ইরানে হামলার পর ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অচল, উত্তেজনা তুঙ্গে
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার ঘোষণা দেওয়ার পরপরই প্ল্যাটফর্মটি বিশ্বজুড়ে অচল হয়ে পড়ে। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে এই বিভ্রাট শুরু হয়, যা অনেকক্ষণ ধরে চলে। তবে বর্তমানে প্ল্যাটফর্মটি আবার স্বাভাবিকভাবে চলছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, "আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতান্জ ও ইস্পাহানে অত্যন্ত সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।"
ট্রাম্পের এই ঘোষণার ঠিক সাত মিনিট পর ৭টা ৫৩ মিনিটে ট্রাম্পের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্টটির একটি স্ক্রিনশট শেয়ার করা হয়। এরপর স্থানীয় সময় রাত ৮টার পর থেকে ট্রুথ সোশ্যারে বিভ্রাট তৈরি হয় এবং এটি ব্যবহার করতে গিয়ে বিশ্বব্যাপী বহু ব্যবহারকারী সমস্যার মুখে পড়েন।
তারপর ব্যবহারকারীরা অনেকেই ‘নেটওয়ার্ক ফেইলড’ বা ‘প্লিজ ট্রাই অ্যাগেইন’ বার্তা দেখতে পান। প্রযুক্তি ত্রুটি শনাক্তকারী সাইট ডাউনটেকারও রাত ৮টার দিকে ট্রুথ সোশ্যালের অচল হয়ে পড়ার অনেক রিপোর্ট পায়।
ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস তাদের ব্লুস্কাই অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি ব্যাখ্যা করে জানায়, "ডোনাল্ড ট্রাম্প ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার ঘোষণা দেওয়ার পরপরই ট্রুথ সোশ্যাল আন্তর্জাতিকভাবে অনেক ব্যবহারকারীর জন্য অচল হয়ে পড়েছে। এ ঘটনা দেশীয় পর্যায়ে কোনো ইন্টারনেট ব্লক বা ফিল্টারিংয়ের সঙ্গে সম্পর্কিত নয়।"
দ্য নিউ ইয়র্ক টাইমসের কাছে মার্কিন ও ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র ফোরদো ও নাতান্জে বিমান হামলা চালিয়েছে। তবে হামলার ফলে ওই স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, গত বুধবার কিছু ব্যবহারকারীকে ইমেইল পাঠিয়ে ট্রাম্পের অ্যাকাউন্ট অনুসরণ করার আহ্বান জানিয়েছিল ট্রুথ সোশ্যাল। সেখানে লেখা ছিল, "যদি আপনি প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে ট্রুথ সোশ্যালে অনুসরণ না করেন, তবে আপনি আজকের বিশ্ব পরিস্থিতি বোঝার একটি গুরুত্বপূর্ণ উৎস মিস করছেন।"
প্রসঙ্গত, ইসরায়েল গত ১৩ জুন হঠাৎ করে ইরানে বিমান হামলা শুরু করে। এরপর থেকে দুই দেশ একে অপরের বিরুদ্ধে একাধিকবার হামলা চালিয়েছে। এতে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সব জায়গায় আতঙ্ক বিরাজ করছে।
মিরাজ/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













