বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির আলোচনা স্থগিত ইইউ'র
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে নতুন একটি অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা ইউরোপীয় ইউনিয়ন স্থগিত করছে।
আগামী সেপ্টেম্বর মাসে প্রথম দফার এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল।
তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইইউর একজন মুখপাত্র জানিয়েছেন।
কূটনৈতিক ও ইইউর ঢাকা মিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে গত বছরের ২৫ অক্টোবর নতুন ইইউ–বাংলাদেশ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। ব্রাসেলসে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন উপস্থিত ছিলেন।
ওই অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ৪০ কোটি ইউরো অর্থায়নের লক্ষ্যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি সই হয়।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসের লক্ষ্যসমূহ অর্জন ও দেশের বিদ্যুৎ খাতের পরিবেশসম্মত টেকসই রূপান্তরের জন্য এই অর্থ খরচ করার কথা।
ওই অনুষ্ঠানে আরও পাঁচটি ক্ষেত্রে সহযোগিতা বাবদ সাত কোটি ইউরোর চুক্তিও সই করা হয়।
এই পাঁচটি ক্ষেত্র হলো শিক্ষা, শোভন কাজ, পরিবেশসম্মত নির্মাণশিল্প, ই–গভর্ন্যান্স ও জেন্ডারভিত্তিক সহিংসতা রোধ।
ইইউর একজন মুখপাত্র জানান, বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
নতুন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে প্রথম দফার আলোচনা স্থগিত করার কারণ হিসাবে সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনা বলে জানানো হয়েছে।
বাংলাদেশের চলতি ঘটনাবলি ও এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান সম্পর্কে সংস্থাটির বৈদেশিক ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল এই বিষয়ে মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন।
ওই বিবৃতিতে জোসেপ বোরেল বলেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ দেওয়া ও আইনবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি জানান, ২৭ জুলাই লাওসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তিনি বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এই উদ্বেগ প্রকাশ করেন।
এএসএম/
পাঠকের মতামত:
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













