সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যেভাবে পালিয়ে যান
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার দুর্বার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। সেদিন দুপুরে তার পালিয়ে যাওয়ার খবর চাউর হলে উত্তাপ ছড়িয়ে পড়ে ঢাকার রাজপথে। তখন ছাত্র-জনতা দলে দলে আনন্দ মিছিল করে। এই সুযোগে হাসিনার অনুসারী ও প্রশাসনের বিতর্কিত কর্মকর্তা-কর্মচারীরা যে যার মতো করে পালিয়ে গেছেন।
৫ আগস্টের পর থেকে শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পালানোর খবর বের হলেও তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কীভাবে পালিয়েছিলেন সেটা তেমন আলোচনায় আসেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, সেদিন দুপুর দুইটার দিকে অ্যাম্বুলেন্স যোগে ওবায়দুল হাসান তার হেয়ার রোডে থাকা বাসা থেকে পালিয়ে যান। এরপর আশ্রয় নেন এমপিদের একটি ভবনে। পরে বিকেলে সেখান থেকে তাকে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা বের করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান।
ওবায়দুল হাসানের বাসায় গত কয়েক বছর ধরে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন সদস্য জানিয়েছেন, দুপুরে প্রধান বিচারপতি বাসায় ছিলেন। কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের পর বিভিন্ন স্থানে মিছিল ও হামলার খবর টেলিভিশনে দেখতে পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে তিনি বাসা থেকে চলে যাবেন বলে সিদ্ধান্ত নেন।
কিন্তু কীভাবে যাবেন তা বুঝতে পারছিলেন না। শেষে তার বাসায় আগে থেকে থাকা অ্যাম্বুলেন্সে চেপে বসেন এবং চালককে দ্রুত তাকে অন্যত্র নিয়ে যেতে বলেন। তবে তার গন্তব্য হেয়ার রোডের মধ্যেই ছিল বলে জানান নিরাপত্তা কর্মীরা।
সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের আতঙ্কিত হওয়ার কারণও ছিল। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন গত জুলাই মাসের শুরুতে যখন রাজপথে গড়ায় তখন আদালতে শুনানিতে তিনি উষ্মা প্রকাশ করে বলেছিলেন- ‘আদালতের বিষয় নিয়ে রাজপথে কীসের আন্দোলন!’
শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর সাবেক এই বিচারপতির এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়েছিল ছাত্র-জনতা। তাছাড়া তিনি নেত্রকোনার একটি চিহ্নিত আওয়ামী লীগ পরিবারের সন্তান। নিজেও এক সময় ছাত্রলীগ করেছেন। যে কারণে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি সব সময় দুর্বল ছিলেন তিনি।
সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ভাই সাবেক সচিব সাজ্জাদুল হাসান সদ্য বিদায়ী সংসদের সদস্য ছিলেন। তার বাবা ডা. আখলাকুল হোসাইন আহমেদ ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠভাজন। ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিল, যা দেশের ইতিহাসে নজিরবিহীন।
সাবেক প্রধান বিচারপতির এমন কর্মকাণ্ডের তখন ব্যাপক সমালোচনা হয়। এসব কারণে তিনি ভয়ে ছিলেন, ছাত্র-জনতা তার বাসায় হামলা করতে পারে। তার আশঙ্কা সত্যও প্রমাণিত হয়েছিল। পরবর্তী সময়ে তার বাসায় হামলাও হয়েছিল। যদিও তিনি বাসা থেকে পালিয়ে সেদিনের মতো রক্ষা পান।
ওবায়দুল হাসানের বাসায় দায়িত্ব পালন করা একজন কর্মী সে দিনের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘স্যার দুপুর ঠিক দুইটার দিকে বাসা থেকে অ্যাম্বুলেন্সে চলে গেছেন। ওই সময় এক নিরাপত্তা কর্মী অ্যাম্বুলেন্সটি গেটে আটকে দেন। তিনি জানতে চান গাড়িতে কে যাচ্ছেন। পরে তার গানম্যান সেই পুলিশ সদস্যকে জানান, স্যার আছেন। তখন তিনি গাড়িটি বের হওয়ার অনুমতি দেন। এরপর অ্যাম্বুলেন্সটি স্যারকে নিয়ে বের হয়ে যায়।’
ওবায়দুল হাসানের বাসার আরেকজন বলেন, ‘সেদিন প্রধান বিচারপতি বের হওয়ার পর তার বাসায় আরও তিনজন বিচারপতি ছিলেন। পরে তারাও বের হয়ে যান। তিনজনই পাশে মিন্টো রোডে একটি ফ্ল্যাটে আশ্রয় নেন। সেখানে আগে থেকেই প্রধান বিচারপতির জন্য একটি ফ্ল্যাট ছিল। এরপর বিকেলে শুনেছি তাদের বের করে নিয়ে গেছেন সাদা পোশাকের কয়েকজন গোয়েন্দা।’
সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসায় ওই দিন তার স্ত্রী-সন্তান আত্মীয়-স্বজন কেউ ছিলেন না। প্রধান বিচারপতি বের হয়ে যাওয়ার পর যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা তটস্থ হয়ে পড়েন। কী ঘটে, কারা কখন হামলা করে বসে সেটা নিয়ে তারা ছিলেন আতঙ্কিত।
এরপর সেখানে সেদিনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের ডিউটি পোশাক খুলে ফেলেন। তারা লুঙ্গি ও টি-শার্ট পরে সাধারণ মানুষের ছদ্মবেশ ধারণ করেন এবং ছাত্র-জনতার মাঝে মিশে নিরাপদ স্থানে চলে যান।
সাবেক প্রধান বিচারপতির বাসায় দায়িত্ব পালন করা একাধিক ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধান বিচারপতি দুপুর দুইটার দিকে বের হয়ে যাওয়ার ঘণ্টাখানেক পর সেখানে হাজির হন ছাত্র-জনতা। তারা বিচারপতিকে খুঁজতে থাকেন। এই সময় উপস্থিত ছদ্মবেশে থাকা নিরাপত্তা কর্মী ও বাসাটির লোকজন বলেন, তিনি চলে গেছেন।
এরপরও বিক্ষুব্ধ জনতা বাসাটির ভেতর ঢুকে পড়ে এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। তবে ওই সময় প্রধান বিচারপতির বাসায় কিছু লোক অবস্থান করলেও তারা নিরাপদে দুরুত্বে ছিলেন। কেউ জনতার ভাঙচুর ও লুটপাটে বাধা দেননি।
মিজান/
পাঠকের মতামত:
- আজ জুমাবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: একযোগে কমল প্রায় সব মুদ্রার দাম
- মোদিকে ‘স্বৈরাচার’ আখ্যা দিলেন জনপ্রিয় অভিনেত্রী
- বন্ধ শিল্পের চাকা ঘোরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার ঘোষণা
- ৬ হাজার ৫০০ কারখানায় সংকট, সমাধানে নতুন প্রস্তাব ব্যবসায়ীদের
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই টাকা দেবে সরকার!
- এক লাইনে ভেঙে গেল বড় ন্যারেটিভ
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- ৫ হলসহ ১০ ভবনের উদ্যোগ—এক বছরে ডাকসুর যত কাজ
- অনলাইনে জামিননামা, এক ক্লিকেই কমছে বন্দিদের ভোগান্তি
- বাসে ওঠার পর সিট বাছাইয়ে ভুল করবেন না, জেনে নিন নিরাপদ অবস্থান
- বদলে যাচ্ছে আরও ৩ স্কুলের নাম
- আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব-সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি
- আইপিওতে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির নতুন বার্তা
- জাকির নায়েককে যে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ
- পাটশিল্পে বড় বিনিয়োগ, চালু হলো বন্ধ চার কারখানা
- একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা
- জিন্নাহকে নিয়ে ‘হেট্রেড’ নয়, ছাত্রশক্তি নেতার পোস্টে নতুন বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ডলার বন্ডের পথে বাংলাদেশ, বিনিয়োগকারীদের নজর কাড়ার উদ্যোগ
- প্রায় ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিলেন, পরে দিলেন তালাক
- ১৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের উত্থানে স্বস্তি, তবে সতর্ক বিনিয়োগকারীরা
- ৭৩ বছরেও পুতিনের ফিট থাকার গোপন রহস্য
- ভারত-পাকিস্তান-চীনের মধ্যে নতুন টানাপোড়েন
- ৩ মাস পর ধর্মান্তর ও বিয়ে নিয়ে আদালতে যা বললেন আয়ুশ মালিক
- গাছ কাটায় নতুন নিয়ম, অনুমোদন ছাড়া কাটলেই মামলা
- ২ কোম্পানির রোববার লেনদেন বন্ধ
- পুলিশের শীর্ষ পদে পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন যারা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- এক ঘন্টার মধ্যে যে কোম্পানির শেয়ার ক্রয়েই ব্যাপক মুনাফা
- সর্বোচ্চ দরেও বিক্রেতা সঙ্কটে ৮ প্রতিষ্ঠান
- সর্বজনীন পেনশনে আসছে ৬ নতুন সুবিধা, বদলে যাচ্ছে যেসব নিয়ম
- বেসিক ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে, এজিএমে মিলল বড় আশার খবর
- সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন, কার্যকর নতুন মূল্য
- ৯৩ ‘বাবার সন্তান’ রবিউল যেভাবে ধরা পড়ল তরুণ
- গভর্নরের সাক্ষাৎ না পেলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে: আমিরুল হক
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ
- ডেবিট-ক্রেডিটের সঙ্গে প্রিপেইড কার্ডেও বড় পরিবর্তন
- শেয়ারদরে বড় উল্লম্ফন সোনারগাঁও টেক্সটাইলের
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে একাধিক অভিযোগ, বন্ধ হলো শেয়ার লেনদেন
- আইপিওর অর্থে জালিয়াতি, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা
- সিএমএসএমই খাতে অর্থায়নে নতুন পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১২ সেপ্টেম্বর ২০২৬













