৯ বিয়ে! হ্যাপির মুখ খুলতেই কাঁপছে নেটদুনিয়া
নিজস্ব প্রতিবেদক: স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ করেছেন সাবেক মডেল-অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। জাতীয় দলের সাবেক এক ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন হ্যাপী। এ পর্যন্ত তার স্বামী তালহা ইসলাম ৯টি বিয়ে করেছেন বলে দাবি করেছেন তিনি। গত সোমবার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন হ্যাপী।
বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হ্যাপির আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস।
তিনি বলেন, নাজনীন আক্তার হ্যাপি মডেলিং ও বিনোদন জগত ছেড়ে দ্বীনের পথে আসে। গত ৭ বছর আগে নড়াইলের সাবেক এমপি প্রয়াত মুফতি শহিদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছু সময় পর থেকে জানতে পারেন- তালহা ইসলামের বিভিন্ন নারীর প্রতি আসক্তি রয়েছে। নারীদের সঙ্গে সম্পর্কের একপর্যায়ে কয়েক মাসের জন্য বিয়ে করেন তিনি। এখন পর্যন্ত তালহা ইসলাম ৯টি বিয়ে করেছেন।
যৌতুকের জন্য হ্যাপীকে মারধর করা হয় অভিযোগ করে তিনি বলেন, চারিত্রিক এসব সমস্যার পাশাপাশি তালহা ইসলাম প্রায়ই হ্যাপী ও তার সন্তানের ওপর নির্যাতন করেন। সামান্য কথার বিপরীত হলেই গায়ে হাত তুলতেন তালহা। এছাড়া যৌতুকের জন্য মাঝেমধ্যেই নির্যাতন করেছেন তিনি।
নাজনীন আক্তার হ্যাপী বলেন, তার আসল চরিত্র প্রকাশ হওয়ার পর থেকেই আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তালাকের কথা অসংখ্যবার বলেছি। যতবারই আমি তালাকের কথা বলতাম ততবারই তিনি আমাকে অমানুষিক নির্যাতন করেছে। তালাকের শরীয়তসম্মত অধিকারটা আমার কাছে নেই। তাকে যদি খোলা তালাকের কথা বলা হয় তখন তিনি বিশাল অ্যামাউন্ট দাবি করেন। যেমন- এক কোটি টাকা অথবা বাচ্চাকে আজীবনের জন্য দিয়ে দিতে হবে কোনো দিন দেখতে পারব না- এরকম ধরনের শর্ত দেয়।
মামলা করার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে সাবেক এই অভিনেত্রী বলেন, গত পরশু মামলা করার পর রাতেই তালহা বাসায় লোকজন নিয়ে এসে আমার ৫০-৬০ লাখ টাকার ব্যবসায়িক মালামাল নিয়ে যায়। এছাড়া মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
এ সময় নাজনীন আক্তার হ্যাপী বলেন, এতদিন মারধরের ভয়ে চুপ ছিলাম। এখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় সবকিছু প্রকাশ করতে বাধ্য হচ্ছি।
অভিযোগের বিষয়ে জানতে তালহা ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলে তার মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে তিনি এখন দুবাইয়ে অবস্থান করছেন বলে একটি সূত্রে জানা গেছে।
এদিকে এর আগে বুধবার দুপুরে হ্যাপি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে লেখেন, ‘আমিসহ তিনটা বিয়ের কাগজ আছে। বাকিগুলার যেন প্রমাণ না থাকে আর টিস্যুর মতো ইউজ করে সুযোগ বুঝে তার মৌখিক তালাক দিয়ে শেষ করা যায়! এগুলোর বাইরেও আমার অজানা অনেক কিছু থাকতে পারে যা আমি জানিনা। লাইভে যখন আসবেন মুফতি তালহা ইসলাম তখন এই বিষয়গুলো যদি মুসলমান হয়ে থাকেন স্বীকার করেন, যে এই নয়টা যেটা আপনাকে লিস্ট দেওয়া হয়েছে এখানে কোনোটা মিথ্যা কিনা! যদিও আপনি একটা আত্ম মিথ্যাবাদী সত্যর সঙ্গে মিথ্যা মিশ্রিত করার কথাবার্তা বলেন। আপনি কি বলবেন সেটা তো জানি না। তবে এই কথাগুলো সত্যি আল্লাহর উপর কসম করে বলতে পারি।’
তিনি লিখেছেন, ‘খুলনায় যে মহিলাদেরকে আপনি তালাক দিয়েছেন, প্রেগন্যান্ট অবস্থায় তালাক দেওয়ার পর বাচ্চাটাকে সাড়ে চার বছরে, তিন চার বারও আপনি সেই বাচ্চাকে দেখতে যাননি। শুধু মাসে মাসে পাঁচ দশ হাজার টাকা পাঠিয়ে দেন। বাচ্চার প্রতি যদি আপনার এতই মহব্বত, তাহলে সেই বাচ্চার প্রতি নেই কেন? আপনি কেন টানাটানি করেন আমার বাচ্চা নিয়ে? আমি সোনার ডিম পাড়া হাঁস তাই?’
এরপর হ্যাপি তালহার নয় বিয়ের তালিকা দেন। সেগুলো হলো— ‘নাজনীন আক্তার হ্যাপী (আমি); মারইয়াম (অবিবাহিতা বয়স্কা, কাশ্মীর); তামান্না (অবিবাহিতা, হাজারীবাগ); হাফসা (ডিভোর্সি তিন বাচ্চাসহ বড় বড়, খুলনা, যেখানে তালহার মেয়ে আছে); তাসলিমা (বিধবা, বয়স্কা কয়েকটা বাচ্চাসহ, মানিকগঞ্জ); তামান্না-২ (ডিভোর্সি বাচ্চাসহ, উত্তরা); নুর (বিধবা, ২ বাচ্চাসহ চট্টগ্রাম); খাদিজা (ডিভোর্সি ২ বাচ্চাসহ) কেরানীগঞ্জ) ও মুশফিকা (ডিভোর্সি আগের ছেলে সন্তান (১২) আছে)।
এদিকে, সোমবার (১২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে বাদী হয়ে নারী নির্যাতন দমন আইনে হ্যাপী যে মামলা করেন সেই মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১৯ জুলাই পাঁচ লাখ টাকা মোহরানায় নাজনীন আক্তার হ্যাপীর সঙ্গে আসামি মুফতি মোহাম্মদ তালহার বিয়ে হয়। বিয়ের সময় মোহরানার টাকা অপরিশোধিত থাকে। এ সময় হ্যাপীর মা তার স্বামীকে সংসারের আসবাবপত্র কেনার জন্য পাঁচ লাখ টাকা উপহার দেন। এরপর তাদের ঘরে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি একটি পুত্রসন্তান জন্ম নেয়। সন্তান জন্মের পর কিছুদিন পর্যন্ত স্বামী তালহা হ্যাপীর ভরণপোষণ দিতেন। তবে পরবর্তী সময়ে তালহা স্ত্রীকে ভরণপোষণ দেওয়া বন্ধ করেন এবং সাংসারিক ছোটখাট বিষয়ে স্ত্রী হ্যাপীকে মারধর করেন।
মুসআব/
পাঠকের মতামত:
- তথ্যপ্রযুক্তি কোম্পানির ৬১ কোটি টাকার বিশাল অগ্রিম, যা বলল অডিটর
- জন্মতারিখ সংশোধনের আগে জেনে নিন ইসির নতুন নিয়ম
- ৪ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- মুসলিমদের নিয়ে বিজেপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- ‘এটা কি আইফোন ১৮?’—প্রশ্ন করেই নারীর ফোন নিয়ে দৌড়
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- টিভি চ্যানেলগুলো কভারেজ বন্ধ করতেই ‘ট্রাম্প টিভি’ চালু
- চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা
- ৫ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!
- হঠাৎ কাবা শরিফের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির আগমন
- ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
- জাতিসংঘের অনুষ্ঠানে ইউনূস, বক্তব্যের পর যা ঘটল
- ২০২৭ সালের হজযাত্রীদের খরচ কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত
- ১০০০ টাকার নোট বাতিল না হলে হাইকোর্টে যাওয়ার ঘোষণা
- রিমান্ড শেষে কারাগারে নজরুলের স্ত্রী, তদন্তে মিলল ‘গুরুত্বপূর্ণ তথ্য’
- বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কে নতুন প্রস্তাব, যা বললেন গভর্নর
- বাড়িতে ঝগড়ার পর ট্রাকে লিফট, এরপর কিশোরীর সঙ্গে যা ঘটল
- রিজভীর অভিযোগের জবাবে জামায়াতের কঠোর প্রতিক্রিয়া
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- ডিএসইর তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি পদে পরিবর্তন
- ডিসেম্বরের মধ্যে দুটি বড় পরিবর্তন আনছে ডিএসই
- উত্থান-পতনের দোলাচলে বাজার, লেনদেনে কিছুটা বাড়তি সতর্কতা
- ২২ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ডাইরেক্ট লিস্টিংয়ে ১০ কোম্পানি, লিস্টিং ফিতেও মিলবে ৫০ শতাংশ ছাড়
- ব্রোকারেজ হাউজের ব্যর্থতায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা ডিএসইর
- ২২ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব নিয়োগ
- ২৯ খেলাপির সঙ্গে ‘হেড-টু-হেড’ বৈঠক, দেওয়া হলো সময়সীমা
- যুক্তরাষ্ট্রে পা রেখেই জাতিসংঘকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইরানের মন্ত্রীর
- তেলের দাম বাড়ার পর বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর নতুন প্রস্তাব
- মাত্র ৫ টাকার এক পাতায় বাড়বে না বয়স
- দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন, জানুন বিস্তারিত
- ডিএসইর ‘হটকারী’ সিদ্ধান্তে মুনাফার সুযোগ হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- নিজস্ব অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ দিলেন সংসদ সদস্য
- সরকারি চাকরিজীবীদের জিপিএফে নতুন মুনাফার হার ঘোষণা
- মেয়ে বলিউডের তারকা, মা প্রত্যন্ত বিদ্যুৎহীন গ্রামে
- নাশতায় ভুল খাবার নয়, বেছে নিন এই ১১ পুষ্টিকর খাবার
- সুখবর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা
- ২৩ সেপ্টেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
- তেলের দাম লিটার প্রতি ৫০০ টাকা করার দাবি
- এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন
- সেপ্টেম্বরে পুরোনো স্কেলেই বেতন, বকেয়া তিন মাসের টাকা যেভাবে পাবেন
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- আবার তারেক ম্যাজিক: ১৭ হাজার কোটির সেতু মাত্র ৫ হাজারে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













