বিছানার অর্ধেক ভাড়া দিয়ে ৫০ হাজার ডলার আয়
নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক সংকট যখন অনেককেই দিশেহারা করে তুলেছে, ঠিক তখনই এক তরুণী খুঁজে পেয়েছেন ব্যতিক্রমী রোজগারের পথ। কানাডার বাসিন্দা ৩৭ বছর বয়সি মনিক জেরেমিয়া দাবি করেছেন, তিনি তার শোয়ার ঘরের বিছানার অর্ধেক ভাড়া দিয়ে মাসে প্রায় ৫০ হাজার মার্কিন ডলার আয় করছেন! অনলাইনে ‘হট বেডিং’ নামে পরিচিত এই সেবাটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
মনিকের ব্যাখ্যা অনুযায়ী, ‘হট বেডিং’ হল এমন এক ধরনের সেবা যেখানে তিনি তার বিছানার একপাশ ভাড়া দেন—তবে কিছু গুরুত্বপূর্ণ শর্তসাপেক্ষে। সেবাগ্রহীতারা তার ঘরে থাকতে পারেন এবং একই বিছানায় ঘুমাতে পারেন, তবে কোনো শারীরিক সংযোগ (যেমন, স্পর্শ, আলিঙ্গন বা ঘনিষ্ঠতা) একমাত্র পারস্পরিক সম্মতির ভিত্তিতেই সম্ভব। এটি একধরনের “প্লাটোনিক শেয়ারিং” ধারণা, যেখানে ঘুমানো হয় পাশাপাশি, তবে শারীরিক সম্পর্ক ছাড়াই।
মনিক জানান, কোভিড-১৯ মহামারির সময় তার জীবন আমূল বদলে যায়। লকডাউনের কারণে চাকরি হারানো, আয় বন্ধ হয়ে যাওয়া, আর সম্পর্ক ভেঙে যাওয়ার মতো একাধিক সমস্যা একসাথে তাকে নাজেহাল করে তোলে। একা হয়ে পড়া জীবনে যখন ফ্ল্যাটের ভাড়া মেটানোই কঠিন হয়ে পড়েছিল, তখনই মাথায় আসে এই নতুন ধারণা।
২০২৩ সালে তিনি সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানান, তিনি “উষ্ণ এবং নিরাপদ” বিছানা শেয়ার করতে আগ্রহী, তবে সেটি হবে সম্পূর্ণ সম্মতির ভিত্তিতে ও পেশাদার নিয়মে। অবাক করার মতো বিষয়, তার এই প্রস্তাবে প্রচুর মানুষ সাড়া দিতে শুরু করে। ধীরে ধীরে তিনি নিয়মিত গ্রাহকও পেয়ে যান এবং এখন মাসে আয় করছেন ৫০ হাজার ডলারের মতো!
মনিকের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে অনেকে একে চলমান বাসস্থান সংকট ও জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে এক অভিনব উদ্যোগ হিসেবে প্রশংসা করছেন। আবার অন্যদিকে, অনেকে গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিশ্লেষকদের মতে, কানাডার মতো উন্নত দেশে ভাড়া ও জীবনযাত্রার ব্যয় দিন দিন বাড়ছে। বিশেষ করে একা বসবাসকারীদের জন্য শহরাঞ্চলে বাসস্থান খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাতে করে ‘co-sleeping’ বা শোবার ঘর শেয়ারিং এর মতো ধারণাগুলো জনপ্রিয়তা পাচ্ছে।
মনিক বলেন, “এই কাজ আমাকে শুধু অর্থনৈতিক নিরাপত্তা দেয়নি, মানসিক স্বস্তিও ফিরিয়েছে। আমি যা করছি, তা আইনসিদ্ধ, সম্মতিসাপেক্ষ এবং নিরাপদ।”
তিনি আরও জানান, প্রতিটি গ্রাহককে তিনি যাচাই-বাছাই করেন, নিরাপত্তা নিশ্চিত করেন এবং একাধিক নিয়ম-কানুন মেনে চলেন।
জীবনযাত্রার ব্যয় যখন চেপে ধরেছে, তখন অনেকেই ভিন্নধর্মী পন্থায় নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। মনিক জেরেমিয়ার ‘হট বেডিং’ হতে পারে তেমনই একটি উদাহরণ, যা সামাজিক দৃষ্টিকোণ থেকে বিতর্কিত হলেও অনেকের কাছে বাস্তব সমস্যার বাস্তব সমাধান।
মুয়াজ/
পাঠকের মতামত:
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













