শেয়ারবাজারে স্মরণকালের বড় পতন, বিনিয়োগকারীদের হাহাকার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে চলছে টানা দরপতন। লাগামহীন দরপতনে নিঃস্ব হয়ে পড়ছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। তাদের মধ্যে হাহাকার অবস্থা বিরাজ করছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, বর্তমান কমিশনের সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪৫০ পয়েন্ট। এরমধ্যে গত তিনদিনে সূচক কমেছে ২১৫ পয়েন্ট। সোমবার কমেছে ৩৪ পয়েন্ট, মঙ্গলবার কমেছে ৩৮ পয়েন্ট এবং আজ কমেছে ১৩২ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা যায়, শেখ হাসিনা সরকারের আমলে গত দুই বছরে শেয়ারবাজারে অব্যাহত পতন হয়েছে। এরমধ্যে অনেকদিন পতনের সেঞ্চুরি হয়েছে। হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট ডিএসইর সূচকের পতন হয়েছিল ১০৪ পয়েন্ট। ওই পতন ছিল গত দুই বছরের মধ্যে অন্যতম বড় দরপতন। আজ সেই পতনকেও ছাড়িয়ে গেছে। আজকের পতনকে বিনিয়োগকারীরা স্মরণকালেরমধ্যে অন্যতম সর্বোচ্চ দরপতন বলে অভিহিত করছেন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গতকাল বিএসইসি বেক্সিমকো লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজি করায় রেকর্ড অর্থ জরিমানা করেছে। এর প্রভাবে আজ বাজারে বড় পতন হয়েছে। তারা বলছেন, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে প্রায় প্রতিদিনই কারসাজি ও অনিয়মের জন্য শাস্তি আরোপ করে চলেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে কারসাজি ও অনিয়মের অবশ্যই শাস্তি হওয়া উচিত। কিন্তু বাজারে এখনো নতুন বড় বিনিয়োগকারীদের সাপোর্ট তৈরি হয়নি। এখনো সালমান রহমান ও শিবলী রুবাইয়াতের প্রেতাত্মাই বড় বিনিয়োগকারী হিসাবে বাজার নিয়ন্ত্রণ করে চলেছে। আর বিএসইসি তাদের উপরই শাস্তি আরোপ করছে।
বাজারে নতুন বিনিয়োগকারীর সাপোর্ট তৈরি না হওয়ায় এবং শাস্তির আওতায় থাকা সালমান রহমান ও শিবলী রুবাইয়াতের প্রেতাত্মারা বাজারে অস্থিরতা আরও বাড়িয়ে তুলছেন। যে কারণে বাজার অব্যাহতভাবে নিচের দিকেই নামছে। প্রয়োজনীয় সাপোর্ট না থাকায় বাজারের পতন ঠৈকানো যাচ্ছে না।
বিনিয়োগকারীরা অভিযোগ করছেন, বিএসইসি অন্ধ মানুষের মতো কেবল শাস্তিই আরোপ করে যাচ্ছে। কোন কোন হাউজ থেকে অস্বাভাবিক সেল প্রেসার দিয়ে বাজারকে অব্যাহতভাবে নিচে নামাচ্ছে, সেই বিষয়ে কার্যকরভাবে মনিটর করা হচ্ছে না। যার ফলে বাজারে অস্বাভাবিক সেল প্রেসারও থামছে না।
বাজার সংশ্লিষ্টরা দুঃখ করে বলছেন, শেয়ারবাজারে এখন অভিজ্ঞতাসম্পন্ন লোকদের অভাব। যারা আছে, তারা সবাই সালমান রহমান ও শিবলী রুবাইয়াতের গ্রুপের। এছাড়া, বিএসইসি ও ডিএসই-তে যারা বসে আছেন, তারা কেউই বর্তমান কমিশনের পক্ষের লোকজন নয়। যে কারণে শেয়ারবাজার অব্যাহতভাবে নামছেই। তৈরি হচ্ছে নাজুক এক অবস্থার।
বুধবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩২.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৪ পয়েন্টে।
অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ৩২.৫১ পয়েন্ট কমে ১ হাজার ২১৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ ৫১.৩২ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে ৪৪০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৯ কোটি ৪৮ লাখ টাকার। আজ লেনদেন বেড়েছে ৫১ কোটি ৩৫ লাখ টাকার বা ১৩ শতাংশ।
ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৯টির বা ৭.২৯ শতাংশের, কমেছে ৩৪৭টির বা ৮৭.১৯ শতাংশের এবং পরিবর্তন হয়নি ২২টির বা ৫.৫৩ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসই আজ ৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৪টির, কমেছে ১৭৭টির এবং পরিবর্তন হয়নি১৫ টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৯১ পয়েন্টে।
মিজান/
পাঠকের মতামত:
- ভোটার হতে লাগবে যেসব কাগজপত্র, জানুন আবেদন পদ্ধতি
- ভারতের হাতে সুইচ, ভয়ংকর আশঙ্কার কথা জোড়ালো হচ্ছে দিন দিন
- সাধারণ মানুষের জন্য ২–৩ হাজার টাকার স্মার্টফোন!
- একাদশে ভর্তির ফল আজ রাত ৮টায়, যেভাবে দেখবেন
- দুই নারীর একসঙ্গে বসবাস, এলাকায় চাঞ্চল্য
- ৪ ব্যাংক কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- বোনাস নিয়ে সোনালী ব্যাংকে নতুন চাপ, টাকা ফেরতের নির্দেশ
- এক স্বামীর দুই স্ত্রী, তাদের সংসারের গল্প শুনলে অবাক হবেন!
- কনটেন্ট ক্রিয়েটরের বাসা থেকে এসি-ফ্রিজ-টিভিসহ মালামাল গায়েব
- ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
- ইলেকট্রিক ট্রেনের অনুমোদন, জানুন রুট ও প্রকল্পের খুঁটিনাটি
- অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে আসছে কঠোর নিয়ম
- ব্যাক-টু-ব্যাক এলসি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- নবম পে-স্কেলে উচ্চতর গ্রেডের নতুন হিসাব, একাধিক সুবিধা নিয়ে শর্ত
- দুধে ডিটারজেন্ট মেশানো হয়েছে? ঘরে বসেই যেভাবে পরীক্ষা করবেন
- ক্ষণিকের পরিচয়ে বিশ্বাস, ‘অপূরণীয় ক্ষতি’ গৃহবধূর
- সমুদ্রসীমায় ভয়াবহ লুটপাট, বাংলাদেশের গ্যাস চুরি
- বাংলাদেশের বড় চমক, অংক দেখে অবাক ভারত
- হঠাৎ দেবের বাড়িতে শুভেন্দু, নেপথ্যে বড় বার্তা
- ইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের পৃথক কর্মসূচি
- অস্থির লেনদেনে সূচক বাড়লেও হতাশ বিনিয়োগকারীরা
- ১৬ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আইপিও নিয়ে বড় ঘোষণা বিএসইসির, আসছে ডাইরেক্ট লিস্টিংও
- পে-স্কেল কার্যকর হলে যে সুবিধা আর পাবেন না সরকারি চাকরিজীবীরা
- চাকরিজীবীদের জন্য বড় খবর, ইনক্রিমেন্টে আসছে নতুন নিয়ম
- বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ, এক দেশে বন্ধ হলো ওয়ার্ক পারমিট
- টাকা লোপাটের অভিনব কৌশল, ‘নগদ’ নিয়ে অনুসন্ধানে যা মিলল
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
- ফেসবুক বিজ্ঞাপনে নতুন নিয়ম, পেজ মালিকদের জন্য বড় পরিবর্তন
- গরম পানি বা মরিচের গুঁড়া দিয়ে সাপ তাড়ানোর আগে জেনে নিন আসল ঘটনা
- ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল্প
- প্রধানমন্ত্রীর ফোন কি ক্রিপ্টো ট্রেডিংয়ে ব্যবহৃত হয়? যা বললেন তথ্য উপদেষ্টা
- মায়া বা সেলিম নয় এবার হাসিনার আস্থার পাত্র যিনি
- কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার, উঠেছে আরও যেসব অভিযোগ
- অর্ডার বাতিলের শঙ্কা, ঋণখেলাপির ঝুঁকিতেও ৬০% রপ্তানিকারক
- মেঘনা সিমেন্টে কোম্পানি সচিব নিয়োগ
- মেঘনা সিমেন্টের ঋণমানে ‘ডেভেলপিং’ দৃষ্টিভঙ্গি
- ফান্ডের পাওনা ও দাবি জানাতে ইউনিটহোল্ডারদের প্রতি আহ্বান
- শেয়ারবাজারের ওপর কড়া নজরদারি, বিএফআইইউর নতুন নির্দেশনা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- শেয়ারবাজারে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- অবসর নিয়েও ফিরলেন মেসি, আর্জেন্টিনা দলে বড় চমক
- একাদশে ভর্তির প্রথম ফল আজ রাতে, দেখবেন যেভাবে
- সোনালী ব্যাংকের ঋণ কমতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় পরিবর্তন
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের পৃথক কর্মসূচি
- অস্থির লেনদেনে সূচক বাড়লেও হতাশ বিনিয়োগকারীরা
- ১৬ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার











