ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া জ্যোতিদের
ক্রীড়া প্রতিবেদক : ব্যাটসম্যানদের দৈন্যতার কারণে সহজ সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশ। বোলারদের সর্বোচ্চ চেষ্টায় ইংল্যান্ড বেশি দূর এগোতে পারেনি। তবে ব্যাটসম্যানদের দৈন্যতায় সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়।
শারজাহতে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বিপক্ষে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ৭ উইকেটে ১১৮ রান করতে সক্ষম হয়।। ইংল্যান্ডকে কখনোই টি-টোয়েন্টিতে হারাতে না পারা বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার সুযোগ এসেছিল। কিন্তু ব্যাটসম্যানদের দৈন্যতায় বড় পরাজয়কে সঙ্গী করেছে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ৯৭ রান করে ২১ রানের ব্যবধানে ম্যাচ হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। বিশ্বকাপে ১০ বছর পর সেটিই ছিল প্রথম জয়। আজ ছিল জয়ের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জে হার মানল বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে দারুণভাবে কাজে লাগিয়ে ৬ ওভারে ইংল্যান্ড বিনা উইকেটে ৪৭ রান তুলে নেয়। কিন্তু দারুণ বোলিংয়ে বোলাররা বাংলাদেশকে লড়াইয়ে ফেরায়।
সপ্তম ওভারে অভিজ্ঞ বোলার রাবেয়া খান ব্রেক থ্রু এনে দেন। ১৮ বলে ২৩ রান করা মাই বুচারকে আউট করেন তিনি। পরের ওভারে ফাহিমা খাতুন তুলে নেন নাট সিভার ব্রান্টের উইকেট। ৫৩ থেকে ৭৩ রানে যেতে কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। কিন্তু, এরপর তাসের ঘরের মতো ভাঙতে থাকে তাদের ব্যাটিং অর্ডার। টপাটপ উইকেট তুলে এবং রান আটকে রেখে ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জ দেন বোলাররা।
বল হাতে ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মনি। ১ উইকেট পেয়েছেন রাবেয়া খান। ইংল্যান্ডের হয়ে চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন ড্যানি হজ। ৪০ বলে ৪১ রান করেন তিনি। শেষদিকে এমি জোন্সের ১২ রানে ইংল্যান্ড জয়ের পুঁজি পেয়ে যায়।
লক্ষ্য তাড়ায় ১৭ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। সাথি রানি ৭ ও দিলারা আক্তার ৬ রান করেন। সেখান থেকে তৃতীয় উইকেটে ৩৫ রানের জুটি গড়েন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। জুটি গড়লেও প্রয়োজনমাফিক রান তারা তুলতে পারেনি। পাওয়ার প্লে’তে বাউন্ডারি আসে মাত্র ১টি। এরপর ডট বলের মিছিলে রান তুলতে বেগ পেতে হচ্ছিল তাদের।
তবুও লক্ষ্য কঠিন ছিল না। ৬০ বলে দরকার ছিল ৭৭ রান। হাতে ৮ উইকেট। দলীয় ৫২ রানে নিগার সুলতানা (১৫) রান আউটে বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩ রান যোগ হতেই স্বর্ণা আক্তার ড্রেসিংরুমে ফিরে আসেন। ভালো করতে পারেননি তাজ নেহারও। তার ব্যাট থেকে আসে ৭ রান।
এক প্রান্ত আগলে সোবহানা চেষ্টা চালিয়েছেন। কিন্তু তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। আসকিং রান রেট বেশি থাকায় বাউন্ডারির প্রয়োজন ছিল। কিন্তু দলের দাবি মেটাতে পারেননি সোবহানা। তার ৪৮ বলে ৪৪ রানের ইনিংস দলের পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র।
ইংল্যান্ডের হয়ে লিনসে স্মিথ ও চার্লি ডিন ২টি করে উইকেট পেয়েছেন। ১টি করে উইকেট নেন সারাহ গ্লেন ও নাট সিভার ব্রান্ট।
এস/
পাঠকের মতামত:
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- সূচক ও লেনদেন বাড়লেও সপ্তাহে বাজার মূলধন কমেছে
- যুক্তরাষ্ট্রে গিয়ে ভুল করলেই নিষেধাজ্ঞা, সতর্ক করল মার্কিন দূতাবাস
- পোশাক নিয়ে সাদিক কায়েমকে নিয়ে এবার মুখ খুললেন মাদানী
- ‘১০ তলায় উঠতে ভয় লাগে, তাই না খেয়েই থাকি’
- কূটনীতির বাইরে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন বাস্তবতা
- শয়তান ও গভীর সমুদ্রের মাঝে আটকা পড়েছে সৌদি আরব!
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আজকের পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত
- সোনার দামে বড় অঙ্ক, শনিবারের বাজারদর জানুন
- ২০১৪ সালের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিজের অবস্থান জানালেন হামিম
- ট্রাম্পের নৈশভোজে শি, টেবিলে ছিল যেসব চমকপ্রদ খাবার
- জাতিসংঘে জাইমা রহমানের কাজ, বেতন নিয়ে যা জানা গেল
- আম্বানির ছেলের অধ্যাপক পদ নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউনিভার্সিটি
- এক কাঠামোয় পুলিশে আসছে নতুন ‘বিশেষ ইউনিট’
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- জাতিসংঘে অংশ নেননি কিম-পুতিন-মোদীসহ ৫০ বিশ্বনেতা, নেপথ্যে
- ২০২৭-এ বিদেশে পড়তে যাওয়ার বাজেট গাইডলাইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না’
- দুর্গাপূজার ছুটি নিয়ে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের
- ‘বিয়ে হয়নি’ বলেই বিমানবন্দরে ৩ তরুণীকে আটকের অভিযোগ
- আজ শুক্রবার ও শনিবার যেসব ব্যাংক শাখা খোলা
- বাংলাদেশের সাথে চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্পের বিশেষ পোস্ট
- আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
- অবশেষে নেইমারের ১০ নম্বর জার্সি পেলেন যিনি
- বাণিজ্য সহজীকরণে বড় উদ্যোগ, ডব্লিউটিওর শর্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ
- ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ পড়ার উপায়
- অগ্রণী ব্যাংকের এজেন্ট আউটলেটে কোটি টাকার প্রতারণার অভিযোগ
- সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির সুযোগ
- অস্ট্রেলিয়ার ভিসায় সাত খাতে অগ্রাধিকার, জানুন বিস্তারিত
- সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ২১ মিনিটের ভাষণে উঠে এলো যেসব বিষয়
- ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক না দিলেই বাতিল হবে ১৪ হাজার আবেদন
- রাত ২টার ঘটনা, গৃহবধূর চিৎকারে ছুটে এসে যা দেখলেন স্বজনরা
- নেতানিয়াহুর কড়া বক্তব্যের পর মুখ খুললেন মামদানি
- ঋণ, আমানত ও সম্পদের হিসাবে বড় অসংগতি, নিরীক্ষায় যা বেরিয়ে এলো
- অতিরিক্ত ক্রয়ক্ষমতা দেখিয়ে সুবিধা দেওয়ার অভিযোগ, তদন্তে বিএসইসি
- চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের বড় সুখবর
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর
- ভালোবাসায় বয়সের হিসাব মানেননি বলিউডের ৭ নায়িকা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ইরানের আকাশে নেমে এলো অদৃশ্য অবরোধ!
- অনিয়মের পাহাড়ে থাকা ব্যাংকের পর্ষদ ভাঙছে বাংলাদেশ ব্যাংক
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- ২০২২ সালের পর ভারতের সাথে বাংলাদেশের বড় চুক্তি
- মুনাফা কমতেই ডিভিডেন্ডে কাটছাঁট তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানির
- মক্কাসহ সৌদির ৫ এলাকায় হঠাৎ সতর্কতা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই













