ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬
Sharenews24

উত্থানের বাজারে পাওয়া যাচ্ছেনা দুই ডজন কোম্পানির বিক্রেতা

২০২৫ ডিসেম্বর ০২ ১৭:৫১:১৩
উত্থানের বাজারে পাওয়া যাচ্ছেনা দুই ডজন কোম্পানির বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক : আজ (০২ ডিসেম্বর’২৫) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫১ পয়েন্টে। এদিন আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮৫টির দর বেড়েছে, যার মধ্যে বিক্রেতা পাওয়া যায়নি দুই ডজন কোম্পানির শেয়ারে। যে কারণে ওই ২ ডজন কোম্পানি বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- নূরানী ডাইং, জিলবাংলা সুগার, বিবিএস ক্যাবলস, বিডি থাই অ্যালুমিনিয়াম, দেশবন্ধু পলিমার, গোল্ডেন সন, ইয়াকিন পলিমার, বিডি থাই ফুড, শার্প ইন্ডাস্ট্রিজ, বিডি ওয়েল্ডিং, অলিম্পিক এক্সেসরিজ এবং বিডি বিল্ডিং সিস্টেমস (বিবিএস)।

কোম্পানিগুলোর মধ্যে আজ সর্বোচ্চ দর বেড়েছে নূরানী ডাইংয়ের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সায়। আর শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা থেকে ২ টাকা ২০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে জিলবাংলা সুগারের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৯ টাকা ৫০ পয়সায়। দিনশেষে কোম্পানিটির ৯ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে বিবিএস ক্যাবলসের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৫০ পয়সায়। আর শেয়ারটির দর ১৪ টাকা ১০ পয়সা থেকে ১৫ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাই অ্যালুমিনিয়ামের ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ, গোল্ডেন সনের ১ টাকা বা ৯.৭১ শতাংশ, ইয়াকিন পলিমারের ১ টাকা ৫০ পয়সা বা ৯.৬৮ শতাংশ, বিডি থাই ফুডের ১ টাকা ২০ পয়সা বা ৯.৪৫ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ১ টাকা ১০ পয়সা বা ৯.৩২ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ১ টাকা ৯.২৬ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ এবং বিডি বিল্ডিং সিস্টেমসের ৮০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর বেড়েছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে