এসএস স্টিলের সম্পদ নিলামে তুলছে ব্যাংক এশিয়া
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএস স্টিল লিমিটেডের ১৬৭ কোটি ৫৬ লাখ টাকার বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে এর সম্পদ নিলামে তুলছে ব্যাংক এশিয়া ।
কোম্পানিটির সম্পত্তি নিলামে তোলার জন্য গতকাল ১২ জানুয়ারি দৈনিক সংবাদপত্রে নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংক এশিয়া। আগ্রহী ক্রেতাদের ৩০ জানুয়ারির মধ্যে মূল্য উদ্ধৃতি জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। নিলামটি ২০০৩ সালের অর্থ ঋণ আদালত আইনের বিধান অনুসরণ করে প্রতিপালন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিলাম বিজ্ঞপ্তি অনুসারে, গাজীপুরে অবস্থিত ১৪৮.৫ শতাংশ জমি, কারখানা ভবন এবং ভিতরের যন্ত্রপাতি সহ সব নিলাম ডাকা হয়েছে। নিলামে তোলা সমস্ত সম্পদ এসএস স্টিলের মালিকানাধীন বলে ব্যাংকটি জানিয়েছে।
ব্যাংকের সূত্র জানায়, কোম্পানিটি প্রথমে কার্যকরী মূলধনের জন্য ডিমান্ড লোন নিয়েছিল। কিন্তু, একাধিক নোটিশ সত্ত্বেও, এসএস স্টিল সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়, যার ফলে নিলাম প্রক্রিয়া শুরু হয়।
কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুসারে, এসএস স্টিলের ঋণের বোঝা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা ২০২৩ অর্থবছরের তুলনায় ২০২৪ অর্থবছরে ১১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৭ কোটি টাকায়।
ঋণদাতাদের মধ্যে ন্যাশনাল ব্যাংক সবচেয়ে বড়, যার এক্সপোজার ৩৯২ কোটি টাকা, তারপরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ২১১ কোটি টাকা, এবি ব্যাংক ১৮৮ কোটি টাকা এবং ট্রাস্ট ব্যাংক ১৩৮ কোটি টাকা।
২০২৩ সালের নভেম্বরে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসএস স্টিলের ক্রমবর্ধমান দায় সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিল। তবে,বিএসইসি এখন পর্যন্ত কোম্পানিটির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।
কোম্পানিটি গত অর্থবছরে তার শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। যা সাম্প্রতিক বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হয়। তবে শেয়ারহোল্ডারদের এখনও ডিভিডেন্ড বিতরণ করা হয়নি।
২০১৮ সালে এসএস স্টিল তার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে ২৫ কোটি টাকা সংগ্রহ করেছে, যার প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যে।
২০২০ সালের আগস্টে এসএস স্টিল সালেহ স্টিলে প্রায় ১৬০ কোটি টাকা বিনিয়োগ করে এবং কোম্পানির ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে। সালেহ স্টিল তার ব্র্যান্ড নামে রড এবং কয়েল উৎপাদন ও বিক্রি করে এবং এর বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৮৪ হাজার টন।
২০২২ সালের এপ্রিলে এসএস স্টিল আল-ফালাহ স্টিল এবং রি-রোলিং মিলস লিমিটেডে ৮৭ কোটি ৪৬ লাখ টাকায় ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে বিনিয়োগ করে। আল-ফালাহ স্টিলের উৎপাদন ক্ষমতা প্রতি বছর প্রায় ৬৪ হাজার ৮০০ টন ইস্পাত।
কোম্পানিটি আল-ফালাহ স্টিলে শেয়ার মানি ডিপোজিট হিসেবে আরও ৯৬ কোটি ৬৮ লাখ টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছিল।
সমস্ত অধিগ্রহণের পর, এসএস স্টিলের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৪ লাখ ৪২ হাজার ৮০০ টন এমএস রডে পৌঁছেছে।
মিজান/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
