ফেসবুক নিয়ে তোপের মুখে ডোনা গাঙ্গুলী
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার চেয়ে বিনোদন জগতের তারকারা যখন পশ্চিম বঙ্গের রাজপথে উত্তাল, সেই সময় ক্রিকেটার সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায় মুখ ফসকে বলেছিলেন— ‘রেপটেপ তো সব জায়গাতেই হয়…’!
ব্যস! এর পর আর পায় কে— সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে গেল নেটিজেনদের সমালোচনা। যে যেভাবে পারছে, সে সেভাবে সৌরভপত্নীকের ধুয়ে নিচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ডোনা গাঙ্গুলীর মন্তব্য বেসামাল হয়ে উঠেছে। এরপর তিনি নিজের বক্তব্যের সপক্ষে নানা যুক্তি দিয়েছেন, কিন্তু কিছুতেই নেটিজনদের উত্তাল সমালোচনা ঠেকাতে পারছে না।
এমন আলোচনা সমালোচনার মধ্যেই শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে দেখা গেল ডোনার ফেসবুক প্রোফাইল থেকে আসছে আজব সব পোস্ট।
কেউ বা কারা হ্যাক করে নেয় ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল। এর পর সেখান থেকে সব আজব পোস্ট আসতে থাকে। এমনকি সৌরভপত্নীর আত্মার শান্তিও কামনা করা হয়।
নেটিজেনদের একজন লিখেছেন— ‘পবিত্র আত্মার শান্তি কামনা করি ডোনা’, আবার আরেকজন লিখেছেন—‘শান্তিতে ঘুমাও বোন ডোনা’।
একটি পোস্টে লেখা কোনো এক দুর্ঘটনায় নাকি ‘প্রাণ হারিয়েছেন’ এই নৃত্যশিল্পী। তবে এই সবকটি পোস্টই ছিল বিজাতীয় ভাষায়। হিন্দি বা ইংরাজি নয়।
এরপর জানা গেল— হ্যাক হয়ে গেছে ডোনার ফেসবুক প্রোফাইল। শুধু এখানে পোস্টের শেষ নয়, রাতের দিকে অর্ধনগ্ন নারীর ছবিও পোস্ট করা হতে থাকে ডোনার ফেসবুক প্রোফাইলে।
এমনকি পরিচিত বেশ কয়েকজনের পর্নোগ্রাফিও পাঠানো হয়েছে বলেও জানা গেছে। পশ্চিমবঙ্গ সরকারের সাইবার বিভাগের এডিজি ও আইজিপি শ্রী হরিকিশোর কুসুমাকারের সঙ্গে যোগাযোগ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য।
তবে খানিক সময়ের মধ্যে সেটি পুনরুদ্ধার করে নেওয়া গেছে হ্যাকারদের থেকে বলেই মনে করা হচ্ছে। কারণ ইতোমধ্যে সব বিতর্কিত পোস্ট মুছে ফেলা হয়েছে। বলে রাখা ভালো— কয়েকদিন আগেও হ্যাকড হয়েছিল সৌরভপত্নীর প্রোফাইল।
এর আগে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডোনা বলেছিলেন— ‘রেপটেপ সব জায়গায়তেই হয়; কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? বাংলার সব মানুষেরা যেভাবে একত্রিত হয়ে প্রতিবাদ করছে, এটি একটি বিরাট ব্যাপার।’ এরপর বিতর্ক উঠলে চারদিকে ডোনা প্রতিবাদ করেন। সেই সময় নিজের ফেসবুক স্টোরিতে তিনি লেখেন— ‘আমি ডোনা গঙ্গোপাধ্যায়, প্রথমত একজন নারী, তারপর এক কন্যাসন্তানের মা। আমি পাগল নই যে রেপকে সমর্থন করব। বরং আমি নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছি। আমি বলেছি— আমি নাচের অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি। যদি নারী সাংবাদিকরা আমার কথার ভুল অর্থ বার করেন, তাহলে আমরা কী করে একটা আদর্শ সমাজ গড়ব, যেখানে নারীরা মাথা উঁচু করে বাঁচবে— খুব দুঃখের!! আর যদি আপনাদের মনে হয় যে সঠিক উদ্দেশ্য় নিয়ে চলা একজন নারীকে ছোট করে আপনারা খুশি থাকবেন, তাহলে আমারও মনে হয় আপনাদের চিকিৎসার প্রয়োজন’।
এএসএম/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













