আরও আট আসন ছাড়ল বিএনপি—চারটিতেই বিদ্রোহের আগুন!
নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সমমনা দল ও জোটের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে আরও সাতটি দলকে আটটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এ নিয়ে এখন পর্যন্ত জোট শরিকরা মোট ১২টি আসন পেয়েছে। এর মধ্যে দুটি দল বিলুপ্ত করে আসন সমঝোতা করা হয়েছে। দলীয় সূত্র জানায়, আরও কয়েকটি দল একই প্রক্রিয়ায় যেতে পারে।
বিএনপি যে আটটি আসন ছেড়ে দিয়েছে, তার মধ্যে চারটিতেই দলটির বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বাকি চারটির মধ্যেও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কেউ প্রার্থী হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে মিত্র দল থেকে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পাওয়ার ঘটনাও ঘটেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে বেরিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। তিনি কুমিল্লা-৭ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
তবে আসন সমঝোতার এ প্রক্রিয়ার বাইরে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। যদিও বিএনপির একটি সূত্র জানিয়েছে, ওই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে নির্বাচন করতে পারেন। সে ক্ষেত্রে পার্থকে ভোলার কোনো একটি আসন দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
অন্যদিকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব অসুস্থ থাকায় লক্ষ্মীপুর-৪ আসনে তার স্ত্রী তানিয়া রব নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। যদিও ওই আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি, তবে দলটির নেতা আশরাফ উদ্দিন নিজানকে মনোনয়ন দেওয়া হতে পারে।
বুধবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিক দলগুলোর জন্য বরাদ্দ আসনের তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী—
বগুড়া-২: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
পিরোজপুর-১: জাতীয় পার্টি (কাজী জাফর)–এর মোস্তফা জামাল হায়দার
নড়াইল-২: এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ
যশোর-৫: জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ)–এর মুফতি রশিদ বিন ওয়াক্কাস
পটুয়াখালী-৩: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
ঝিনাইদহ-৪: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান
ঢাকা-১২: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি
মির্জা ফখরুল জানান, যেসব দল বিএনপির সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্বাচন করবে, তারা নিজ নিজ প্রতীকে নির্বাচন করবেন। আর যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
ঘোষিত আসনগুলোর মধ্যে নড়াইল-২ ও ঢাকা-১২ আসনে আগে বিএনপি নিজস্ব প্রার্থী ঘোষণা করেছিল। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে যশোর-৫ আসনে বুধবার সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরকে ছাড় দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ঝিনাইদহ-৪ আসনে শক্তিশালী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজও স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার বিপরীতে বিএনপি নেতা মীর শাহে আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির প্রার্থী তালিকায় আরও রদবদল আসতে পারে। বিতর্কিত ও দুর্বল প্রার্থীদের বাদ দিয়ে অন্তত ১০টি আসনে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক













