জানুন বিএনপির শীর্ষ নেতাদের ঈদ পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাত বছর পর মুক্ত পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবারের ঈদে তিনি রাজধানীর গুলশানের ফিরোজা ভবনে আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন।
সম্প্রতি চিকিৎসা শেষ করে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন খালেদা জিয়া। তবে শর্মিলা রহমান ইতোমধ্যে তাদের দুই মেয়ে- জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের কাছে ফিরে গেছেন।
অন্যদিকে, ডা. জুবাইদা রহমান আজ বৃহস্পতিবার (০৫ জুন) সকালে ঢাকা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন। সেখানে তার স্বামী তারেক রহমান ও তাদের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান অপেক্ষা করছেন। তারা এবারের ঈদ উদযাপন করবেন যুক্তরাজ্যে।
খোঁজ নিয়ে জানা গেছে, যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, ঈদুল আজহা উপলক্ষে তাদের বেশিরভাগই এখন নির্বাচনী বার্তা নিয়ে এলাকামুখী। কেউ কেউ এরই মধ্যে নিজ নিজ সংসদীয় আসনে জনসংযোগও শুরু করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের পরিবারের পাশে ঈদ উপহারও পৌঁছে দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এ ক্ষেত্রে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে উপহার দেওয়া হচ্ছে। দলের অনেকে ব্যক্তি উদ্যোগে ঈদ উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ করছেন। এ ছাড়া বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যুগপৎ আন্দোলন-সংগ্রামের সহযোগীদের সঙ্গেও ঈদে সময় কাটাবেন তারা। বন্যা পূর্বাভাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন। এলাকার মানুষের কাছে উপহার-উপঢৌকন পৌঁছে দিচ্ছেন অন্য দলের নেতারাও।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী ঢাকার গুলশান আজাদ মসজিদ, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গুলশান সোসাইটি মসজিদ, মির্জা আব্বাস শাহজানপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ, নজরুল ইসলাম খান বনানী ডিওএইচএস মসজিদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারে ঈদের নামাজ আদায় করবেন। ঢাকায় থাকছেন সেলিমা রহমান। ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বনানীর বড় মসজিদ ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও বেগম সারোয়ারী রহমান গুরুতর অসুস্থ অবস্থায় বাসায় আছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঈদের দিন সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। এরপর রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।
ঢাকা বিভাগের নেতাদের মধ্যে আবদুস সালাম পিন্টু, ড. আসাদুজ্জামান রিপন, আহমেদ আজম খান, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, মাহাদী আমিন, সাইয়্যেদুল আলম বাবুল, সুলতান সালাউদ্দিন টুকু, আমিনুল হক, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, নজরুল ইসলাম আজাদ, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, শেখ রবিউল আলম রবি, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মীর সরফত আলী সপু, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, সাইফুল আলম নীরব, আফরোজা আব্বাস, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, আকরামুল হাসান, তাবিথ আউয়াল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন, মোস্তফা জামান, মাহমুদুর রহমান সুমন, ডা. দেওয়ান সালাহউদ্দিন বাবু, খন্দকার আবু আশফাক, মামুন হাসান, এম কফিল উদ্দিন, এস এম জাহাঙ্গীর, ইয়াছিন ফেরদৌস মুরাদ, এম এ কাইয়ুম, মামুন হাসান, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, আক্তার হোসেন নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
ময়মনসিংহ বিভাগের নেতাদের মধ্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রশিদুজ্জামান মিল্লাত, শরিফুল আলম, ব্যারিস্টার কায়সার কামাল, মোস্তাফিজুর রহমান বাবুল, ড. রফিকুল ইসলাম হেলালী, ডা. মো. আনোয়ারুল হক, প্রকৌশলী মোস্তফা-ই জামান সেলিম, মো. মামুন বিন আব্দুল মান্নান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুজ্জামান, এজমল হোসেন পাইলট, শহীদুল্লাহ ইমরান, সালমান ওমর রুবেল প্রমুখ।
রাজশাহী বিভাগের মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, হারুনুর রশিদ হারুন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আমিরুল ইসলাম খান আলীম, তাইফুল ইসলাম টিপু, শফিকুল হক মিলন, আবদুল মতিন, ওবায়দুর রহমান চন্দন, মোশাররফ হোসেন, ফজলুর রহমান খোকন, আবু সাঈদ চাঁদ, আনোয়ার হোসেন উজ্জ্বল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, মাহমুদা হাবিবা, মো. আবু বকর সিদ্দিক, গোলাম মোস্তফা, ফজলে হুদা বাবুল প্রমুখ।
রংপুর বিভাগের আসাদুল হাবিব দুলু, ব্যারিস্টার নওশাদ জমির, ফরহাদ হোসেন আজাদ, বখতিয়ার আহমেদ কচি, ডা. মো. আবদুস সালাম, মির্জা ফয়সাল আমিন, জেড মোর্তুজা চৌধুরী তুলা, ডা. মঈনুল হোসেন সাদিক, তাসভীর উল ইসলাম, সাইফুর রহমান রানা, আবদুল খালেক, আমিনুল ইসলাম, ড. মিজানুর রহমান মাসুম প্রমুখ।
খুলনা বিভাগের শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, নার্গিস বেগম, রকিবুল ইসলাম বকুল, অনিন্দ্য ইসলাম অমিত, আজীজুল বারী হেলাল, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, শামীমুর রহমান শামীম, মফিকুল হাসান তৃপ্তি, হাবিবুল ইসলাম হাবিব, টি এস আইয়ুব, এ কে এম আমিরুজ্জামান শিমুল, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, রুহুল কুদ্দুস কাজল, সাইফুল ইসলাম ফিরোজ, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মিথুন রায় চৌধুরী, জাকির হোসেন প্রমুখ।
চট্টগ্রাম বিভাগে বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, আবদুল আউয়াল মিন্টু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবেদীন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মেয়র ডা. শাহাদাত হোসেন, মাহবুবের রহমান শামীম, বজলুল করিম চৌধুরী আবেদ, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, হুম্মাম কাদের চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল, শাকিলা ফারজানা, মামুনুর রশিদ মামুন, নাছির উদ্দীন নাসির, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, মরহুম আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান, সামির কাদের চৌধুরী, ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার প্রমুখ।
সিলেট বিভাগের আরিফুল হক চৌধুরী, তাহসিনা রুশদির লুনা, নাসের রহমান, কয়েস লোদী, জিকে গউস প্রমুখ।
ফরিদপুর বিভাগে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শামা ওবায়েদ, সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাশুকুর রহমান, শহীদুল ইসলাম বাবুল, এসএম জিলানী, নায়াবা ইউসুফ প্রমুখ।
বরিশালে বিভাগে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জহির উদ্দিন স্বপন, ডা. জিয়াউদ্দিন হায়দার, এবিএম মোশাররফ হোসেন, আকন কুদ্দুসুর রহমান, মো. মুনির হোসেন, কাজী রওনকুল ইসলাম টিপু, নুরুল ইসলাম নয়ন, হায়দার আলী লেলিন, মাহবুবুল হক নান্নু, দুলাল হোসেন, অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, হাসান মামুন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রাজিব আহসান, সাইফ মাহমুদ জুয়েল এবং কুমিল্লা বিভাগে শেখ ফরিদ আহমেদ মানিক, আবদুস সাত্তার পাটোয়ারী, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, বিল্লাল হোসেন তারেক প্রমুখ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি একাধিকবার সরকার পরিচালনাকারী দল। নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময় ছিল। আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনেরও প্রস্তুতি রয়েছে। সুতরাং ঈদ হচ্ছে আমাদের জন্য কাজ করার বাড়তি সুযোগ।
মুসআব/
পাঠকের মতামত:
- ২ বছর পর ফের ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন মোড়
- গভর্নরকে ‘স্বৈরাচার’ বলা তিন কর্মকর্তাকে বদলি
- স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের ভবিষ্যত নিয়ে বড় ইঙ্গিত
- ইফতার মাহফিলে হঠাৎ অসুস্থ প্রধান বিরোধীদলীয় নেতা
- ৬ সিটিতে রাজনৈতিক প্রশাসক নিয়ে প্রতিমন্ত্রীর ব্যাখ্যা
- দমবন্ধানো এক ঘণ্টা, প্রধানমন্ত্রী-সরাসরি হস্তক্ষেপে শিশুর জীবন বাঁচল!
- প্রেম, বিয়ে এবং বিতর্ক: হাকিমের চাঞ্চল্যকর ব্যাখ্যা ভাইরাল
- যে কারণে কমছে পেঁয়াজ-রসুনের দাম
- মহাসড়কে বিকট শব্দ, মুহূর্তেই দুমড়েমুচড়ে গেল এমপির গাড়ি
- রাষ্ট্রপতিকে নিয়ে বড় প্রশ্ন ছুড়লেন জামায়াত আমির
- সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনা নিয়ে যা বললেন শবনম ফারিয়া
- ট্রাইব্যুনালের রায় খতিয়ে দেখা হবে, অনিয়ম পেলে আইনি ব্যবস্থা
- পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির
- এলপি গ্যাসের দাম কমল
- শেয়ারবাজার থেকে ২৭০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ প্রত্যাহার
- প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন
- মিউচুয়াল ফান্ডে বড় কেলেঙ্কারি, এলআর গ্লোবালকে সরিয়ে দিচ্ছে বিএসইসি
- ফ্যামিলি কার্ড নিয়ে বিস্তারিত জানাল সরকার
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি
- সদকাতুল ফিতরের টাকার পরিমাণ
- জানা গেলো বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনের তারিখ
- সহযোগী প্রতিষ্ঠানের উন্নত পারফরম্যান্সে মুনাফা বেড়েছে তালিকাভুক্ত কোম্পানির
- পতনশীল সূচকে ব্যতিক্রম ১৩ শেয়ার
- নিম্নমুখী বাজারে চার কোম্পানির ইতিবাচক অবদান
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
- অন্তর্বর্তী সরকারের তিন মন্ত্রণালয় ঘিরে ফাওজুল কবিরের গুরুত্বপূর্ণ বার্তা
- দুই পক্ষের সমাবেশে ১৪৪ ধারা জারি
- সরকারি চাকরিজীবীদের জন্য সতর্কবার্তা
- নাসীরুদ্দীনের স্ট্যাটাসের পর আসিফের বার্তা
- ২৪ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের হালকা পতন, লেনদেনে বিনিয়োগকারীদের সক্রিয়তা
- দিল্লিতে মাহদীর সঙ্গে থাকা নারী পরিচয় প্রকাশিত
- এক সালামে ৪ রাকাত তারাবি পড়ার মাসআলা
- ডা. তাসনিমের হ্যাক: ৭ দিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য চলে যাবে
- রাষ্ট্রপতি থেকে হুইপ: আলোচনায় আছেন যেসব নেতা
- ‘ইগোর বশে’ নাঈমের ওপর লাঠিচার্জ!
- প্রধানমন্ত্রী সম্পর্কে রাষ্ট্রপতির মূল্যায়ন
- ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ ঘোষণা
- ইউনূসকে ঘিরে নতুন আইনি ঝড়ের আভাস!
- প্যারোলে মায়ের দাফন, কারাগারে যেতেই বাবার মৃত্যু সংবাদ
- নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
- দুই কোম্পানির স্পটে লেনদেন শুরু
- পুলিশের নতুন পোশাক নিয়ে পরিবর্তনের সিদ্ধান্ত ফের
- প্রাথমিকভাবে যেসব এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে
- ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- মন্ত্রিত্ব আমার ইচ্ছার নয়: পররাষ্ট্রমন্ত্রীর খোলামেলা মন্তব্য
- ভারতীয় নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি
- দাম কমেছে খেজুরের, দেখে নিন সব রকমের দামের তালিকা
- নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য মেঘনা আলমের বড় সারপ্রাইজ
- ঈদের ছুটি নিয়ে সুখবর দিলো সরকার
- ছাত্রদল সভাপতির জন্য হৃদয়ছোঁয়া বার্তা ডাকসু নেত্রীর
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- তোপের মুখে অভিযান বন্ধ করে যা বললেন জব্বার মন্ডল
- ড. ইউনুসের পরবর্তী বড় পরিকল্পনা প্রকাশ্যে
- ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ
- ২২ অক্টোবর রাষ্ট্রপতিকে ফোনে যা বলেছিলেন নাহিদ
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- সচিবালয়ে প্রথম দিনেই দুই বড় অঙ্গীকার দিলেন অর্থমন্ত্রী
- বিএসইসির শীর্ষপদে দৌড়ঝাঁপ, আস্থা সংকটে নিয়ন্ত্রক সংস্থা
- ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা প্রকাশ
- বিনিয়োগকারীদের টাকা না দিয়ে ডিলিস্টিং নয়: কেন্দ্রীয় ব্যাংককে বিএসইসি’র কড়া চিঠি
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা














