সোনালী লাইফ: চেয়ারম্যানসহ আট কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ কোম্পানির আট কর্মকর্তার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কোম্পানিটির ১৮৭ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) এই মামলা (নম্বর-১৭) করেন।
মামলার অপর আসামিরা হলেন- পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, মোস্তফা কামরুস সোবহান, শাফিয়া সোবহান চৌধুরী, তাসনিয়া কামরুন অনিকা, ফজলুতুননেসা, নূর-ই-হাফজা এবং কোম্পানির সাবেক সিএফও ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।
মামলার এজাহারে বলা হয়েছে, আত্মসাতের বিষয়টি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তদন্তে উঠে আসার পর মোস্তফা গোলাম কুদ্দুস ওই আত্মসাতের টাকা অফিস ভাড়া হিসেবে গ্রহণের পক্ষে ভাড়া চুক্তিনামা তৈরি করে দাখিল করেন। চুক্তিনামা পর্যালোচনায় দেখা যায়, চুক্তিপত্রে ভবন মালিক হিসেবে মোস্তফা গোলাম কুদ্দুস ও কোম্পানির পক্ষে তার মেয়ের জামাতা আরেক পরিচালক শেখ মোহাম্মদ ডানিয়েল স্বাক্ষর করেছেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বা চেয়ারম্যান এতে স্বাক্ষর করেননি। ২০১৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত বছরভিত্তিক ফ্লোর এরিয়ার অবান্তর চাহিদা নির্ধারণ করে মোট ১৮৪ কোটি ৫২ লাখ ২২ হাজার ৮০০ টাকার ভাড়া চুক্তি ২০১৩ সালের ১ সেপ্টেম্বরে স্বাক্ষর করা হয়েছে। জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অবান্তর চাহিদা নির্ধারণ করে একটি কথিত চুক্তিনামা তৈরি করা হয়।
চুক্তিনামায় ১০০ টাকার যে চারটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে, সেগুলো সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বাংলাদেশ ডাক বিভাগ ২০২৩ সালের ১৬ নভেম্বর গ্রহণ করে ১৭ নভেম্বর নরসিংদীর জেলা ট্রেজারিতে সরবরাহ করে।
মামলার এজাহারে অভিযোগ আনা হয়, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পেইডআপ ক্যাপিটাল বৃদ্ধির জন্য ২০১৮ সালে উদ্যোক্তা পরিচালকদের মধ্যে প্রতিটি ১০ টাকা দরে ১ কোটি ৫ লাখ প্লেসমেন্ট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানির পরিচালক ও প্রথম চেয়ারম্যান নূর-ই-হাফজা, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির (মোস্তফা গোলাম কুদ্দুস এই কোম্পানিরও চেয়ারম্যান) পরিচালক ফৌজিয়া কামরুন, পরিচালক শাফিয়া সোবহান (মোস্তফা গোলাম কুদ্দুসের পুত্রবধূ) ও শেখ মোহাম্মদ ডানিয়েলের (মোস্তফা গোলাম কুদ্দুসের জামাতা) কাছ থেকে কোনো টাকা গ্রহণ না করেই তাদের নামে মোট ৯ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ইস্যু করা হয়। দুদক বলছে, পরবর্তী সময়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানির এফডিআরের বিপরীতে সাউথ বাংলা ব্যাংকে হিসাব খুলে ঋণ হিসেবে ৮ কোটি ৯৫ লাখ টাকা উত্তোলন এবং ব্যাংকে কোম্পানির সঞ্চয়ী হিসাব থেকে ১ কোটি ৫৫ লাখসহ মোট ১০ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে আসামিরা একই ব্যাংকে কোম্পানির হিসাবে জমা করেন, যা উল্লিখিত পরিচালকদের শেয়ার ক্রয়ের মূল্য হিসেবে প্রদর্শন করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মোস্তফা গোলাম কুদ্দুস তার ছেলে মোস্তফা কামরুস সোবহান ও মেয়ে ফৌজিয়া কামরুন তানিয়ার কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজারটি শেয়ার বিনামূল্যে লাভ করে পরিচালক হন। পরবর্তী সময়ে মোস্তফা কামরুস সোবহান তার স্ত্রী শাফিয়া সোবহান চৌধুরীর কাছ থেকে তিন লাখ শেয়ার, তাসনিয়া কামরুন অনিকা তার স্বামী শেখ মোহম্মদ ডানিয়েলের কাছ থেকে ১২ লাখ ও মোস্তফা গোলাম কুদ্দুসের স্ত্রী ফজলুতুননেসা রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ৬ লাখ ২৫ হাজার শেয়ার হস্তান্তরের মাধ্যমে লাভ করেন।
এছাড়া মোস্তফা গোলাম কুদ্দুস ১৪ লাখ ৮০ হাজার শেয়ার তার মেয়ে ফৌজিয়া কামরুন তানিয়াকে, ২ লাখ ৩০ হাজার শেয়ার তার স্ত্রী ফজলুতুননেসাকে ও ৬ লাখ ৫০ হাজার শেয়ার শাফিয়া সোবহান চৌধুরী ও তার স্বামী মোস্তফা কামরুস সোবহানকে হস্তান্তর করেন।
এভাবে প্রতারণার মাধ্যমে প্রয়োজনীয় শেয়ারধারণের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে একই পরিবারের সাত সদস্য কোম্পানির বোর্ডে পরিচালক হয়ে পারিবারিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। মোস্তফা গোলাম কুদ্দুসের জামাতা মীর রাশেদ বিন আমানকে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়ে এসব অর্থ আত্মসাৎ করা হয়।
এজাহারে অভিযোগ, মোস্তফা গোলাম কুদ্দুস সুপরিকল্পিতভাবে ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে ৩ লাখ টাকা করে মোট ১৮ কোটি টাকা বোর্ডের অনুমোদন ছাড়া অবৈধভাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হিসাব থেকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ড্রাগন সোয়েটারে স্থানান্তর করেন।
এছাড়া বোর্ড সভার কার্যবিবরণীর জাল উদ্ধৃতাংশ দাখিল করে কোম্পানির এফডিআরের বিপরীতে সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও কমার্স ব্যাংক থেকে মোট ১৯৫ কোটি ৪২ লাখ ৮১ হাজার ২০০ টাকার ঋণ নিয়ে ৮৩ কোটি ৯৯ লাখ টাকা কোম্পানির বিভিন্ন হিসাবে স্থানান্তরের পর মোস্তফা গোলাম কুদ্দুসের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে আত্মসাৎ করেন। মোস্তফা গোলাম কুদ্দুস চেয়ারম্যান থাকাকালীন প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে তার মালিকানাধীন প্রতিষ্ঠান ড্রাগন ইনফরমেশন টেকনোলজি ও কমিউনিকেশন লিমিটেড, ড্রাগন সোয়েটার লিমিটেড, ইম্পেরিয়াল সোয়েটার লিমিটেড এবং ড্রাগন সোয়েটার ও স্পিনিং লিমিটেডে বিভিন্ন সময়ে মোট ১৪১ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকা স্থানান্তর করে আত্মসাৎ করেন।
এছাড়া মোস্তফা গোলাম কুদ্দুস নিজে প্রতি মাসে ২ লাখ ও তার পরিবারের ছয় সদস্য ফৌজিয়া কামরুন তানিয়া প্রতি মাসে ২ লাখ, তাসনিয়া অনিকা প্রতি মাসে ২ লাখ, মোস্তফা কামরুস সোবহান প্রতি মাসে ৩ লাখ, শাফিয়া সোবহান চৌধুরী প্রতি মাসে ১ লাখ, ফজলুতুননেসা প্রতি মাসে ২ লাখ, শেখ মোহাম্মদ ডানিয়েল প্রতি মাসে ২ লাখ ও সাবেক চেয়ারম্যান নূর-ই-হাফজা প্রতি মাসে ২ লাখ টাকা করে আটজন পরিচালক অবৈধভাবে বেতন হিসেবে দেখিয়ে মোট ২ কোটি ২৪ লাখ টাকা নগদ উত্তোলন করে তাদের ব্যাংক হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করেছেন।
এএসএম/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
