শুভশ্রীকে পাশে নিয়ে আবেগঘন দেব
নিজস্ব প্রতিবেদক: দশ বছর পর পর্দায় ফিরছে টালিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। তাদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ অবশেষে মুক্তির পথে। এই উপলক্ষে সোমবার (৪ আগস্ট) কলকাতার নজরুল মঞ্চে হয়ে গেল ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠান, যেখানে একসঙ্গে হাজির ছিলেন দেব ও শুভশ্রী।
অনুষ্ঠানে দর্শকদের মাঝে যেন ফিরে এলো পুরোনো সেই রসায়ন। হাসি-ঠাট্টা, খুনসুটি আর বন্ধুত্বে ভরপুর মুহূর্তে মুখর ছিল মঞ্চ।
দেব বলেন, “আমরা আজ একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। ‘ধূমকেতু’ তৈরি হয়েছিল ১০ বছর আগে। আমরা ভুলে গেলেও দর্শকরা মনে রেখেছে। এটাই আমাদের আবেগ। আমি যদি বুক চিড়ে দেখাতে পারতাম, কতটা ভালোবাসি!”
এই বক্তব্যে আবেগে ভাসেন দর্শকরাও।অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন অভিনেতা রোহন ভট্টাচার্য, যিনি দর্শকদের প্রশ্ন তুলে ধরেন দেব-শুভশ্রীর সামনে।
এক মজার মুহূর্তে শুভশ্রী দেবকে উদ্দেশ করে বলেন, “আমার সঙ্গে বন্ধুত্ব করবে?” — ঠিক ‘চ্যালেঞ্জ’ সিনেমার সেই ভাইরাল সংলাপের স্টাইলে। হাসিতে ফেটে পড়ে দর্শকরা। দেব পাল্টা জিজ্ঞেস করেন, “কেন?” শুভশ্রীর উত্তর, “এমনি।” এরপর একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তাঁরা।
শুভশ্রী বলেন, “সব কিছুর একটা সময় হয়। ৯ বছর পর ‘ধূমকেতু’র সময় এসেছে। আমি আর দেব আমাদের জুটিকে কখনও খুব বেশি প্রচেষ্টা দিয়ে বাঁচাতে যাইনি। এই জুটি বেঁচে আছে দর্শকের ভালোবাসায়।”
সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত আসে যখন সঞ্চালক জিজ্ঞেস করেন, তারা কবে ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করবেন?
দেব হেসে বলেন, “ব্লক ছিল, আনব্লক করেছি।” শুভশ্রী তখনই পাল্টা জিজ্ঞেস করেন, “ব্লকটা কে করেছিল?” মুহূর্তে পুরো মঞ্চে হাসির রোল পড়ে যায়। এরপর নিজেদের ফোন আনিয়ে মঞ্চেই একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন তারা। উল্লাসে ফেটে পড়ে দর্শক।
‘ধূমকেতু’ সিনেমাটি শুধু একটি রোমান্টিক রি-ইউনিয়ন নয়, বরং দর্শকদের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ উপলক্ষ, যেখানে পর্দার পছন্দের জুটি আবার একসঙ্গে।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













