শেয়ারবাজার সংস্কারের জন্য টাস্কফোর্স গঠনের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) শেয়ারবাজারের টেকসই উন্নয়নের সংস্কারের মূল ক্ষেত্রগুলি চিহ্নিত করতে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেছে।
বুধবার (০২ অক্টোবর) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।
বিএসইসির শেয়ারবাজার সংস্কারে রোডম্যাপ তৈরির দ্বিতীয় দিনের বৈঠকে ডিবিএ’র সঙ্গে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অফ ক্রেডিট রেটিং এজেন্সি, অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ এবং ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্সের শীর্ষ নির্বাহীরা অংশগ্রহণ করেন।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সভায় কমিশনার মোঃ মহসিন চৌধুরী, মোঃ আলী আকবর ও ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন।
বৈঠকশেষে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, বিএসইসি যদি বাজারের বিভিন্ন মধ্যস্থতাকারী এবং স্টেকহোল্ডারদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব পায়, তাহলে কার্যকরভাবে সংস্কার বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হতে পারে। বরং একটি টাস্কফোর্স গঠন করে সকলকে সম্পৃক্ত করলে মূল সমস্যা এবং প্রয়োজনীয় সংস্কারে সহায়ক হবে।
বৈঠকে অংশগ্রহণকারীরা ব্যাপক সংস্কারের মাধ্যমে শেয়ারবাজারকে শক্তিশালীকরণ এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
আগেরদিন মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, স্ট্যাবিলাইজেশন ফান্ড সহ মূল স্টেকহোল্ডারদের বৈঠকেও শেয়ারবাজার সংস্কারের নানা প্রস্তাব পেয়েছে।
সভায় অংশগ্রহণকারী অংশীজনেরা শেয়ারবাজারের চ্যালেঞ্জগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং সমাধানের নানা প্রস্তাবও করেছেন। যেগুলোর মধ্যে অন্যতম ছিল, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সহজ করা, সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলির জন্য সরাসরি তালিকাভুক্তির নীতিমালা পুনঃপ্রবর্তন করা এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসাবে শেয়ারবাজারকে ব্যবহার করা।
আলোচনায় শেয়ারবাজারের নিয়ন্ত্রণ কাঠামো সম্পর্কিত বেশ কয়েকটি মূল প্রস্তাবও তুলে ধরা হয়েছে, যার মধ্যে তালিকাভুক্ত প্রতিষ্ঠান, বাজারের মধ্যস্থতাকারী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য নিয়ন্ত্রণ কাঠামোর পুনর্গঠন, সেইসাথে যথাযথ তদারকি নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম জোরদার করা।
সুশাসন প্রতিষ্ঠা, সিকিউরিটিজ আইন মেনে চলা, জবাবদিহিতা, স্বচ্ছতা বৃদ্ধি এবং যথাযথ আর্থিক প্রতিবেদনের মান নিশ্চিত করার উপরও জোর দেওয়া হয়।
বৈঠকে ডিভিডেন্ড এবং মূলধন লাভের উপর কর নীতি সংশোধনের জন্য এবং জাতীয় অর্থায়ন কৌশল এবং বাজেটে শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য প্রাসঙ্গিক সরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের প্রস্তাব করা হয়।
এএসএম/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




