সাউথইস্ট ব্যাংকের নিলামে নিউ লাইন ক্লোথিংয়ের সম্পদ
নিজস্ব প্রতিবেদক: বন্ধ হয়ে যাওয়া পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিউ লাইন ক্লোথিং লিমিটেড এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ঋণ খেলাপির কারণে ব্যাংকটি প্রতিষ্ঠানটির বন্ধকি সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে। এভাবে তারা ৪২৪ কোটি টাকারও বেশি পাওনা আদায় করতে চাইছে।
ব্যাংকের পক্ষ থেকে গত ১৭ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে জানানো হয় যে, ১৮ আগস্ট পর্যন্ত নিউ লাইন ক্লোথিংয়ের ঋণ দাঁড়িয়েছে ৪২৪.১২ কোটি টাকা। পাওনা আদায়ে গাজীপুরের ১১২ শতাংশ জমি এবং সাততলা ফ্যাক্টরি ভবন বিক্রির ঘোষণা দেয়া হয়েছে। আগ্রহী দরদাতাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিলামে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কোম্পানির এক কর্মকর্তা জানান, মূলধনের সংকট এতটাই প্রকট হয়ে উঠেছিল যে, দীর্ঘদিন ধরেই কারখানাটি কার্যক্রম চালাতে ব্যর্থ হয়। ফলে ঋণ পরিশোধও অসম্ভব হয়ে পড়ে।
২০১৭ সাল থেকে সাউথইস্ট ব্যাংকের সঙ্গে নিউ লাইন ক্লোথিংয়ের ব্যাংকিং সম্পর্ক গড়ে ওঠে। তারা স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করেছিল। এমনকি ২০১৯ সালে আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করেও আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারেনি প্রতিষ্ঠানটি। ওই অর্থের একটি অংশ ঋণ পরিশোধ ও মেশিন কেনার জন্য ব্যবহারের কথা থাকলেও পরিস্থিতির উন্নতি হয়নি। তালিকাভুক্তির সময় ব্যাংকটির কাছে তাদের ঋণ ছিল ১২৩ কোটি টাকা।
শেয়ারবাজারে তালিকাভুক্তির পরই কোম্পানির আর্থিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। ২০২২ সালের মার্চের পর থেকে কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়নি। ২০২০-২১ অর্থবছরের পর থেকে কোনো ডিভিডেন্ডও ঘোষণা করা হয়নি। ওই অর্থবছরে ১২.৭৯ কোটি টাকা মুনাফার বিপরীতে ১২.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডই ছিল শেষ ঘোষণা।
পরিস্থিতি আরও স্পষ্ট হয় ২০২৫ সালের এপ্রিলে, যখন বিএসইসি অনুমোদিত ডিএসইর একটি পরিদর্শক দল কোম্পানির কারখানা ও প্রধান কার্যালয় সম্পূর্ণ বন্ধ দেখতে পায়। ডিএসইর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিনিয়োগকারীদের একাধিক অভিযোগের ভিত্তিতে এই পরিদর্শন করা হয়।
কোম্পানিটি টানা তিন বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় এবং আর্থিক প্রতিবেদন জমা না দেয়ায়, ডিএসই তাদের ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়।
নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ারদরের পতনও কোম্পানির বাস্তব অবস্থার প্রতিফলন। ২০২৪ সালের আগস্টে যেখানে শেয়ারের দাম ছিল ৪৫.৪০ টাকা, বর্তমানে তা নেমে এসেছে ৬ টাকার নিচে। এখন কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে মাত্র ৪৬.৩৩ কোটি টাকা, যদিও পরিশোধিত মূলধন ৭৮.৫৩ কোটি টাকা।
এছাড়া, ২০২৩ সালের ডিসেম্বরে প্রকাশিত সর্বশেষ শেয়ারহোল্ডিং তথ্যে দেখা যায়, স্পন্সর ও পরিচালকদের কাছে ছিল ৩০.৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৩৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১.০৬ শতাংশ শেয়ার। কিন্তু এর পর থেকে কোনো হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়নি, যা বিনিয়োগকারীদের অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। অনেক শেয়ারহোল্ডার ইতোমধ্যেই তাদের বিনিয়োগ ফেরত পাওয়ার আশা হারাতে শুরু করেছেন।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত









