রেইসের এক মিউচ্যুয়াল ফান্ডের সব লেনদেন স্থগিত
নিজস্ব প্রতিবেদক : মিউচুয়াল ফান্ড বিধিমালা লঙ্ঘন করে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট নিজেদের ব্যবস্থাপনাধীন ফান্ডের মাধ্যমে ব্লক মার্কেটে বড় ধরনের লেনদেন করেছে। পাশাপাশি বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকলের মাধ্যমেও লেনদেন করেছে।
এই কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকল বা এই জাতীয় নামে রেসের ব্যবস্থাপনাধীন অন্যান্য ফান্ডের ব্লক মার্কেটে লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পাশাপাশি মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্লক মার্কেটে লেনদেন সুবিধা স্থগিত করে বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরে একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, কমিশনের তদন্ত কমিটি সার্ভিল্যান্স সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএল কর্তৃক নিজেদের ব্যবস্থাপনাধীন ফান্ড ও বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকলের (রেসের ব্যবস্থাপনাধীন ফান্ড) মধ্যে ব্লক মার্কেটে বড় ধরনের লেনদেনের বিষয়টি পর্যবেক্ষণ করেছে। আর ব্লক মার্কেটের লেনদেনের সিংহভাগই হয়েছে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে। যদিও সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা ২০০১-এর দফা ৭ (৫ম তফসিল) অনুসারে, একই সম্পদ ব্যবস্থাপকের ব্যবস্থাপনাধীন মিউচুয়াল ফান্ড বা স্কিমে বিনিয়োগ নিষিদ্ধ করা হয়েছে।
আদেশে মিউচুয়াল ফান্ডের অধীনে থাকা সিকিউরিটিজ অনুমোদিত কাস্টডিয়ানের কাছে ট্রাস্টির তত্ত্বাবধানে সুরক্ষিত থাকার বিষয়টি উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিষয়টি ইউনিটহোল্ডারদের স্বার্থ রক্ষার খাতিরে আইন লঙ্ঘন করে লেনদেনের বিষয়ে সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি, কাস্টডিয়ান ও স্টক ব্রোকারের ভূমিকা পর্যালোচনা করে দেখা জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে ব্লক মার্কেটে আলোচ্য লেনদেনের উদ্দেশ্য ও প্রভাব যাচাই করা প্রয়োজন। পাশাপাশি সম্পদ ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট পক্ষগুলো মিউচুয়াল ফান্ডের সিকিউরিটিজের সুরক্ষা নিশ্চিতের ক্ষেত্রে অবহেলা করেছে নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কম দামে সিকিউরিটিজ হস্তান্তর কিংবা তহবিল পাচারের জন্য এ লেনদেন করা হয়েছে সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
এর পরিপ্রেক্ষিতে মিউচুয়াল ফান্ডের সিকিউরিটিজের সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএলের ব্যবস্থাপনাধীন ফান্ডগুলোর ইউনিটহোল্ডারদের স্বার্থ সুরক্ষায় কমিশনের পক্ষ থেকে ডিপোজিটরি, স্টক এক্সচেঞ্জ, ট্রাস্টি, কাস্টডিয়ান ও সম্পদ ব্যবস্থাপককে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব নির্দেশনার মধ্যে রয়েছে বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকল বা বাংলাদেশ ফিক্সড ইনকাম স্পেশাল পারপাস ভেহিকল কিংবা প্রজেক্ট বিএফআইএসপিভি কিংবা বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএলের ব্যবস্থাপনাধীন বা নিয়ন্ত্রণে থাকা এসপিভি নামে যেকোনো ফান্ডের মাল্টি সিকিউরিটজ অ্যান্ড সার্ভিসেস কিংবা অন্য কোনো স্টক ব্রোকারের মাধ্যমে ব্লক মার্কেটসহ যেকোনো ধরনের লেনদেন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। একইভাবে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেসের মাধ্যমে ব্লক মার্কেটে যেকেনো ধরনের লেনদেন স্থগিত থাকবে।
পাশাপাশি বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএলের ব্যবস্থাপনাধীন ফান্ডগুলোর সংঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে এ আদেশ জারির তিনদিনের মধ্যে তাদের ভূমিকা ও আইন পরিপালনের বিষয়টি কমিশনকে অবগত করতে নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএলের ব্যবস্থাপনাধীন তালিকাভুক্ত ও অ-তালিভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর ৯৭ শতাংশ সম্পদের কাস্টডিয়ানের দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও ব্র্যাক ব্যাংক পিএলসি।
চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইসের ব্যবস্থাপনাধীন মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর এনএভি (সম্পদমূল্য) রিটার্ন ছিল ঋণাত্মক ১৫.৮০ শতাংশ। এই সময়ে ফান্ডগুলো শেয়ারবাজারে সবচেয়ে বেশি ৫৭.৩০ শতাংশ ডিসকাউন্টে লেনদেন হয়েছে।
এএসএম/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর









