আওয়ামীপন্থিদের লুটপাটে উত্তরা ফাইন্যান্সের বেহাল দশা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। লাভজনক অবস্থায় থাকা এই প্রতিষ্ঠানটি শেখ হাসিনা সরকারের আমলে কব্জায় নেন আওয়ামীপন্থীরা। ক্ষমতাশীনদের থাবায় প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ চলে যায় লুটপাটকারীদের হাতে। যার ফলে এক সময়ের লাভজনক প্রতিষ্ঠানিটির এখন বেহাল দশা দেখা দিয়েছে।
এ বেহাল দশার মূল আয়োজক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতসহ কিছু উর্ধ্বতন কর্মকর্তা। তাদের হস্তক্ষেপে উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে বসানো হয় সাবেক একজন সেনা কর্মকর্তাকে। যিনি একসময় শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
সাবেক এই সেনা কর্মকর্তা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সদ্য পদত্যাগী এমডি সৈয়দ মিনহাজ আহম্মেদ-এর সহযোগীতায় প্রতিষ্ঠানটি দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতির আখড়ায় পরিণত হয়। দীর্ঘদিন সুনামের সঙ্গে পরিচালনা হওয়া প্রতিষ্ঠানটির আয় একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। যার জন্য দায়ী পর্যদের চেয়ারম্যান ও সদ্য পদত্যাগ করা এমডি।
এক সময়ে খুব ভালো অবস্থানে থাকা উত্তরা ফাইন্যান্সের বর্তমান করুণ দশা তুলে ধরে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গর্ভনর বরারর অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির অনেকে। এসব বিষয়ে প্রতিষ্ঠানে সাবেক ও বর্তমান কমকর্তাদের বলছেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তন এসেছে। অনেক প্রতিষ্ঠানে শৃঙ্খলার পাশাপাশি স্বজনপ্রীতি ও দলীয় নিয়োগ বন্ধ হয়েছে। কিন্তু ব্যতিক্রম একমাত্র উত্তর ফাইন্যান্সে। সেখানে এখনো শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা মাকসুদুর রহমান চেয়ারম্যান হিসেবে বহাল রয়েছেন।
সূত্র বলছে, গত দেড় বছরে উত্তরা ফাইন্যান্সে পূর্বে দেওয়া কোনো ঋণ ফেরত আসেনি। বরং ঋণ আদায় না করে ঋণের বিপরীতে মামলার সংখ্যা বেড়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে যারা প্রতিষ্ঠানটিকে তিলে তিলে গড়ে তুলেছেন তাদের বাদ দিয়ে বেশি বেতনে নতুন অন-অভিজ্ঞ লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। ২০২২ সালের নভেম্বরে নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর তারা একটিও এজিএম করেনি। ফলে প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব অজানা রয়ে গেছে।
আর্থিক প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানের উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ফিরে পেতে চান। এ ব্যাপারে উদ্যোক্তারা অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে অভিযোগ বিষয়ে বর্তমান পর্ষদের কেউ মিডিয়ায় কথা বলতে রাজি হননি।
সুদিন হারিয়েছে উত্তরা ফাইন্যান্স
বাংলাদেশ ব্যাংকে দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড একটি অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান যা বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পেয়ে ১৯৯৫ সাল থেকে অতি সুনামের সঙ্গে ব্যবসা করছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠার পর থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রকৃত মালিক অধিকাংশ শেয়ার হোল্ড করেন যারা তাদের পরিচালনায় ২০ থেকে ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও বোনাস শেয়ার দিয়ে সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে আশার আলো জাগিয়েছিল। সেই সাথে প্রতিষ্ঠানটি এ+ গ্রেডের প্রতিষ্ঠান হিসাবে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত ছিল। রাজস্বখাতে সর্বোচ্চ করদাতা হিসাবে জাতীয় রাজস্ববোর্ড থেকে পরপর চারবার শ্রেষ্ট করদাতা ভূষিত হয়েছিল। নিয়মিত ভ্যাট প্রদান করে অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করেছিল।
অভিযোগে বলা হয়, ২০১৯ সালের পর প্রতিষ্ঠানটি বিগত আওয়ামী সরকারের কিছু স্বার্থন্বেষী গোষ্ঠির ষড়যন্ত্রের শিকার হয় এবং সেই ষড়যন্ত্রের চুড়ান্ত রূপ নেয় ২০২১-২০২২ সালের দিকে যার মাধ্যমে ষড়যন্ত্রকারী পুরাতন পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে। বর্তমান পর্ষদের এমডি সৈয়দ মিনহাজ আহম্মেদ ও চেয়ারম্যান মাকসুদুর রহমান তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য কোনো রকম কারণ ছাড়াই পুর্বের নিরোপরাধ ৫০/৬০ জন কর্মকর্তাকে সম্পূর্ন অন্যায়ভাবে চাকুরীচ্যুত করেছে এবং তাদের নিজেদের আত্মীয়স্বজন ও অদক্ষ বা আজ্ঞাবহ লোকদের অধিক বেতনে নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক বর্তমান পর্ষদ এখন পর্যন্তও কোনো আর্থিক বিবরণী তৈরি বা পেশ করতে পারেনি। যার কারণে এজিএম বা শেয়ারহোল্ডারদের কোন ধরনের ডিভিডেন্ড দিতে পারেনি। এতে ২০১৯ সালে যে শেয়ারের মূল্য ছিল ৮০ টাকা বর্তমানে দরপতনে সেই শেয়ারের মূল্য শেয়ারপ্রতি ১৭ টাকার নিচে দাঁড়িয়েছে। যা সমস্ত শেয়ার হোল্ডারদেকে হতাশ করেছে। যার কারণে সরকারও ভ্যাট-ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, বর্তমান পর্ষদ আসার পর বিনিয়োগ আদায়ের পরিমাণ একেবারেই শুন্যের কোঠায়। ২-৩টি যাও বিনিয়োগ করেছে তাও কু-ঋণ হিসাবে পরিণত হয়েছে। সামান্য আদায়কৃত টাকা (লোন আদায়) দিয়ে প্রতি মাসে প্রায় ৩ কোটি টাকা খরচ হচ্ছে- যা বাৎসরিক প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকা। এতে প্রতিষ্ঠানের মূলধন ঘাটতি হচ্ছে এবং অপ্রয়োজনীয় ও অগ্রহনযোগ্য খরচ বাড়ছে। যেমন- কক্সবাজার ভ্রমণ, ২ কোটি টাকার মূল্যের এমডি ও চেয়ারম্যানের গাড়ি ক্রয়, চেয়ারম্যানের নিজস্ব লোককে লিগ্যাল অ্যাডভাইজর ও লিগ্যাল ফার্ম নিয়োগ দিয়ে লিগ্যাল ফি পূর্বের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হচ্ছে।
অভিযোগ আছে, প্রতিষ্ঠানের জায়গার ভাড়া বাবদ ফ্লোরের মালিকদেরকে গত ৪ বছর কোনো ভাড়া পরিশোধ করা হচ্ছে না।
মিজান/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


