সিংহভাগ রেমিট্যান্স আসে দেশের পাঁচ জেলায়
নিজস্ব প্রতিবেদক: দেশের সিংহভাগ রেমিট্যান্স বা প্রবাসী আয় আসে দেশের পাঁচ জেলায়। বাকি ৫৯ জেলায় আসে অর্ধেকেরও কম প্রবাসী আয়।
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক প্রবাসী আয়ের তথ্য থেকে দেখা যায়, দেশের আট বিভাগের মধ্যে বরাবরের মতো ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় প্রবাসী আয়ের প্রবাহ সবচেয়ে বেশি। আর রংপুর ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায়। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও নোয়াখালী জেলার অবস্থান।
আলোচ্য প্রান্তিকে ঢাকা জেলায় ২১৩ কোটি ৮৭ লাখ ডলার, চট্টগ্রাম জেলায় ৫৩ কোটি ৮৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এ ছাড়া কুমিল্লায় ৩৬ কোটি ২৫ লাখ, সিলেটে ৩১ কোটি ১৩ লাখ ও নোয়াখালী জেলায় ১৯ কোটি ৪৬ লাখ ডলার প্রবাসী আয় এসেছে একই সময়ে। সব মিলিয়ে জুলাই-সেপ্টেম্বরে মোট প্রবাসী আয়ের ৫৪ দশমিক ২০ শতাংশই এসেছে এই পাঁচ জেলায়।
এদিকে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশে ৬৫৪ কোটি ২০ লাখ রেমিট্যান্স এসেছে। এ অর্থের মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে ঢাকা জেলায়, ২১৩ কোটি ৮৭ লাখ ডলার। আর এ সময়ে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে বান্দরবানে, মাত্র ৪৫ লাখ ডলার।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা বিভাগে, প্রায় ৪৭ শতাংশ। এরপর রয়েছে চট্টগ্রামে ২৮ শতাংশ, সিলেটে ৯ শতাংশ, খুলনায় ৫ শতাংশ, রাজশাহীতে ৪ শতাংশ ও বরিশালে ৩ শতাংশ। আর সবচেয়ে কম প্রবাসী আয় আসা দুই বিভাগ হলো রংপুর ও ময়মনসিংহ। সেখানে ২ শতাংশ করে প্রবাসী আয় এসেছে।
অন্যদিকে গত বছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৩.৩২ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসের পর থেকে প্রতি মাসেই প্রবাসী আয় বেড়েছে। জুলাইয়ে ১৯১ কোটি ৩৮ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল, যা বেড়ে আগস্টে ২২২ কোটি ৪২ লাখ এবং সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার হয়েছে।
তবে সর্বশেষ অক্টোবর মাসে সামান্য কমে তা ২৩৯ কোটি ডলার হয়েছে। তবে অক্টোবরে কোন জেলায় কত প্রবাসী আয় এসেছে, সে তথ্য বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বান্দরবান জেলায় এসেছে মাত্র ৪৫ লাখ ডলার। প্রবাসী আয়ে একেবারে শেষ দিকে থাকা অপর চারটি জেলা হলো- লালমনিরহাট, রাঙামাটি, পঞ্চগড় ও ঠাকুরগাঁও। লালমনিরহাটে ৫৭ লাখ ডলার, রাঙামাটিতে ৫৮ লাখ, পঞ্চগড়ে ৬৭ লাখ ও ঠাকুরগাঁওয়ে ৯১ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
এদিকে, দেশভিত্তিক তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত জুলাই-সেপ্টেম্বরে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে ১০৩ কোটি ২১ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র (৯২ কোটি ৩ লাখ ডলার) ও সৌদি আরব (৮৫ কোটি ৮৮ লাখ ডলার)।
প্রবাসী আয় আসার দিক থেকে শীর্ষ দশে থাকা অপর দেশগুলো হলো-মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।
অপরদিকে ব্যাংকভিত্তিক তথ্য বলছে, সর্বশেষ জুলাই-সেপ্টেম্বর মাসে প্রবাসীরা বিদেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠিয়েছেন ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকের মাধ্যমে গত তিন মাসে ১২৬ কোটি ৩৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ট্রাস্ট ব্যাংক (৬২ কোটি ৫ লাখ ডলার) ও অগ্রণী ব্যাংক (৪৭ কোটি ২৮ লাখ ডলার)।
মিজান/
পাঠকের মতামত:
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
অর্থনীতি এর সর্বশেষ খবর
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম













