ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬

মার্কিন ৬ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল চীন

২০২৪ জুলাই ১৩ ১৬:৩০:২৭
মার্কিন ৬ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে অস্ত্র বিক্রির অভিযোগে মার্কিন ৬ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। শুক্রবার (১২ জুলাই) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর আনাদোলুর

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানে অস্ত্র বিক্রির ঘটনায় যুক্তরাষ্ট্রের কঠোর নিন্দা জানিয়েছে চীন। তাইওয়ানে অস্ত্র বিক্রি করাকে চীন তার দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বে চরম হস্তক্ষেপ হিসেবে মনে করে।

আরও বলা হয়েছে, মার্কিন অস্ত্র বিক্রির ঘটনাকে বেইজিং তার একচীন নীতির প্রতি যুক্তরাষ্ট্রের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হিসেবে মনে করে।

নিষেধাজ্ঞার ফলে, চীনে থাকা মার্কিন ওই অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের সম্পদ ও অর্থ বাজেয়াপ্ত করতে পারবে বেইজিং।

এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এখন থেকে চীনের পাশাপাশি হংকং এবং মেকাওয়েরও ভিসা পাবে না।

প্রঙ্গগত, ১৮ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে অস্ত্রবাণিজ্য চুক্তি করে তাইওয়ান। ২০২১ সালে জো বাইডেন প্রেসিডেন্টের চেয়ারে বসার পর থেকে এ নিয়ে ওয়াশিংটন ও তাইপের মধ্যে ১৬টি অস্ত্র বিক্রর চুক্তি হয়।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে