বিএসসি'র ৫টি জাহাজে প্রচুর লাভ হচ্ছে: নৌপরিবহন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৫টি জাহাজ থেকে প্রচুর লাভ হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
রোববার (০৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে বিএসসির কনফারেন্স রুমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবং পরিচালকসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ড. এম সাখাওয়াত বলেন, বিএসসির ৫টি জাহাজে প্রচুর লাভ হচ্ছে। একটিও বাংলাদেশে নেই। জ্যামাইকাসহ বিভিন্ন দেশে এসব জাহাজ আছে। বিএসসিতে জাহাজের বহর আরও বড় হবে ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি সম্ভব। কিছু জাহাজ দরকার। এ জাহাজ দিয়ে টাকা আয় করতে হবে। আমরা যতদিন আছি, একটা কাজ করতে পারি সেটা হচ্ছে দুর্নীতি কমানো।
সভায় সাংবাদিকরা প্রশ্ন করেন যে পরপর অয়েল ট্যাংকারে বিস্ফোরণ ঘটার কারণে জনমনে সন্দেহ জেগেছে এতে কোন নাশকতার লক্ষণ আছে কিনা? জবাবে উপদেষ্টা বলেন, গত শুক্রবার সাড়ে ১২টার সময় বাংলার সৌরভে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এমডি জানিয়েছেন। প্রতিটি মুহূর্তে কী হচ্ছে জানতে পারছিলাম। বিএসসি থেকে তদন্ত করতে বলেছি। জাহাজের ইন্স্যুরেন্সের ব্যাপার আছে। তারপর একজন মারা গেছেন। তিনি আগুনে পুড়ে মারা যাননি। ট্রমার কারণে মারা গেছেন, ডাক্তাররা ভালো বলতে পারবেন। দুইটি জাহাজে অগ্নিকাণ্ডে চার জন মারা গেছেন। যেকোনো প্রাণহানি দুঃখের ব্যাপার।
তিনি জানান, পর পর দুইটি ঘটনার পর সন্দেহ যাতে দূর হয় বা প্রকৃত ঘটনা যাতে বের করে আনার জন্য অ্যাডিশনাল সেক্রেটারিকে প্রধান করে একটি পৃথক তদন্ত কমিটি করা হবে। ৯-১০ সদস্যের বেশ বড় তদন্ত কমিটি। যাতে বিশেষজ্ঞরা থাকবেন। তারা এখানে আসবেন, তদন্ত শুরু হবে, জাহাজগুলো দেখবেন। সন্দেহজনক কিছু আছে কিনা। কী হয়েছে সে ব্যাপারে অনুমানভিত্তিক কোনো কথা বলতে চাই না। আপনারা অনুসন্ধান পর্যন্ত অপেক্ষা করুন।
সিকিউরিটি এক্সপার্ট অয়েল ট্যাংকারে যারা কাজ করেছেন এবং বিএসসি’র প্রতিনিধিসহ ১০ জনের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষে বলা যাবে কেন এ ঘটনা ঘটেছে, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জাহাজে আগুন লেগেছে তাই কিছু সেফটির বিষয় দেখতে হবে। এরপর বাংলার সৌরভ থেকে অপরিশোধিত তেল স্থানান্তর করা হবে। বিপিসিকেও বলেছি, টার্মিনালের ক্যাপাসিটি বাড়ান।
এসময় চীন থেকে চারটি নতুন জাহাজ সংগ্রহের প্রসঙ্গে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, একটি টিম কাজ করছে দাম নির্ধারণের জন্য। আমরা দাম কমানোর চেষ্টা করছি। কে টাকা নিয়ে নিয়ে গেল তা বের করা মুশকিল। কাউকে টাকা দিয়ে থাকলে কীভাবে বের করবো! ডলার ছিল ৯০ টাকা। তদন্ত হবে। প্রকল্প বন্ধ থাকলে জাহাজ তো পাবো না। এ মন্ত্রণালয়ে অনেক প্রকল্প হচ্ছে, এসব কেন হচ্ছে? প্রকল্প শেষ পর্যায়ে। এখন বন্ধ করে দিলে যে টাকা অপচয় হয়েছে তা আপনার, আমার।
তিনি বলেন, গলায় কাঁটা লেগেছে, গিলতে হবে। আমি তো বলেছি, চুরির মহাসমুদ্র না, প্রশান্ত মহাসাগর। আমাদের কাছে যে ডকুমেন্ট আছে তা দুদকের কাছে পাঠিয়ে দিচ্ছি। দুদক তদন্ত করবে। একজন প্রধানমন্ত্রী ছিলেন তিনি হাসতে হাসতে বললেন, উনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। আপনি কখনো স্বপ্ন দেখেছেন ৪০০ কোটি টাকা। আমি তো দেখিনি।
প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) বাংলাদেশ এবং বর্হিবিশ্বের মাঝে খাদ্যশস্য, জ্বালানি, ভোজ্য তেল, পোশাক, প্রক্রিয়াজাতকরণ খাদ্য, চা, চামড়া, রাসায়নিক দ্রব্যসহ কনটেইনারজাত যে কোন মালামাল আমদানি ও রপ্তানির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় সংস্থা। ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশ বলে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। মালামাল আমদানি ও রপ্তানির ক্ষেত্রে জাহাজ ও জলযোগাযোগ সবচেয়ে সাশ্রয়ী এবং সহজলভ্য।
কোম্পানিটি তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ১১ টাকা ০৫ পয়সা এবং সর্বশেষ অর্থবছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
তারিক/
পাঠকের মতামত:
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা





.jpg&w=50&h=35)




.jpg&w=50&h=35)

