ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ অক্টোবর ০৯ ১৫:০৭:০০
বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৩৭টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৭ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৭.৫৫ শতাংশ।

আর ৫ টাকা ৬০ পয়সা বা ৬.২৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৫.৯০ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৩.৮০ শতাংশ, তাকাফুল ইন্সুরেন্সের ৩.২৫ শতাংশ, রেনউইক যজ্ঞেস্বরের ২.৮৪ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ডের ২.৮১ শতাংশ, দুলামিয়া কটনের ২.৬৯ শতাংশ এবং ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ২.৫৬ শতাংশ কমেছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে