জেনেক্সে বিনিয়োগে বড় লোকসানের আশঙ্কায় ইউসিবি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকভুক্ত জেনেক্স ইনফোসিসের শেয়ার কিনে লোকসানে পড়ার আশঙ্কায় রয়েছে আরেক কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
জানা গেছে, ইউসিবি ২০২১ সালে জেনেক্স ইনফোসিসের ১০৫ কোটি টাকার শেয়ার ক্রয় করে। এই শেয়ারের বর্তমান বাজার মূল্য ২৭ কোটি টাকায় নেমেছে। অর্থাৎ জেনেক্স ইনফোসিসের শেয়ার এখন বিক্রি করলে ইউসিবিকে ৭৮ কোটি টাকা লোকসান গুনতে হবে।
আইটি কোম্পানি জেনেক্স ইনফোসিস ২০২১-২২ অর্থবছরে ১১ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। এরপর ২০২২-২৩ অর্থবছরে নগদ লভ্যাংশ ৬ শতাংশে নামে ও স্টক লভ্যাংশ ৪ শতাংশ হয়।
শেয়ার মালিকানার ওপর ভিত্তি করে বিগত বছরগুলোতে ব্যাংকটি জেনেক্স ইনফোসিস থেকে যে নগদ লভ্যাংশ পেয়েছে তা বিবেচনায় নিলে লোকসান ৭৫ কোটি টাকায় নেমে আসতে পারে।
বিশ্লেষকরা বলছেন, আইটি কোম্পানিটির শেয়ারের পারফরম্যান্স কখনই খুব ভালো ছিল না। ব্যাংকটি আমানতকারীদের অর্থ ব্যয় করে উচ্চ দামে শেয়ার কিনেছে। যাতে করে কারসাজিকারীদের শেয়ার বিক্রির সুযোগ করে দিয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে বেরিয়ে এসেছে, আবুল খায়ের হিরু ও তার সহযোগীরা ২০২১ সালের মাঝামাঝিতে সিরিয়াল ট্রেডিংয়ের মাধ্যমে এই শেয়ারের দাম নিয়ে কারসাজি করেছেন। ফলে মাত্র ১৫ দিনের ব্যবধানে শেয়ারটির দাম ৬৯ শতাংশ বেড়ে যায়।
বিএসইসির তদন্ত প্রতিবেদনে বলা হয়, আবুল খায়ের হিরু ও তার দুই সহযোগী ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের মাধ্যমে শেয়ারটির লেনদেন করেন।
২০১৯ সালে তালিকাভুক্ত হওয়ার পর জেনেক্স ইনফোসিসের শেয়ারের দাম ৫০ থেকে ৬০ টাকার মধ্যে ঘোরাফেরা করত। কিন্তু, ২০২১ সালে কারসাজির সময় এক লাফে দাম বেড়ে ১৭৫ টাকায় ওঠে।
যখন শেয়ারটির দাম ১৭০ টাকার বেশি হয়েছিল তখনই শেয়ারগুলো কিনে নেয় ইউসিবি। তবে মাত্র এক বছরের ব্যবধানে এর দাম আবার আগের ৫০ থেকে ৬০ টাকায় নেমে আসে। আর গতকাল রোববার শেয়ারটি ৩৭ টাকা ৯০ পয়সায় দরে লেনদেন হয়েছে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন বলেন, কারসাজির কারণে যখন কোনো শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ে, তখন কারসাজিকারীরা দ্রুত শেয়ার বিক্রি করে দেন।
তিনি আরো বলেন, সাধারণ বিনিয়োগকারীরা বেশি দামে বেশি সংখ্যক শেয়ার কিনতে পারে না। ফলে তখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করা হয়। 'এখানে ব্যাংকটি ডাম্পিংয়ের জন্য ব্যবহৃত হয়েছে। এ ঘটনার সঙ্গে ব্যাংকটির কিছু লোক জড়িত থাকতে পারে, যারা কারসাজিকারীদের সুবিধা দেওয়ার জন্য ব্যাংকটিকে শেয়ার কিনতে বাধ্য করেছিল। এভাবে ব্যাংক, এনবিএফআই ও মিউচুয়াল ফান্ডের অর্থ অপব্যবহারের অনেক উদাহরণ আছে।
তিনি আরও বলেন, যেসব ব্যাংক কর্মকর্তা বা পরিচালক শেয়ার কেনার সঙ্গে জড়িত থাকেন, সাধারণত তারা কারসাজিকারীদের লাভবান হতে গোপন চুক্তির মাধ্যমে সুবিধা দিয়ে থাকে। এতে ব্যাংকের অর্থ আটকে যায় ও লোকসানে পড়ে এবং শেষ পর্যন্ত শেয়ারবাজার তারল্য হারায়।
অধ্যাপক আল-আমিন বলেন, 'এটা একটার সঙ্গে আরেকটা জড়িত।'
২০২৩-২৪ অর্থবছরের প্রথম নয় মাসে জেনেক্স ইনফোসিসের মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ কমে ৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে। সম্প্রতি শেষ হওয়া অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৫৪ পয়সা।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির এক শীর্ষ কর্মকর্তা বলেন, 'শেয়ার কেনার সিদ্ধান্ত পরিচালনা পর্ষদ নিয়েছে এবং তারা এটিকে 'কৌশলগত বিনিয়োগ' হিসেবে উল্লেখ করেছিল।' তিনি আরও বলেন, সাধারণত একটি ব্যাংকের ব্যবস্থাপনা থেকে বোর্ডে এই ধরনের প্রস্তাব পাঠানো হয়। তারপর তার ওপর ভিত্তি করে বোর্ড হয় প্রস্তাবটি অনুমোদন করে বা প্রত্যাখ্যান করে। কিন্তু ইউসিবির ক্ষেত্রে ব্যাংকিং রীতিনীতি লঙ্ঘিত হয়েছে।
ইউসিবির একাধিক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, ব্যাংকটির সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনির প্রভাবে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। আনিসুজ্জামান চৌধুরী রনির সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
এস/
পাঠকের মতামত:
- বেক্সিমকো ফার্মায় নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি, নথিতে একাধিক অসঙ্গতি
- বিএসইসির সভায় পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- সংবিধান সংশোধনের নতুন প্যাঁচ!
- একই দাগে সরকারি-ব্যক্তিমালিকানাধীন জমি থাকলে যা করতে হবে
- শুধু মুখ দেখিয়েই আয় ১৮ লাখ টাকা, শুরু নতুন ট্রেন্ড
- দিল্লি নাকি ওয়াশিংটন সংকেত স্পষ্ট, ফিরছেন হাসিনা
- আমিরাতের সঙ্গে গোপন বৈঠক নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু
- কলেজ পরিবর্তনে বড় নির্দেশনা, ভুল করলে বাতিল হতে পারে আবেদন
- দুই প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে মিলল ইঙ্গিত
- ১২২ বিনিয়োগকারী পেলেন ৩ কোটি ২১ লাখ টাকার চেক
- পুঁজি বাঁচিয়ে মুনাফার সন্ধানে সাধারণ বিনিয়োগকারীরা
- ২৯ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অবশেষে ৪ বছর পর বাংলাদেশিদের সুখবর
- আবারও কমল সোনা-রুপার দাম, নতুন মূল্য জানুন
- আমানত প্রবৃদ্ধিতে বড় চমক পঞ্চম প্রজন্মের ব্যাংকের
- অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি
- মুনাফা ও নগদ প্রবাহে জোরালো প্রবৃদ্ধি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা
- ইয়াবার নামে যা খাওয়ানো হচ্ছে মাদকসেবীদের, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- সংসদে আসছে দ্বিতীয় কক্ষ: আশার জায়গা যেখানে
- টাকা খরচে লাগাম, ৮ কোম্পানির জন্য নতুন নীতিমালা
- বাংলা দখলের অভিযানে থালপতি, কাঁপছে মোদির মসনদ
- বিহারিরা ভারতের মানুষ হয়েও কেন পাকিস্তানে?
- পিটিআইয়ের আন্দোলনের মধ্যেই ইমরানের মুক্তি নিয়ে নতুন ইঙ্গিত
- সোনালী লাইফের প্রধান কার্যালয় স্থানান্তর
- একসঙ্গে দুই বড় সিদ্ধান্ত এসিআইয়ের
- বঙ্গজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো তালু স্পিনিং
- সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়
- ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন
- স্কুলের পোশাকে বেরিয়ে গন্তব্য ছিল ভারত, বিপাকে ৩ বন্ধু
- ডিবির চাকরি ছাড়ার কারণ জানালেন রবিউল
- যে যুদ্ধ বদলে দিলো ভারত-ইসরায়েল সম্পর্ক
- শিক্ষকদের পে স্কেল নিয়ে বড় খবর, প্রজ্ঞাপন জারি হবে যেভাবে
- তিন মাসের হিসাব প্রকাশ, আমানত বৃদ্ধিতে বড় ব্যবধান
- আজকের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে যা জানা গেল
- মোদিকে দূরে ঠেলে বাংলাদেশকে বুকে নিলেন ট্রাম্প
- আদালতে উঠে এলো মরিয়মকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- সালমানের স্টুডিওতে হামলা, নেপথ্যে দীর্ঘদিনের যে বিরোধ
- ওসমান হাদির পর টার্গেট এবার সালমান মুক্তাদির
- ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের বিস্ফোরক মন্তব্য
- স্ট্যান্ডার্ড চার্টার্ডকে নিয়ে ব্যাংকপাড়ায় নতুন আলোচনা
- বাংলাদেশের পণ্য যাবে বিশ্বের ২০ নতুন সম্ভাবনাময় বাজারে!
- ব্যাংক সংস্কার ও আর্থিক স্থিতিশীলতায় বিশ্বব্যাংকের ঋণ
- বিনিয়োগকারীদের স্বস্তির বার্তা, মশিহর সিকিউরিটিজের পাওনা ফেরত দেওয়া শুরু
- জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার
- ২৫ বছরের রেকর্ডে বিরল ঠান্ডা, শীত নিয়ে যা বলছেন আবহাওয়াবিদরা
- ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার









