শেয়ার কারসাজিতে ১৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে ১৫টি প্রতিষ্ঠান এবং চার ব্যক্তিকে ১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কমিশন সভায় বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো চিঠি জারি না হলেও খুব শীঘ্রই চিঠি জারি করা হবে।
কোম্পানিটির শেয়ার কারসাজির দায়ে বিএসইসি মোঃ জসিম উদ্দিনকে ১ লক্ষ টাকা, দেবরতা সরকারকে ৩ লক্ষ টাকা, মাসুদুর রহমান শেখকে ১ লক্ষ টাকা এবং শাহজালাল আল সাফিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে।
জসিম উদ্দিন চাঁদপুর শিখিতো বেকার কেন্দ্রও সঞ্চয় এবং আরও পাঁচটি সংগঠনের সভাপতি।
যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে-জেএস এন্টারপ্রাইজ, শিক্ষিত বেকার সঞ্চয়, বাগড়া শিক্ষিত বেকার সঞ্চয়, চাঁদপুর শিক্ষিত বেকার সঞ্চয়, ওয়্যারলেস বাজার শিক্ষিত বেকার সঞ্চয়, শিক্ষিত বেকার কেন্দ্রিয় সঞ্চয়, চন্দ্র শিক্ষিত বেকার যুব, ফরিদগঞ্জ বেকার সঞ্চয়,এসবি আমাদের পণ্য আমাদের বাজার,গ্রিডাকালিন্দিয়া শিক্ষিত বেকার, পাটোয়ারী বাজার শিক্ষিত ও বেকার সঞ্চয়, শাহরাস্তি শিক্ষিত বেকার এসআরএস, মতলব শিক্ষিত বেকার সঞ্চয়, রূপসা শিক্ষিত বেকার সঞ্চয়, এসবিসিএল হাউজিংএবং তোরামনসিরাত শিক্ষিত বেকার সঞ্চয়। এরমধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানই জসিম উদ্দিনের নিয়ন্ত্রণাধীন।
কমিশনের মতে, ১৭ ডিসেম্বর ২০২১ থেকে ২২ মার্চ ২০২২ সালের মধ্যে কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজি করা হয়। সে ময়ে কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কোম্পানির শেয়ারের দাম প্রায় ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
এর আগে, ২০২১ সালের সেপ্টেম্বরে ডিএসই কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। তথ্য বিশ্লেষণ এবং শেয়ার কারসাজির উপর শুনানি করার পর কমিটি ২০২২ সালের সেপ্টেম্বরে তাদের প্রতিবেদন জমা দেয়।
কমিটির অনুসন্ধান অনুসারে, মোঃ জসিম উদ্দিন এবং তার সহযোগীদের একটি গোষ্ঠি দুই ডজন বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্টের মাধ্যমে কোম্পানির শেয়ারে ধারাবাহিক লেনদেন করে মূল্য বৃদ্ধি ঘটায়।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জসিম এবং তার সহযোগীরা নিজেদের মধ্যে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন করেছেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে রাষ্ট্রায়াত্ব সোনালী ব্যাংক বকেয়া ঋণ আদায়ের জন্য অলটেক্স ইন্ডাস্ট্রিজের বন্ধকী সম্পদ নিলামের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নেয়।
সোনালী ব্যাংকের এক বিজ্ঞপ্তি অনুসারে, ৩১ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত সোনালী ব্যাংকের কাছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের পাওনা ছিল প্রায় ৩৮০ কোটি ৭৭ লাখ টাকা। বকেয় ঋণ আদায়ের জন্য ব্যাংকটি অলটেক্সের ১৪.৭ একর জমি, এর উৎপাদন সুবিধা এবং অফিস, কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ নিলাম করার পরিকল্পনা করেছে। যা ঋণের জন্য বন্ধক রাখা হয়েছিল।
এদিকে, ২৪ অক্টোবর ২০২৪ তারিখে বিএসইসি অলটেক্স ইন্ডাস্ট্রিজের আর্থিক এবং সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক মন্তব্য করেছে, অলটেক্স ২০২৩-২৪ অর্থবছরের জন্য সোনালী ব্যাংক থেকে ঋণের উপর সুদ দেয়নি। ঋণ অনুমোদন পত্রে ১০ শতাংশ সুদ পরিশোধ করার কথা উল্লেখ করা হয়েছে। যার পরিমাণ প্রায় ২৬ কোটি টাকা। এই সুদ বাস্তবিক পরিশোধ না করায় কোম্পানিটির কর-পূর্ব মুনাফা অতিরঞ্জিত হয়েছে।
কোম্পানিটির নিরীক্ষক তাদের প্রতিবেদনে বলেছে, কোম্পানির খাতায় সোনালী ব্যাংকের কাছে ঋণের পরিমাণ ২২৮ কোটি টাকা দেখানো হলেও, ব্যাংকের রেকর্ডে দেখা গেছে যে ঋণের পরিমাণ ২৬১ কোটি টাকা।
চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর’২৪ পর্যন্ত দুই প্রান্তিকে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি লোকসান দেখানো হয়েছে ৫ পয়সা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪৭ পয়সা।
মামুন/
পাঠকের মতামত:
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






