১৯ দেশের গ্রিন কার্ডধারীদের পুনরায় যাচাইয়ের ঘোষণা!
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র আফগানিস্তানসহ ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের নথিপত্র পুনরায় কঠোরভাবে পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পরই এ নির্দেশনা আসে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে।
হোয়াইট হাউসের কাছে ঘটে যাওয়া বন্দুক হামলায় আহত এক ন্যাশনাল গার্ড সদস্য ইতোমধ্যেই মারা গেছেন, আরেকজন জীবন বাঁচানোর জন্য লড়াই করছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পর মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস)-এর প্রধান জোসেফ এডলো জানান, উদ্বেগজনক দেশগুলো থেকে আগত প্রত্যেক বিদেশির গ্রিন কার্ড ‘সম্পূর্ণ ও কঠোরভাবে’ পুনরায় পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বিবিসির বরাতে জানা যায়, হোয়াইট হাউসের জুন মাসের এক ঘোষণায় যে দেশগুলোর নাম উল্লেখ ছিল, তার মধ্যে রয়েছে— আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া, ভেনেজুয়েলা, আরও কয়েকটি দেশসহ মোট ১৯টি।
ওয়াশিংটন ডিসির হামলার ঘটনায় আটক করা হয় রহমনুল্লাহ লাখানওয়াল নামে ২৯ বছর বয়সী এক আফগান নাগরিককে। তিনি ২০২১ সালে বিশেষ অভিবাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন—যা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর ঝুঁকিতে থাকা আফগানদের সুরক্ষার জন্য চালু করা হয়েছিল।
ট্রাম্প বলেন, এই হামলা যুক্তরাষ্ট্রের জন্য বড় জাতীয় নিরাপত্তা হুমকির ইঙ্গিত দেয়। আগের প্রশাসন যাচাই–বাছাই ছাড়াই বিপুলসংখ্যক মানুষকে দেশে ঢুকতে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এডলো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, দেশের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার; আগের প্রশাসনের ‘বেপরোয়া পুনর্বাসন নীতি’-র খেসারত আর আমেরিকানদের দিতে হবে না।
তবে গ্রিন কার্ড পুনরায় পরীক্ষার প্রক্রিয়া কীভাবে চলবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইউএসসিআইএসের জুন মাসের ঘোষণায় বলা হয়েছিল— বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত করার লক্ষ্য হলো ‘বিদেশি সন্ত্রাসী, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার হুমকি’ থেকে দেশকে রক্ষা করা। নিরাপত্তাজনিত উদ্বেগ, ভিসাধারীদের অতিরিক্ত অবস্থান, বৈধ নথি যাচাইয়ের সক্ষমতা না থাকা—এসব কারণে কোনো দেশকে তালিকাভুক্ত করা হতে পারে।
ঘোষণায় আরও উল্লেখ করা হয়, তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানে বৈধ পাসপোর্ট বা নাগরিক সংক্রান্ত কাগজপত্র ইস্যুর নির্ভরযোগ্য ব্যবস্থা নেই, যা অভিবাসন যাচাইকে জটিল করে তোলে। তালিকায় থাকা অন্যান্য দেশের মধ্যে রয়েছে— মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, লিবিয়া ইত্যাদি।
এদিকে, গত সপ্তাহে ইউএসসিআইএস ঘোষণা করেছিল যে বাইডেন প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়া সব শরণার্থীর স্ট্যাটাসও পুনরায় পর্যালোচনা করা হবে। একই দিনে যুক্তরাষ্ট্র আফগানদের সব ধরনের অভিবাসন আবেদন গ্রহণ স্থগিত করে।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত





.jpg&w=50&h=35)







