ছন্দে ফিরছে শেয়ারবাজার, পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন পতনের বৃত্তে আটকে ছিল দেশের শেয়ারবাজার। অর্থনীতির সব উপাদান ইতিবাচক থাকার পরও শেয়ারবাজার ছিল ধারাবাহিকভাবে নেতিবাচক। গত এক বছরে শেয়ারবাজারে সূচক কমেছে হাজার পয়েন্টের বেশি। আর বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছে ১ লাখ ৩০ হাজার কোটি টাকারও বেশি।
নানা শঙ্কা ও হতাশার কাঁপন ধরিয়ে অবশেষে ইতিবাচক প্রবণতায় টার্ন নিয়েছে উভয় শেয়ারবাজার। চলতি জুলাইয়ের প্রথম কর্মদিবস থেকেই বাজার উত্থানের ধারায় অগগ্রর হচ্ছে। জুলাই মাসের প্রথম কর্মদিবস মঙ্গলবার (০২ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উদ্বোধনী সূচক ছিল ৫ হাজার ৩২৮ পয়েন্ট। আজ মঙ্গলবার ৬ কর্মদিবসে সূচক ২৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে। এই সময়ে বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ১১ হাজার ৭০৮ কোটি টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত এক বছরে লাখের বেশি মার্জিনধারী বিনিয়োগকারী নিঃস্ব হয়ে বাড়ি ফিরেছেন। যারা শেয়ারবাজারে টিকে আছেন, তারাও বড় লোকসানের কবলে পড়েছেন। এখন তারা লোকসান কাটিয়ে মুনাফায় ফেরার প্রহর গুনছেন।
বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজার ইতিবাচক ধারায় ফেরায় সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরা বিশেষ করে বড় বিনিয়োগকারীরা বাজারে ফিরতে শুরু করেছেন। যার ফলে বাজারে সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনও বাড়ছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৯০ কোটি টাকা। যা চলতি বছরের ১৪ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৩ কোটি টাকা।
মঙ্গলবারের বাজার পর্যালোচনা
আজ মঙ্গলবার (০৯ জুলাই) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩০.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৮.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৪ পয়েন্টে।
আজ ডিএসইতে ১ হাজার কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮৮ কোটি ৫৭ লাখ টাকার।
আজ ডিএসইতে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএই) ওয়েবসাইটে আজও চলছে ইন্টারনেট বিভ্রাট। যে কারণে স্টক এক্সচেঞ্জটির তথ্য লেনদেন শেষে সোয়া ৩টা পর্যন্ত পাওয়া যায়নি।
এএসএম/
পাঠকের মতামত:
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ফেসবুক প্রোফাইল বন্ধের ঘোষণা, তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
- পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা









