সি পার্লের শেয়ার কিনে বড় লোকসানের মুখে সিটি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসী ২০২৩ সালে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারে প্রায় ৮৬ কোটি টাকা বিনিয়োগ করেছে। শেয়ারটির দাম কমে যাওয়াতে সিটি ব্যাংকের বিনিয়োগ এখন ২০ কোটি টাকার নিচে নেমে গেছে।
সিটি ব্যাংক কেন এবং কীভাবে সী পার্লের শেয়ারে বিনিয়োগ করেছে, তা নিয়ে ব্যাংকটি এখন নিজেই তদন্ত শুরু করেছে। ব্যাংকটি বলছে, সী পার্লের শেয়ারে ব্যাংকটির শেয়ারবাজারে বিনিয়োগের প্রায় এক-তৃতীয়াংশ। যা ব্যাংকটির শেয়ারবাজারে বিনিয়োগের নিয়মনীতির ব্যত্যয় ঘটেছে।
তদন্তে দেখা গেছে, কক্সবাজারভিত্তিক হোটেলটি ঋণ বা বন্ড পরিশোধে খেলাপির হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। এরপরও প্রতিষ্ঠানটির শেয়ারে সিটি ব্যাংক কেন এত বড় অংকের টাকা বিনিয়োগ করেছে, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, কারসাজির মাধ্যমে শেয়াররটির দাম যখন কৃত্রিমভাবে বাড়ানো হয়, তখনই সিটি ব্যাংক কোম্পানিটির শেয়ার কিনেছিল। এখন শেয়ারের দাম অনেক কমে গেছে। যার ফলে ব্যাংকটি শেয়ারটিতে বড় লোকসানের মুখে পড়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের শেষ নাগাদ সিটি ব্যাংক সী পার্লের শেয়ার কিনেছিল। তখন শেয়ারটির দাম ছিল ১৮০ টাকার ওপরে। এখন শেয়ারটির দাম প্রায় চার ভাগের এক ভাগের নিচে নেমে গেছে। যার কারণে শেয়ারটিতে বিনিয়োগ করে সিটি ব্যাংকের ৮৬ টাকার বিনিয়োগ এখন ২০ কোটি টাকায় নেমে গেছে।
সিটি ব্যাংকে কর্মকর্তারাই চড় দামে সী পার্লের শেয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন। তারা অভিযোগ করছেন, সী পার্লের শেয়ারে বিনিয়োগের সিদ্ধান্তের কারণে শেয়ারটির কারসাজিকারিরা বেশি দামে ব্যাংকটির কাছে শেয়ার বিক্রির সুযোগ পেয়েছে।
প্রসঙ্গত, সী পার্লের শেয়ারের অস্বাভাবিক দর ওঠানামা খতিয়ে দেখতে ২০২৩ সালের সেপ্টেম্বরে একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসী)।
কয়েকটি ব্রোকারেজ হাউস ও কয়েকজন ব্যক্তি কোম্পানিটির শেয়ারের দাম নিয়ে কারসাজিতে জড়িত বলে গণমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ তোলা হয়েছিল।
বিএসইসীর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ারের দামে কারসাজির সময় সী পার্লের শেয়ার কেনা আরও কয়েকটি ব্যাংক মোটা অংকের মুনাফা করলেও কিছু লোকসানে পড়েছে।
বিএসইসি’র এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, গুজব ও কারসাজির ওপর ভিত্তি করে ২০২৩ সালে শেয়ারটির দর বাড়ানো হয়েছিল। কিন্তু অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন নিয়ন্ত্রক সংস্থা কারসাজিকারীদের কেবল সতর্কই করেছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
২০২২ সালের মাঝামাঝি সময়ে কোম্পানিটির শেয়ারের দাম বাড়তে শুরু করে। এর আগে কয়েক বছর ধরে সী পার্লের শেয়ারের দাম ৫০ টাকার নিচে আটকে ছিল। অথচ এক বছর পর তা বৃদ্ধি পেয়ে ৩০৮ টাকায় পৌঁছায়।
সিটি ব্যাংকের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, সী পার্ল তাদের ৪২ লাখ শেয়ারের প্রতিটির জন্য গড়ে ২০৩ টাকা ব্যয় করেছে।
একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এক শীর্ষ কর্মকর্তা বলেন, কোনো অবস্থাতেই ব্যাংক এই ধরনের শেয়ার কিনতে পারে না, কারণ যেসব কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি হয় তাতে কাউকে না কাউকে শেষ পর্যন্ত লোকসানে পড়তে হয়।
তিনি প্রশ্ন করেন, ‘একটি ব্যাংক কেন তার আমানতকারীদের অর্থ দিয়ে এই শেয়ার কিনবে?’
এদিকে সী পার্লের অডিটর তাদের অডিট রিপোর্টে মতামত দিয়েছেন যে, তারা ২০২২-২৩ সালের আর্থিক প্রতিবেদনে কিছু বস্তুগত ভুল তথ্য খুঁজে পেয়েছেন।
হোটেলটির দীর্ঘমেয়াদি ঋণ, স্বল্পমেয়াদি ঋণ, বন্ড পেমেন্ট, লিজ ফাইন্যান্স ও আনুষঙ্গিক অন্যান্য পাওনা মিলিয়ে ৫৬৫ কোটি টাকার মতো ঋণের মধ্যে রয়েছে।
নিরীক্ষক তার প্রতিবেদনে জানিয়েছে, কোম্পানিটির মোট ঋণ তাদের মোট ইক্যুইটির ৭১.১৮ শতাংশ।
এছাড়া ২০২০ সালের জুন থেকে বন্ডের নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছে না কোম্পানিটি। এই কারণে এর দায় অনেক বেড়েছে বলে জানান নিরীক্ষক।
২০১৭ সালে ব্যবসা বাড়াতে ২০ শতাংশ কনভার্টিবল বন্ডের মাধ্যমে ৩২৫ কোটি টাকা সংগ্রহ করে সী পার্ল রিসোর্ট। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বন্ডের ইউনিটই ক্রয় করে।
কিন্তু সময়মতো সী পার্ল বন্ডের সব কিস্তি পরিশোধে ব্যর্থ হয়। পরে তারা হাইকোর্টে ব্যবসায় মন্দা ও পরবর্তীতে আইসিবিকে অর্থ পরিশোধ না করতে পারার জন্য করোনা মহামারিকে দায়ী করে।
পরে সী পার্ল বন্ডের ১২০ কোটি টাকা সাধারণ শেয়ারে রূপান্তরের অনুরোধ জানায়। এর প্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে বিএসইসি সী পার্লকে খেলাপি হতে রক্ষা করতে এই বিষয়ে অনুমোদন দেয়।
এই ধরনের একটি কোম্পানিতে কেন বিনিয়োগ করা হলো এই ধরনের প্রশ্নের একটি লিখিত উত্তরে সিটি ব্যাংক বলেছে, সী পার্লের শেয়ার প্রতি আয় আগের বছরের তুলনায় ২০২৩ সালে ১০ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এটি জানার পর এই শেয়ার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া শামীম এন্টারপ্রাইজের (প্রা.) ৩০ শতাংশ শেয়ার কেনার পরিকল্পনা করে সী পার্ল। এতে কোম্পানিটি বছরে ১৮ কোটি টাকা বাড়তি মুনাফা পাবে বলে ধারণা করা হয়েছিল।
কোম্পানিটির আরও ঘোষণা করেছিল, জেম গ্লোবাল ইল্ড এলএলসী সী পার্লের শেয়ার কিনবে এবং সংশ্লিষ্ট ক্রয় চুক্তিটি বিএসইসি ও ডিএসই অনুমোদন দিয়েছিল।
সিটি ব্যাংক বলছে, ‘বিনিয়োগের সময় আমরা দেখেছিলাম, শেয়ারবাজারে সী পার্ল সবসময় লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির মধ্যে ছিল। এই কারণে আমরা এটিকে ওই সময়ে সবচেয়ে লিকুইড শেয়ার হিসেবে বিবেচনা করেছি।’
কিন্তু প্রায় এক বছর পার হয়ে গেলেও জেম গ্লোবাল এখন পর্যন্ত সী পার্লের শেয়ার কেনেনি।
এদিকে এই শেয়ার কেনার পরিপ্রেক্ষিতে গত ৩০ জুলাই সিটি ব্যাংক এই বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে।
সিটি ব্যাংক আরও জানায়, তারা স্বনামধন্য ব্রোকারেজ হাউজ ইউনাইটেড সিকিউরিটিজকে শেয়ারবাজার বিনিয়োগ তহবিল ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছে। তারা এই শেয়ার কেনার পরামর্শ দেয়।
ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড সিসীকিউরিটিজ এক লিখিত জবাবে জানায়, একটি ব্রোকারেজ হাউজ শুধু ব্রোকারেজ সেবা দিয়ে থাকে। এর মধ্যে গ্রাহকদের তথ্য গবেষণা, বিশ্লেষণ ও বাজার মনোভাব সরবরাহ করা হয়।
ইউনাইডেট সিকিউরিটিজ বলেছে, ‘সী পার্লের শেয়ার অফলোড করতে চায় এমন কোনো কারসাজির বিষয়ে ইউনাইটেড সিকিউরিটিজের কোনো ধারণা বা জানা ছিল না। শেয়ার কেনার চূড়ান্ত সিদ্ধান্ত ব্যাংকের ইনভেস্টমেন্ট কমিটি নিয়েছে।’
একটি শীর্ষ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, জেম গ্লোবালের কাছে শেয়ার বিক্রির পরিকল্পনা কেন বাস্তবায়ন হয়নি তা বিএসইসির খতিয়ে দেখা উচিত।
এদিকে সী পার্ল বেশি লাভের পূর্বাভাস দিলেও হোটেলটির আয় আসলে কমেছে। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত কোম্পানিটির নিট মুনাফা ৪২.৫০ শতাংশ কমে ৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বিএসইসির মুখপাত্র ফারহানা ফারুকী সংবাদ মাধ্যমকে বলেন, জেম গ্লোবালের কাছে শেয়ার বিক্রির জন্য কমিশন কিছু শর্ত দিয়েছিল, কোম্পানিটি তা পূরণ করেনি, তাই বিক্রি সম্পন্ন হয়নি।
তার ভাষ্য, ‘যেহেতু হোটেলটি গত এক বছরে তার শেয়ার বিক্রি সম্পন্ন করতে পারেনি, তাই বিক্রির সর্বশেষ অবস্থা জানাতে আরও একটি ঘোষণা দেওয়া উচিত ছিল।’
এএসএম/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
