বিশ্বের যেসব দেশ সবচেয়ে বেশি হজযাত্রী পাঠায়
বিশেষ প্রতিবেদন: পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিবছর লাখ লাখ মুসলমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে সমবেত হন। এই বিশাল ধর্মীয় জমায়েতের পেছনে থাকে একটি নির্দিষ্ট কোটার হিসাব, যা ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর নির্দেশনা অনুযায়ী সৌদি আরব নির্ধারণ করে। প্রতি ১০ লাখ মুসলমানের জন্য ১ হাজার হজযাত্রীর অনুমতি, এই নিয়ম অনুসরণ করেই প্রতি বছর নির্ধারিত হয় কোন দেশ থেকে কতজন মানুষ হজ পালনের সুযোগ পাবেন।
চলতি বছর ২০২৫ সালে হজযাত্রীর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার এই দেশটি সর্বোচ্চ কোটা—২ লাখ ২১ হাজার—পেয়েছে। ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার প্রায় ৮৭ শতাংশ মুসলমান, ফলে হজের চাহিদাও সেখানে বিশাল।
তবে কোটা বেশি হলেও ইন্দোনেশীয়দের হজে যেতে হয় দীর্ঘ প্রতীক্ষার পর; কখনো কখনো ১৫ থেকে ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় হজের জন্য। সেসঙ্গে যুক্ত আছে বাধ্যতামূলক প্রশিক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষাও।
দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান। দেশটিতে থেকে এবার হজে গিয়েছেন ১ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ। দেশটির মুসলিম জনসংখ্যা প্রায় ২২ কোটির ওপরে হওয়ায় কোটা তুলনামূলকভাবে বেশি।
এরপরই রয়েছে ভারত। যেখান থেকে হজে অংশ নিয়েছেন ১ লাখ ৭৫ হাজার জন। দেশটিতে মুসলিম জনসংখ্যা ২০ কোটির কাছাকাছি হলেও, হজে যাওয়ার খরচ বহনের জন্য আগে সরকারি ভর্তুকি থাকলেও, তা বর্তমানে বাতিল করা হয়েছে।
বাংলাদেশ থেকে এবার হজে গিয়েছেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। দেশের মুসলিম জনসংখ্যা ১৭ কোটির বেশি, যা মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনাতেই হজযাত্রীরা অংশ নেন। প্রতিবছর বাংলাদেশের হজ কার্যক্রম এক ধরনের মহাযজ্ঞে পরিণত হয়।
আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি হজযাত্রী পাঠায় নাইজেরিয়া, যেখান থেকে এবার গিয়েছেন ৯৫ হাজার মুসলমান। তাদের মুসলিম জনসংখ্যাও প্রায় ৯৫ মিলিয়নের কাছাকাছি। শিয়াপন্থী দেশ ইরান থেকেও এবার হজে অংশ নিয়েছেন ৮৭ হাজার ৫৫০ জন। সৌদি-ইরান সম্পর্কে নানা উত্তেজনা থাকা সত্ত্বেও হজ ব্যবস্থাপনায় উভয় দেশ পারস্পরিক সমঝোতা রক্ষা করে চলেছে।
এছাড়াও, আলজেরিয়া থেকে গিয়েছেন ৪১ হাজারের বেশি, তুরস্ক থেকে প্রায় ৩৮ হাজার, মিসর থেকে ৩৫ হাজারেরও বেশি এবং সুদান থেকে প্রায় ৩২ হাজার মুসলমান পবিত্র হজ পালন করছেন।
প্রতিটি দেশের হজযাত্রা দীর্ঘ প্রস্তুতি, পরিকল্পনা ও প্রতীক্ষার ফসল। মুসলমানদের জন্য এটি শুধু একটি ধর্মীয় বিধান নয়—বরং আবেগ, আত্মত্যাগ ও আধ্যাত্মিক তীব্রতার এক অনন্য সমাবেশ। হজ কোটা সীমিত হলেও মুসলিম বিশ্বে এই পবিত্র সফর বরাবরই সবচেয়ে আরাধ্য ও সম্মানের বিষয় হিসেবে বিবেচিত। এটি কোটি কোটি মুসলমানের জীবনে বিশ্বাস, প্রস্তুতি ও প্রার্থনার এক স্মরণীয় অধ্যায়, যা আজীবন হৃদয়ে গেঁথে থাকে।
মিরাজ/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা













