ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সৌদি আরবে ভারি বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট

২০২৪ আগস্ট ১৯ ২০:০০:২৮
সৌদি আরবে ভারি বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট

আন্তর্জাতিক ডেস্ক : মরুভূমির দেশে সৌদি আরবে ভারী বৃষ্টিতে অনেক রাস্তাঘাট ডুবে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

রাস্তার অনেক স্থানে গাড়ি ডুবে রয়েছে। এর মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কাতে আরও ভারী বৃষ্টপাতের সকর্তকতা জারি করেছে।

দেশটির বেশি কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ এবং মেসান অঞ্চল।

দেশটির আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেয়া হয়েছে।

বিশেষ করে মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকেল থেকে জিঝান, আসির, আল বাহা, মক্কা এবং মদিনাতে মেঘের উপস্থিতি বাড়তে দেখা গেছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে