ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাজা চার্লসের সঙ্গে ড. ইউনূসের একান্ত সাক্ষাৎ

২০২৫ জুন ১২ ২০:১০:১৬
রাজা চার্লসের সঙ্গে ড. ইউনূসের একান্ত সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে বাকিংহাম প্যালেসে এক একান্ত সাক্ষাৎ করেছেন। ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য অনুযায়ী, রাজা সাধারণত তাঁদেরই ব্যক্তিগত সাক্ষাৎ দেন, যাঁদের কাজ ও অবদানকে তিনি বিশেষভাবে গুরুত্ব দেন। এটি কেবল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ নয়, বরং একটি সম্মানজনক রাজকীয় স্বীকৃতি হিসেবেও বিবেচিত হচ্ছে।

আজ লন্ডনের স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের পর বেলা ১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত আয়োজিত ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে অংশ নেবেন ড. ইউনূস।

এই আয়োজনে রাজা চার্লস তৃতীয় নিজ হাতে ড. ইউনূসকে ‘হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ দেবেন। পরিবেশ, শান্তি ও মানুষের মধ্যে সাম্য-সহাবস্থানের পক্ষে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, জুন ২০২৪ সালে রাজা চার্লস তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের পক্ষে কাজ করা ব্যক্তিদের সম্মান জানাতে এই নতুন পুরস্কার চালু করেন। প্রথমবার এই সম্মান পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ইতিমধ্যে অধ্যাপক ইউনূসকে এই সম্মাননা পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন। রাজা চার্লসের কাছ থেকে এই সম্মান প্রাপ্তি বাংলাদেশ ও ড. ইউনূস—উভয়ের জন্যই এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে