একদিন ছুটির দাবিতে গৃহকর্মীদের গর্জন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বসবাসরত গৃহকর্মীরা প্রতি সপ্তাহে অন্তত একদিন ছুটি এবং সম্মানজনক আচরণের দাবি জানিয়েছেন। তাদের ভাষায়, “আমরাও মানুষ, আমাদেরও বিশ্রামের দরকার হয়।”
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত জনসংলাপে গৃহকর্মীরা তাদের জীবনের বাস্তবতা তুলে ধরেন। বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা বারসিক এই জনসংলাপের আয়োজন করে।
শিরোনাম ছিল: ‘রাজশাহী নগরীর গৃহকর্মীদের অবদান, সমস্যা এবং সমাধানের উপায়’।
জনসংলাপের শুরুতে বারসিকের পলিসি রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার আমরীন বিনতে আজাদ একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। এতে বলা হয়:
রাজশাহী নগরে প্রায় ৮ থেকে ১০ হাজার গৃহকর্মী কাজ করছেন।
তাদের মধ্যে ১১ শতাংশ গৃহকর্মীর বয়স এখনো ১৫ বছরের নিচে।
৪০ শতাংশ গৃহকর্মী নিরক্ষর।
২৫ শতাংশ মাসে ২ হাজার টাকার কম আয় করেন।
মাত্র ১০ শতাংশ গৃহকর্মী পান ৪ হাজার টাকার বেশি।
গবেষণায় গৃহকর্মীদের জন্য সাপ্তাহিক ছুটি, স্বাস্থ্যসেবা, শিশুশ্রম বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার সুপারিশ করা হয়।
৭০ বছর বয়সী শহরবানু বিবি বলেন,“এক বাড়িতে কাজ করি। মাস শেষে দেয় এক হাজার টাকা। হাত ভেঙে গেছে, তাও কাজ ছাড়তে পারি না। ভুল করলে খুব কড়া কথা শুনতে হয়। মানুষ মাত্রই ভুল করে।”
গৃহকর্মী মুনমুন বলেন,“একদিন মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, গৃহকর্তার স্ত্রী পা দিয়ে লাথি মেরে ওঠালেন। পরদিন ছুটি চাইলেও দেয়নি। অসুস্থ শরীরেই কাজ করতে হয়।”
আজেমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন,“চাকরিজীবীরা ছুটি পান। আমরা চাইলে বলা হয়, কাজ না করলে চলে যাও। এটা তো অবিচার।”
শিলা নামের আরেক গৃহকর্মী বলেন,“চাকরির সময় একটা কাজ বলা হয়, গিয়ে দেখি সাতটা কাজ। অসুস্থ হলে পরদিন দারোয়ানকে বলে দেওয়া হয় যেন ভেতরে ঢুকতে না দেই। এটা খুব কষ্টের।”
খোরশেদ আলম, নগর দরিদ্র অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি:“গৃহকর্মীরা যে রান্না করেন, সেই খাবার অনেক সময় নষ্ট হয়, অথচ তাদের ভালো খাবার দেওয়া হয় না। অসুস্থ হলে বেতন কেটে নেওয়া হয়—এটা মানবিক নয়।”
সম্রাট রায়হান, উন্নয়নকর্মী:“গৃহকর্মীদের অধিকার আদায়ে সংগঠিত হওয়া দরকার। তাদেরও একটি অ্যাসোসিয়েশন থাকা উচিত।”
জনসংলাপে আরও উপস্থিত ছিলেন:
নীলা ইয়াসমিন, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহী
আব্দুল আমিন, শহর সমাজসেবা কর্মকর্তা
ফেরদৌস রাবিয়া, হোস্টেল সুপার, কর্মজীবী মহিলা হোস্টেল
আইনুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক
সংলাপ পরিচালনা করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম













