ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিলেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৩ মে) মধ্যপ্রাচ্যের তিন দেশ—সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত—সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে এই সফরে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করায় কূটনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
মার্কিন বিমানঘাঁটি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ করে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন ট্রাম্প। সেখানে ১ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ অর্জনের আশাও করছেন তিনি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, হুতি বিদ্রোহী ও হামাসের সঙ্গে বন্দি বিনিময় এবং হামলা বন্ধ নিয়ে আলোচনায় ইসরায়েলকে সম্পূর্ণভাবে বাইরে রেখেছে ট্রাম্প প্রশাসন। রোববার, হামাসের হাতে আটক মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারের মুক্তির বিষয়েও ইসরায়েলের কোনো সম্পৃক্ততা ছিল না।
এছাড়া, ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা পরিকল্পনাও ট্রাম্প প্রশাসন থামিয়ে দিয়েছে, যা নিয়ে ইসরায়েল সরকার অসন্তুষ্ট। এসব ঘটনায় দুই দেশের ঐতিহ্যবাহী মিত্রতায় ফাটলের ইঙ্গিত দেখা যাচ্ছে।
মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। একাধিক ইস্যুতে মতপার্থক্যের কারণে সম্পর্কের অবনতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে, ওয়াশিংটন এখন ইসরায়েলকে অপেক্ষা না করেই মধ্যপ্রাচ্য নীতি বাস্তবায়নের দিকে ঝুঁকছে।
তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভেদের কথা অস্বীকার করা হয়েছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, “ট্রাম্প ইসরায়েলকে উপেক্ষা করছেন না। বিশ্বে প্রায় ২০০টি দেশ আছে—সবখানে তিনি একসাথে যেতে পারেন না। অন্য যেকোনো নেতার চেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনিই বেশি সময় কাটিয়েছেন।”
বর্তমানে গাজায় চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে ট্রাম্পের ইসরায়েল সফর এড়িয়ে যাওয়াকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, “এই মুহূর্তে ইসরায়েল সফর থেকে ইতিবাচক কিছু পাওয়া যাবে না।”
ইসরায়েলি বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেন, “ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে অবিশ্বাস অনেক আগে থেকেই জমা হচ্ছিল। এখন সেটাই প্রকট হয়ে উঠছে।”
মুসআব/
পাঠকের মতামত:
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- রানার অটোর প্রথম প্রান্তিক প্রকাশ
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিকের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ













