বাসর রাতেই স্বামীকে হুমকি নববধূর
নিজস্ব প্রতিবেদক: মেঘালয়ে হানিমুনে গিয়ে হাড়হিম করা হত্যাকাণ্ড দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছিল। ঠিক সেই একই রকম আবহে আরও এক নববধূর চাঞ্চল্যকর প্রেমকাহিনি প্রকাশ্যে এসেছে। এ নববধূর হুঙ্কার— আমায় ছুঁয়ে দেখ, ৩৫ টুকরো করে দেব। বাসর রাতেই স্বামীকে এমনই হুমকি দেন নববধূ।
শুধু তাই নয়, বিয়ের পর থেকে প্রতি রাতেই ছুরি হাতে ঘুমাতে যেতেন ওই নববধূ। ফলে প্রাণভয়ে আর সোহাগ করে নববিবাহিত স্ত্রীর কাছে ঘেঁষার সুযোগ পেতেন না স্বামী। শেষে রাতের অন্ধকারে পাঁচিল টপকে প্রেমিকের উদ্দেশ্যে পালালেন ওই নববধূ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে।
একটি সূত্রের খবর, গত ২৯ এপ্রিল প্রয়াগরাজের এডিএ কলোনি এলাকার ২৬ বছর বয়সের নিষাদ বিয়ে করেছিলেন সিতারাকে। অভিযোগ, বিয়ের বাসর রাতেই স্বামীকে প্রাণনাশের হুমকি দেন তরুণী। ৩০ এপ্রিল শ্বশুরবাড়িতে পা রাখেন সিতারা। ২ মে ধুমধাম করে রিসেপশনের অনুষ্ঠান হয়। যে সময় আত্মীয়রা হইহুল্লোড়ে মেতেছিলেন, সেই সময়ে বন্ধ ঘরের মধ্যে সদ্য বিবাহিত স্ত্রী স্বামীকে ৩৫ টুকরো করার হুমকি দেন।
বর নিষাদ জানিয়েছেন, যখন ঘরে ঢুকলাম, তখন চুপচাপ বসেছিল সিতারা। ঘোমটায় মুখ ঢাকা ছিল। ওর কাছে যেতেই হঠাৎ ঘোমটার আড়াল থেকে ধারালো ছুরি বের করে। তখনই বলে— আমি শুধু আমানের। আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। ছুঁলেই ৩৫ টুকরো করব।
পুরো রাত সোফায় বসে কাটিয়ে দেন নিষাদ। বিছানায় ছুরি হাতেই বসেছিলেন সিতারা। ঘুমাতে সাহস পাননি তিনি। পরপর তিন রাত এমনই ঘটনা ঘটে।
নিষাদ বলেন, জেগে থাকতাম, এই ভয়ে যে ঘুমের মধ্যে যদি সে আমাকে ছুরি মারে। আমি খবরের কাগজে এ ধরনের ঘটনা পড়েছি। ভেবেছিলাম, হয়তো আমিও এবার হেডলাইনে এসে যাব।
তিনি বলেন, এরপর খবরটা আর চেপে রাখতে পারেননি। তিনি পরিবারে বিষয়টি জানান। পরিবারের সামনে সিতারা তার সম্পর্কের কথা কবুল করেন। শুরুতে অশান্তি হলেও দুই পরিবারের তরফে সিতারাকে বোঝানোর চেষ্টা করানো হয়। শেষ পর্যন্ত পরিবারের চাপে শ্বশুরবাড়িতে থেকে গেলেও স্বামীকে ভয় দেখাতে থাকেন তিনি।
নববধূ স্বামীর কাছে অনুরোধও করতে থাকেন, তাকে যেন আমানের কাছে পাঠিয়ে দেওয়া হয়। অবশেষে ৩০ মে রাতে নববধূ সিতারা পালিয়ে যান। অভিযোগ— শ্বশুরবাড়ির পেছনের পাঁচিল টপকে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়ে।
এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে নিষাদের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুজনের খোঁজে তল্লাশি চলছে। নিষাদ জানিয়েছেন, সিতারা তো আমানের কাছে চলে গেল। এখন আমাদের পুলিশের তদন্ত এবং সমাজের অন্তহীন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তিনি দ্বিতীয়বার বিয়ে করবেন। সিতারা ফিরে এলেও তার সঙ্গে আর সংসার করবেন না বলে জানান নিষাদ।
মুসআব/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













