ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬
Sharenews24

তশরিফা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ অক্টোবর ২৬ ২০:১৪:৫৪
তশরিফা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩.৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১ টাকা ৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩১ টাকা ১২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার হাইব্রিড পদ্ধতি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে