অন্তবর্তী সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিএসইসি’র শীর্ষ ব্যক্তিরা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।
চুক্তিভিত্তিক নিয়োজিত কমিশনের শীর্ষ কর্মকর্তারা বলছেন, অন্তবর্তী সরকারের সিদ্ধান্ত না পেলে তারা কাজ করতে পারছেন না। আবার অফিসে আসাও বন্ধ করতে পারছেন না।
যেহেতু বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও সংস্থায় চুক্তিভিত্তিক কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ ও আক্রোশ চলছে, সেহেতু তারা অফিসে আসাও নিরাপদ মনে করছেন না।
গত সোমবার (০৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলে পরের দিন সরকারি অফিস-আদালত পুনরায় চালু হয়। তবে সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিতে কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। এরমধ্যে চাপের মুখে কোন কোন সংস্থার চুক্তিভিত্তিক ব্যক্তিদের পদত্যাগ করতেও বাধ্য করা হয়।
এর প্রেক্ষিতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত উল ইসলাম এবং কমিশনার ড. শামসুদ্দিন আহমেদ, ড. এটিএম তারিকুজ্জামান ও মোহাম্মদ মহসিন চৌধুরী অফিসে উপস্থিতি থেকে বিরত থাকেন।
ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের বিক্ষুব্ধ কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে শোডাউন করেন এবং চার ডেপুটি গভর্নরসহ ছয় শীর্ষ কর্মকর্তাদের নাজেহাল করে তাদের পদত্যাগ করতে বাধ্য করে। গভর্নর আবদুর রউফ তালুকদার অফিসে অনুপস্থিত থাকেন বলে কর্মকর্তাদের আক্রোশ থেকে রেহাই পেয়ে যান।
এদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চুক্তির ভিত্তিতে নিয়োজিত চেয়ারম্যানের বিরুদ্ধে বড় ধরণের শোডাউন হয়। তার অন্যায় ও একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার সোচ্চা হয়ে তার শাস্তির দাবি করেন। পাশাপাশি দুর্নীতিপরায়ন শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগও দাবি করেছেন।
অপরদিকে, বিএসইসির কর্মকর্তারা বৈঠক করে প্রতিষ্ঠানটির সংস্কারের দাবি তুলেছেন। তারা রাজনৈতিকা বিবেচনায় চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ বন্ধেরও দাবি করেছেন।
বিএসইসির নির্বাহী পরিচালক এবং কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান বৈঠক করে বলেছেন, পূর্ববর্তী সরকার সংস্থার বাইরে থেকে রাজনৈতিক বিবেচনায় চেয়ারম্যান ও কমিশনাদের নিয়োগ করেছিল, যাদের মধ্যে অনেকের শেয়ারবাজার সম্পর্কে জ্ঞানের অভাব ছিল। তিনি বলেন, তাদের দুর্বল কর্মক্ষমতা নিয়ন্ত্রক সংস্থার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
তাই তারা অভিজ্ঞ কর্মকর্তাদের মেধা ও শ্রমকে স্বীকৃতি দিয়ে কমিশনার পদে পদোন্নতির দাবি করেছেন।
প্রসঙ্গত, বিএসইসি’র কমিশন একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়ে গঠিত। বর্তমান বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং দুই কমিশনার- ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং ড. রুমানা ইসলাম- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
গত এপ্রিল মাসে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং কমিশনার ড. শামসুদ্দিন আহমেদকে আরও চার বছরের মেয়াদে পুনর্নিয়োগ করা হয়।
পরবর্তীতে মে মাসে বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মহসিন চৌধুরী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামানকে বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ দেয়।
এর আগে ড. তারিকুজ্জামান বিএসইসির নির্বাহী পরিচালক ছিলেন। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ হওয়ার পর তিনি নির্বাহী পরিচালক থেকে পদত্যাগ করেন।
আর প্রথম নারী কমিশনার হিসেবে ড. রুমানা ইসলাম বিএসইসিতে ২০২২ সালের মে মাসে চার বছরের জন্য নিয়োগ পান।
এএসএম/
পাঠকের মতামত:
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ফেসবুক প্রোফাইল বন্ধের ঘোষণা, তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
- পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা









