শক্তি ও ভরসা সাধারণ মানুষ।
নিজের সততা, নিষ্ঠা এবং নতুন ধরনের রাজনীতি করার দৃঢ় মানসিকতার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলেই কেবল তিনি তাদের সেবা করার সুযোগ পাবেন।
পোস্টে তিনি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেন। প্রথমত, আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে হলে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর নির্ধারিত ফরমে জমা দিতে হবে। আগামী দিন থেকেই এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হবে বলে জানান তিনি। এক দিনে এত স্বাক্ষর সংগ্রহ কঠিন হওয়ায় স্বেচ্ছাসেবক ও স্থান সহায়তার জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং এ সংক্রান্ত একটি ফেসবুক গ্রুপের লিংক শেয়ার করেন।
দ্বিতীয়ত, আগে নির্বাচনী তহবিলে যারা অনুদান দিয়েছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে তাসনিম জারা বলেন—স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার কারণে কেউ অর্থ ফেরত চাইলে তা দেওয়া হবে। বিকাশের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিদের জন্য একটি নির্দিষ্ট ফরম পূরণের নির্দেশনা দেন তিনি এবং যাচাই শেষে অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেন। ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া দাতাদের ক্ষেত্রেও শিগগিরই প্রক্রিয়া জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষে তিনি নিজেকে এলাকাবাসীর কন্যা হিসেবে পরিচয় দিয়ে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সিরাজ/
পাঠকের মতামত:
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক













