ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

তামিমের জন্য অপেক্ষা করছে বড় সুখবর 

২০২৪ সেপ্টেম্বর ০৭ ২৩:০৮:৩৯
তামিমের জন্য অপেক্ষা করছে বড় সুখবর 

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তারপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আসন্ন এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে যাচ্ছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ইতোমধ্যেই সম্প্রচারকারি প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের।

দীর্ঘদিন দলকে ব্যাট হাতে নেতৃত্ব দেয়া তামিম এবার দলের হয়ে ধরবেন মাইক্রোফোন।

ক্রিকেটাররা যখন ভারতের মাটিতে লড়াই করবেন তামিমকে তখন দলের হয়ে ম্যাচ বিশ্লেষণে দেখা যাবে।

এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ধারাভাষ্য দিয়েছেন তামিম।

তবে দুবারই তামিমকে দেখা গেছে অতিথি ধারাভাষ্যকার হিসেবে।

এবার হয়তো ধারাভাষ্যকে পেশা হিসেবে নিতে পারেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

প্রসঙ্গত, তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে বা টেস্ট থেকে এখনও সরে দাঁড়াননি তামিম।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে