দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশের জ্বালানি খাতে বড় ধরনের আর্থিক অর্জন হয়েছে। বহুবছরের বকেয়া পরিশোধ করে অবশেষে সম্পূর্ণ দায়মুক্ত হয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে মোট ৩৭৩৯.৯৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪৫ হাজার ২৫৩ কোটি টাকা সমপরিমাণ দেনা পরিশোধ করা হয়েছে।
সরকার দায়িত্ব নেওয়ার সময় পেট্রোবাংলার মোট বৈদেশিক দেনার পরিমাণ ছিল ৭৩৭.৪৬ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৭০২ কোটি টাকা)। যদিও এ পরিশোধের সময়সীমা ছিল ৩০ জুন ২০২৫, লক্ষ্যমাত্রার দুই মাস আগেই সব মেয়াদোত্তীর্ণ ও বকেয়া পরিশোধ সম্ভব হয়েছে বলে জানানো হয়।
পেট্রোবাংলা সূত্র জানায়, এ দেনার মধ্যে ছিল আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি) যেমন শেভরন ও তাল্লো, দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তির আওতায় কাতার এনার্জি ও ওকিউটি, স্পট মার্কেট থেকে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) এবং আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের ঋণ।
দায়মুক্তির এ সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে সমন্বিত টিমওয়ার্ক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে সংশ্লিষ্ট সব সংস্থা মিলে মাসভিত্তিক আদায় লক্ষ্যমাত্রা ঠিক করে দেনা পরিশোধের রূপরেখা তৈরি করে। গ্যাস উৎপাদন ও বিতরণ কোম্পানিগুলোর কাছ থেকে নিয়মিত অর্থ আদায় এবং গ্রাহকদের গ্যাস বিল পরিশোধে সচেতনতাও লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হয়েছে।
এছাড়া, বৈদেশিক মুদ্রায় বিল পরিশোধের জন্য ব্যাংকের সংখ্যা বাড়ানো, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ সহায়তা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে ২ হাজার কোটি টাকার ঋণ প্রাপ্তি এ সফলতা নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে। মার্চ ও এপ্রিল মাসে মোট ১৪৪৫.৪১ মিলিয়ন ডলার পরিশোধের মাধ্যমে চার শ্রেণির পাওনাদারদের সব বকেয়া মিটিয়ে ফেলা হয়।
পেট্রোবাংলা জানায়, এর ফলে দেশের ক্রেডিট রেটিং উন্নত হবে, আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছে বাংলাদেশের আস্থা বৃদ্ধি পাবে, এলএনজি আমদানির ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে এবং কম প্রিমিয়াম রেটে গ্যাস আমদানির সুযোগ তৈরি হবে।
দায়মুক্তির ফলে ভবিষ্যতে আর বিলম্ব সুদ দিতে হবে না। ইতোমধ্যে বিলম্ব পরিশোধজনিত জরিমানার অঙ্ক ছিল ৫৪.৫৭ মিলিয়ন ডলার। এখন থেকে সময়মত এলএনজি কার্গো শিপমেন্ট নিশ্চিত করার মাধ্যমে ঝুঁকিমুক্ত সরবরাহ চেইন গড়ে তোলা সম্ভব হবে।
পেট্রোবাংলা আরও জানিয়েছে, দেশের গ্যাসের চাহিদা পূরণে নতুন গ্যাস অনুসন্ধান, ওয়ার্কওভার ও উৎপাদন বৃদ্ধিমূলক কার্যক্রম চালানো হবে। কারিগরি লস কমাতে বিদ্যমান সিস্টেমে রোডম্যাপ বাস্তবায়ন এবং দ্বৈত ভ্যাট সমস্যার সমাধানে সরকার ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে।
পেট্রোবাংলা কর্তৃপক্ষ বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ, শিল্প ও কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব ব্যাংক ও অংশীজনকে। এছাড়া নিয়মিত গ্যাস বিল পরিশোধকারী সাধারণ গ্রাহকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






