দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: আগামী ৪৮ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলে লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগারগাঁওয়ে মহাসমাবেশ থেকে এমন ঘোষণা দেন তারা। স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ছয় দফা দাবি পূরণ ও কুমিল্লায় পলিটেকনিকেল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শেরে বাংলা নগর ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশ এর ডাক দিয়েছে শিক্ষার্থীরা।
রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটে পলিটেকনিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মিজানুর রহমান রাজধানীর আগারগাঁওয়ে জেলাভিত্তিক সমাবেশ থেকে এ ঘোষণা দেন। আগারগাঁওয়ের নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বেলা ১২টার দিকে এ কর্মসূচি শুরু হয়।
মিজানুর রহমান বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের তরফ থেকে দাবি মেনে নেওয়ার কোনো ঘোষণা না দিলে সারাদেশে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবেন।
মহাসমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিক এর শিক্ষার্থীরা এসে জড়ো হোন। এসময় তারা ৬ দফা দাবি পূরণে বিভিন্ন প্ল্যাকাড হাতে স্লোগান দেন। ছোট ছোট মিছিল নিয়ে একত্রিত হোন শেরে বাংলানগর মহিলা পলিটেকনিকের সামনে। শিক্ষার্থীদের দাবি, তাদের আন্দোলন যৌক্তিক। তবে তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছেন না। তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে সরকার। তারা আর সময় দেয়ার পক্ষে না। খুব শিগগিরই তাদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি তাদের।
এর আগে শনিবার (১৯ এপ্রিল) পৌনে ১২টার দিকে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তারও আগে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন তারা।
গত বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় দফা দাবিতে ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
পরে বৃহস্পতিবার তারা রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু সেদিন সচিবালয়ে বৈঠকের জন্য ডাকা হলে শিক্ষার্থীরা ওই কর্মসূচি শিথিল করেন।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠকের পর সেখানকার আলোচনা নিয়ে শিক্ষার্থীরা অসন্তোষ জানান। একইসঙ্গে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
যেসব দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন:
১। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
২। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।
৩। উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাসকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪। কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
৫। কারিগরি শিক্ষায় বৈষম্য ও দূরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।
৬। পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট হতে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব নিয়োগ
- ২৯ খেলাপির সঙ্গে ‘হেড-টু-হেড’ বৈঠক, দেওয়া হলো সময়সীমা
- যুক্তরাষ্ট্রে পা রেখেই জাতিসংঘকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইরানের মন্ত্রীর
- তেলের দাম বাড়ার পর বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর নতুন প্রস্তাব
- মাত্র ৫ টাকার এক পাতায় বাড়বে না বয়স
- দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন, জানুন বিস্তারিত
- ডিএসইর ‘হটকারী’ সিদ্ধান্তে মুনাফার সুযোগ হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- নিজস্ব অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ দিলেন সংসদ সদস্য
- সরকারি চাকরিজীবীদের জিপিএফে নতুন মুনাফার হার ঘোষণা
- মেয়ে বলিউডের তারকা, মা প্রত্যন্ত বিদ্যুৎহীন গ্রামে
- নাশতায় ভুল খাবার নয়, বেছে নিন এই ১১ পুষ্টিকর খাবার
- সুখবর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা
- ২৩ সেপ্টেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
- তেলের দাম লিটার প্রতি ৫০০ টাকা করার দাবি
- এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন
- সেপ্টেম্বরে পুরোনো স্কেলেই বেতন, বকেয়া তিন মাসের টাকা যেভাবে পাবেন
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- আবার তারেক ম্যাজিক: ১৭ হাজার কোটির সেতু মাত্র ৫ হাজারে
- নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- রাজউকে বড় পরিবর্তন, এক জায়গায় আবেদন করলেই মিলবে নকশা
- শেয়ারবাজারে আস্থার সংকটের মধ্যেই সঞ্চয়পত্রে চমক
- ৩৮২২ কোটির ইলেকট্রিক ট্রেন: বিদ্যুৎ আসবে কোথা থেকে?
- কৌশলগত বিনিয়োগকারীর অতিরিক্ত শেয়ার নিয়ে বিএসইসির কড়া নির্দেশ
- পিংক বাসে প্রতিদিনই লোকসান, যাত্রী না পাওয়ার নেপথ্যে ৫ কারণ
- বড় ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে যা জানা গেল
- ১৩ বছরের অপ্রতিমের সঙ্গে ১৯ বছরের তুহিনের বন্ধুত্ব যেভাবে
- আবহাওয়া অফিসের পূর্বাভাসে মিলল স্বস্তির খবর
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- ব্যাংক-এমএফএসের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
জাতীয় এর সর্বশেষ খবর
- তেলের দাম বাড়ার পর বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর নতুন প্রস্তাব
- দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন, জানুন বিস্তারিত
- নিজস্ব অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ দিলেন সংসদ সদস্য
- সরকারি চাকরিজীবীদের জিপিএফে নতুন মুনাফার হার ঘোষণা
- সুখবর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা













