‘আ.লীগ শাসনামলে অর্থনৈতিক বিনিময় ছাড়া কোনো বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়নি’
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম. তামিম বলেছেন, আওয়ামী লীগের শাসন আমলে রাজনৈতিক ও অর্থনৈতিক বিনিময় ছাড়া কোনো বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়নি। তিনি উল্লেখ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী এবং পিএম অফিসের শক্তিকে কেন্দ্র করে খাতটিতে দুর্নীতির ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে।
ড. ম. তামিম বলেন, রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী এই তিন পক্ষের যোগসাজশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে চরম দুর্নীতি হয়েছে। ড. তামিম মনে করেন, যদি বাংলাদেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়, তবে দুর্নীতি কমাতে সহায়তা হতে পারে।
শনিবার (১৪ ডিসেম্বর) এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্র্যাসি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি বিগত সরকারের আমলে জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, এটি জ্বালানি খাতের অন্যতম অস্বচ্ছ প্রতিষ্ঠান। এই অস্বচ্ছতার পেছনে সরকারেরও ভূমিকা ছিল, কারণ তেল বিক্রির মুনাফা প্রকাশ করতে সরকার আগ্রহী ছিল না। ফলে, সাধারণ জনগণের ওপর বোঝা চাপিয়ে বিভিন্ন সময় তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। বর্তমান সরকারও বিপিসির অস্বচ্ছতা দূর করার জন্য কার্যকরী উদ্যোগ নেয়নি, যা দ্রæত নেওয়া উচিত।
ড. তামিম বলেন, জবাবদিহিতা এড়ানোর জন্য আওয়ামী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে গণশুনানির প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। তারা বিইআরসিকে পাশ কাটিয়ে দাম নির্ধারণ করেছিল। অন্তর্বর্তী সরকারের উচিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ এর অধীনে জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণের গণশুনানি প্রক্রিয়া পুনরুদ্ধার করা।
তিনি আরও জানান, বিদ্যুৎ-জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমবে না এবং ইতোমধ্যে ভারত এবং নেপাল থেকে বিদ্যুৎ আমদানি হচ্ছে। তবে, খরচ কমানোর জন্য আমাদের দেশের বিদ্যুৎ রপ্তানি করা সম্ভব।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাত অসাধু কার্যক্রম এবং দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তিনি ২০১০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দ্বারা পাস করা বিতর্কিত ইনডেমনিটি আইনটির সমালোচনা করেন, যা দুর্নীতির ক্ষেত্র তৈরি করেছে। তিনি জানান, বিদ্যুৎ উৎপাদন, বিতরণ এবং সঞ্চালন খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া গেছে।
হাসান আহমেদ বললেন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ও চাহিদার সঠিক হিসাব নেই এবং অনেক বিদ্যুৎ কেন্দ্র কোন ছাড়পত্র ছাড়া নির্মাণ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ বিতরণে সঠিক ব্যবস্থা না থাকার কারণে লোডশেডিং থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়নি, যদিও সরকারের দাবি ছিল শতভাগ জনগণ বিদ্যুতের আওতায় এসেছে।
আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি সম্পর্কে কিরণ জানান, এটি একপাক্ষিক এবং দেশের স্বার্থবিরোধী। তিনি আর্জি জানান, সরকারের উচিত এই চুক্তির বিষয়টি জনগণের সামনে পরিষ্কার করে উপস্থাপন করা।
প্রতিযোগিতায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশকে হারিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন।
মিজান/
পাঠকের মতামত:
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর








.jpg&w=50&h=35)


.jpg&w=50&h=35)

