ভারতের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত পাকিস্তানের
নিজস্ব প্রতিবেদক: ভারতের ‘উস্কানিমূলক ও বেআইনি আগ্রাসনের’ জবাবে জরুরি বৈঠক করেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। আজ বুধবার (৭ মে) প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া এই বৈঠকে সেনাবাহিনীকে পাল্টা হামলার জন্য ‘সম্পূর্ণ স্বাধীনতা’ দেওয়া হয়েছে। পাকিস্তান সরকার বলেছে, জাতিসংঘের চার্টারের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার আছে তাদের। খবর সামা নিউজের।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকের পরে জানানো হয়, ভারত মাঝরাতে পাকিস্তান ও আজাদ জম্মু ও কাশ্মীরের বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলা চালিয়েছে। এতে নারী-শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
এনএসসির বিবৃতিতে বলা হয়, পাকিস্তান শান্তি চায়, তবে সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার বিষয়ে কোনো ছাড় দেবে না। পাকিস্তান সময়, স্থান ও নিজের মতো করে জবাব দেওয়ার অধিকার রাখে।
পাকিস্তান দাবি করেছে, তারা পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল জেট। একই সঙ্গে ভারতের কয়েকটি সামরিক পোস্ট ও একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে।
এছাড়া, পাকিস্তান সরকারের দাবি, লাইন অব কন্ট্রোলের কাছে চুরা কমপ্লেক্সে ভারতীয় সেনারা সাদা পতাকা দেখিয়েছে, যা ‘পরাজয়ের ইঙ্গিত’। এই তথ্য দেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, পাকিস্তানের পাল্টা আঘাতে ‘ভারতীয় বাহিনী বড় ক্ষতির মুখে পড়েছে’।
বৈঠকে জানানো হয়, ভারতীয় বাহিনী নীলম-ঝেলম হাইড্রোপাওয়ার প্রকল্পেও হামলা চালানোর চেষ্টা করেছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী জল ও বেসামরিক অবকাঠামোতে হামলার সুস্পষ্ট লঙ্ঘন।
বৈঠকে অংশগ্রহণকারী এক কর্মকর্তা বলেন, “শান্তির ইচ্ছাকে দুর্বলতা ভেবেছে শত্রু। একটি হামলার জবাবে দুটি আঘাত আসবে।”
এদিকে স্থানীয় সময় বিকেল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। সেখানে তিনি সরকারের অবস্থান ও ভবিষ্যৎ পদক্ষেপ জানাবেন।
মুসআব/
পাঠকের মতামত:
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













