ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাকিবকে নিয়ে রহস্যময় পোস্ট লস অ্যাঞ্জেলেসের

২০২৪ জুলাই ১৩ ১৬:৫৯:৫১
সাকিবকে নিয়ে রহস্যময় পোস্ট লস অ্যাঞ্জেলেসের

ক্রীড়া প্রতিবেদক : মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) আলো ছড়াতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাটিং কিংবা বোলিং—লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তাঁর থেকে কোনো বিভাগ থেকেই আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছে না।

বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে ফর্মে ফেরাতে যেন অভিনব এক পন্থা বেছে নিল ফ্র্যাঞ্চাইজিটি।

নিজেদের ফেসবুক পেজে সাকিবকে নিয়ে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স একটি পোস্ট করেছে। ৩ সেকেন্ডের ছোট্ট এক ভিডিওতে ক্যাপশন দিয়েছে, ‘তাঁর ছায়া দেখে আপনি কোনো বোলারকে চিনতে পারবেন না। ছায়াটা দেখুন।’

ছায়াতে সাকিবের মতো বাঁহাতি স্পিনারের অ্যাকশনে বোলিং করতে দেখা গেছে। পোস্টে ক্যাপশন দিয়েছে, ‘বাঘ যখন হাটে, জঙ্গল বোঝে।’ পোস্টের পর বাঘের ইমোজি ক্যাপশন দিয়েছে। সাকিব আল হাসানের নাম উল্লেখ করেছে।

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ খেলবে সানফ্রানসিস্কো ইউনিকর্নসের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় মরিসভিলের চার্চ স্ট্রিট পার্কে শুরু হবে ম্যাচটি।

সাকিবের বোলিং নিয়ে যে পোস্ট করেছে লস অ্যাঞ্জেলেস, বাংলাদেশের তারকা অলরাউন্ডার ভুগছেন সেই বিভাগেই। ৩ ম্যাচে ৭ ওভার বোলিং করেছেন। ১১.৭১ ইকোনমিতে ৮২ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট। ১৩০.৪৩ স্ট্রাইকরেটে করেছেন ৬০ রান। গড় ২০। এমনকি জার্সি কামড়ে ব্যাটিং করতে দেখা গেছে তাঁকে।

এমএলসির পয়েন্ট তালিকায় চারে রয়েছে লস অ্যাঞ্জেলেস। ৩ ম্যাচে ১ জয় ও ২ পরাজয়ে তাদের পয়েন্ট ২। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ওয়াশিংটন ফ্রিডম, টেক্সাস সুপার কিংস, এমআই নিউইয়র্কের পয়েন্ট ৫, ৪ ও ৩। যার মধ্যে টেক্সাস খেলেছে চার ম্যাচ। বাকি তিন দল খেলেছে তিনটি করে ম্যাচ।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে