ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভারতকে কাঁদিয়ে এশিয়া সেরা শ্রীলঙ্কা

২০২৪ জুলাই ২৮ ২০:২৩:৫২
ভারতকে কাঁদিয়ে এশিয়া সেরা শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক : নিজেদের মাঠে এবার বাজিমাত করলো শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

ভারতকে কাঁদিয়ে প্রথমবার নারী এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কার চামারি আথাপাত্তুর দল।

আজ রোববার (২৮ জুলাই) ডাম্বুলায় আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা নারী দল।

শ্রীলঙ্কা নিজেদের হাতে ৮ বল রেখেই ভারতের দেয়া ১৬৬ রানের লক্ষ্য ছুঁয়ে যায়।

এর আগে টসে জিতে আগে ব্যাটিং নেয় ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ওপেনার স্মৃতি মান্ধানার ৪৭ বলে ৬০ এবং রিচে ঘোষের ঝোড়ো ১৪ বলে ৩০ ও জেমিমা রদ্রিগেসের ১৬ বলে ২৯ রানের সুবাদে ৬ উইকেটে ১৬৫ রান করে ভারত।

নির্ধারিত রানের তাড়ায় নেমে শ্রীলঙ্কার দুই টপ অর্ডার ঘুরিয়ে দেন ম্যাচের মোড়।

চামারি আথাপাত্তুর ৪৩ বলে ৬১ এবং হর্ষিতা সামারাবিক্রমার ৫১ বলে ৬৯ রানের সুবাদে অনায়াস জয় পায় শ্রীলঙ্কা।

১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন কাভিসা দিলহারি। এর আগে বল হাতেও ২ উইকেট নেন তিনি।

সাখাওয়াত/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে