যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড বাতিলের ঝড়, বিপাকে বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক: মিথ্যা তথ্যের ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় বা অন্য কোনো কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) একটি অভিযান শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪৫,০০০ গ্রিন কার্ডের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্টদের নিকটস্থ ইমিগ্রেশন অফিসে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। এই অভিযানের আওতায় কমপক্ষে ২,০০০ বাংলাদেশিও রয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ইউএসসিআইএস (ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস) এর মুখপাত্র ম্যাথিউ ট্র্যাগেসার জানিয়েছেন, যারা অভিবাসন ব্যবস্থাকে মিথ্যা তথ্য দিয়ে অপব্যবহার করেছেন, তাদের চিহ্নিত ও বহিষ্কারের লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে। তিনি আরও উল্লেখ করেছেন যে, যারা অসৎ উদ্দেশ্যে তথ্য বিকৃত করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বর্তমানে গ্রিন কার্ডধারীদের ব্যাকগ্রাউন্ড যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে, বিশেষ করে যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের তথ্য নতুন করে যাচাই করা হচ্ছে। সাধারণত, গ্রিন কার্ড পাওয়ার পাঁচ বছর পর নাগরিকত্বের আবেদন করা যায়। সেই আবেদন দাখিলের সময় অতীতের নানা তথ্য পুনরায় জমা দিতে হয় এবং এই নতুন করে যাচাইয়ের মাধ্যমেই মিথ্যা তথ্য ধরা পড়ছে।
আমেরিকান সুপ্রিম কোর্টের লাইসেন্সপ্রাপ্ত প্রথম বাংলাদেশি আমেরিকান আইনজীবী, অ্যাটর্নি মঈন চৌধুরী, জানিয়েছেন যে ইউএসসিআইএস বর্তমানে বিশেষভাবে খতিয়ে দেখছে, বাংলাদেশে রাজনৈতিক নির্যাতনের অভিযোগ দেখিয়ে যারা আশ্রয় নিয়েছিলেন, তাদের দাবি সত্য ছিল কিনা। তিনি আরও জানান, যারা রাজনৈতিক নির্যাতনের মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়েছেন, তাদের কার্ড এখন প্রত্যাহার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে এনটিএ (নোটিশ টু অ্যাপিয়ার) ইস্যু করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।
মঈন চৌধুরীর বেশ কয়েকজন ক্লায়েন্ট ইতোমধ্যে এমন পরিস্থিতির মুখে পড়েছেন। তিনি পরামর্শ দিয়েছেন যে, যারা নোটিশ পেয়েছেন, তাদের দ্রুতই অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা উচিত। এনটিএ প্রাপ্তদের হাতে গ্রিন কার্ড থাকলেও সেটি কার্যকর থাকে না। কেউ এনটিএ হাতে নিয়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে বা বিদেশ সফরে থাকলে, ফেরার সময় বিমানবন্দরেই গ্রেপ্তার হয়ে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













