ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেসি জাদুতে কমিউনিটি শিল্ড জয় মায়ামির

২০২৪ অক্টোবর ০৩ ০৯:৫৬:২৭
মেসি জাদুতে কমিউনিটি শিল্ড জয় মায়ামির

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টাইন তারকা মেসি জাদুতে পয়েন্ট টেবিলের শীর্ষ প্রতিদ্বন্দ্বী কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। সেই সঙ্গে জিতেছে কমিউনিটি শিল্ড।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি মায়ামি। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি জেরার্দো মার্টিনোর শিষ্যরা। তবে মায়ামি ঘুরে দাঁড়ায় প্রথমার্ধের শেষের দিকে।

মায়ামি ৪৫তম মিনিটে এগিয়ে যায়। নিজেদের অর্ধ থেকে মেসির উদ্দেশে ডি বক্সের সামনে উঁচু করে বল বাড়িয়ে দেন এক সতীর্থ। প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ থেকে বুক দিয়ে বল নামিয়ে দারুণ দক্ষতায় আরও দুজনকে কাটিয়ে জাল খুঁজে নেন রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার।

প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি বক্সের অনেকটা দূর থেকে ফ্রি কিক পেয়ে ব্যবধান বাড়ান মেসি। তার বাঁকানো শট একসময় মনে হচ্ছিলো বাইরে দিয়ে বের হয়ে যাবে। তাই ঝাঁপ দিতে গিয়েও থমকে যান প্রতিপক্ষ গোলরক্ষক। এদিকে বল দারুণভাবে বাঁক খেয়ে খুঁজে নেয় জাল।

দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ করে কলম্বাস। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। দুই মিনিটের মাথায় ব্যবধান বাড়ান সুয়ারেজ। সতীর্থের দূরপাল্লার উঁচু পাসে লাফিয়ে মাথা ছুঁইয়ে দেন সুয়ারেজ। লিগে এটি তার ১৮তম গোল। ৬১তম মিনিটে পেনাল্টি পেয়ে ব্যবধান কমায় কলম্বাস।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে